খুলনায় বাবুল দত্ত হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় বাবুল দত্ত হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) আসামীদ্বয়কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা এলাকার মো. রুস্তম শেখের ছেলে সুমন শেখ (৪৫) ও ফুলতলা উপজেলার জামিরা মোল্যাপাড়া এলাকার শামছুর মোল্যার ছেলে মুক্তি মোল্যা (৫৩)।কেএমপি জানায়, নিহত বাবলু দত্তের ছেলে দিপু দত্ত গত ২৭ জুন মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, ২৬ জুন ২০২৫ তারিখ বাদী ও তার বাবা সকাল অনুমান ০৯ ঘটিকায় কৈয়া বাজারস্থ জেলের মোড়ে অবস্থিত তাদের দোকানে যান। বাদীর বাবা দোকান থেকে রাজমিস্ত্রী কাজের জন্য কুলটি যান। রাত ০৮ ঘটিকার সময় তার বাবা দোকানে আসেন। এরপর বাদীর বাবা রাত অনুমান ০৮.৩৫ ঘটিকায় মটর সাইকেল নিয়ে দোকান থেকে পুনরায় বের হয়ে যান। তারপর হতে বাদীর বাবা (বাবুল দত্ত)’র সাথে বাদীর আর কথা হয় নাই। রাত অনুমা...










