Monday, August 10

অপরাধ, আইন ও আদালত

রামগড়ে নিজবাড়ি থেকে মা ও মেয়েকে গলা কাটা মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রামগড়ে নিজবাড়ি থেকে মা ও মেয়েকে গলা কাটা মরদেহ উদ্ধার

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিছানা থেকে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) রাতের কোন এক সময়ে রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নিহতরা হলেন, আমেনা খাতুন (৯৫) স্বামী মীর হোসেন ও তাদের মেয়ে রাহেনা আক্তার (৪৫) স্বামী প্রভাসী মোস্তফা।প্রতিবেশি জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন নিহত আমেনা খাতুনের ছোট ছেলে আবুল বশরের সাথে সম্পত্তি নিয়ে মতবিরোধ চলছিলো। যা কয়েকবার সামাজিকভাবে বিরোধ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আমেনা বেগমকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়।নিহতের বড় মেয়ে সালেহা বেগম জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে এক মহিলা প্রতিবেশি তাদের বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে হত্যাকাণ্ডের ঘটনা দেখে চিৎ...
মানিকগঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় ৩ যুবক আটক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় ৩ যুবক আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে এক ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় তিন যুবককে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) শিবালয় উপজেলা আরিচা ঘাটে এ ঘটনায় তাদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- আরিচা ঘাট এলাকার হাসিব সিদ্দিকী সজল, শাহজাহান ও ইসরাফিল। এরা দলীয় কোন পদ পদবীতে না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।...
মানিকগঞ্জে ভাড়ারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুমন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ভাড়ারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুমন গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার মিছিলে হামলা মামলায় ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।বুধবার (২০ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত সুমন মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব সানবান্ধা গ্ৰামের রাজা মিয়ার ছেলে। তিনি ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় সুমন মিয়া এজাহার নামীয় আসামী। তাকে আশুলিয়া থানাধীন জামগড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়ে।...
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়রত আলী সোনারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার (২০ আগস্ট) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।হয়রত আলীর বিরুদ্ধে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদক, বিস্ফোরকসহ অর্ধডজ্জন মামলা রয়েছে। সর্বশেষ শাজাহানপুর থানার মামলা নং-০১, তারিখ ০১ নভেম্বর ২০২৪, জিআর নং-৩২৪/২০২৪-এ তিনি এজাহারনামীয় আসামি। মামলায় তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।স্থানীয় সূত্রে জানা গেছে, আশেকপুর ও চকজোড়া এলাকায় আবাদি জমি ও ভিটা কেটে অবৈধভাবে মাটি বিক্রির মাধ্যমে তিনি দীর্ঘদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সিন্ডিকেট গড়ে সাধারণ মা...
ফুলবাড়ীকে সাত দিনে মাদকমুক্ত করা হবে — পুলিশ সুপার মাহফুজুর রহমান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীকে সাত দিনে মাদকমুক্ত করা হবে — পুলিশ সুপার মাহফুজুর রহমান

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||“পুলিশই জনতা, জনতাই পুলিশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম এবং সঞ্চালনা করেন পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহবুব লিটু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক...
দৌলতপুরে শিক্ষিকার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে শিক্ষিকার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষিকার নাম শাহনাজ নাসরিন। তিনি উপজেলার উপজেলার ৪০ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।সোমবার (১৮ আগস্ট) সকাল ৭ টার দিকে শিক্ষিকা শাহনাজ নাসরিনের ফেসবুকে পঞ্চম শ্রেণির ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র পোস্ট করা হয়। ফাঁস হওয়া ওই প্রশ্নপত্রের পরীক্ষা শুরু হয় দুপুর দেড়টায়। তবে এর আগেই সকাল ৭ টায় প্রশ্নপত্র পেয়ে যান শিক্ষার্থীরা।বিষয়টি জানতে চাইলে সহকারি শিক্ষিকা শাহনাজ নাসরিন বলেন, আমি স্মার্টফোন চালাই না, ফোনটা বাসায় থাকে। স্মার্টফোনটা আমার স্বামী চালায়। আমি এ ব্যাপারে আর বেশি কিছু বলতে পারব না।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা বলেন, আমি গত র...
কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা চুরির ঘটনায় ১ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা চুরির ঘটনায় ১ জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গত শুক্রবার (১৫ আগস্ট) সকাল অনুমান ৬.১৫টার সময় খুলনা জেলার রূপসা থানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখার ভল্ট থেকে ১৬ লক্ষ ১৫ হাজার ৭০ টাকা চুরি হয়। এই ঘটনায় রূপসা থানায় গত ১৬ আগস্ট একটি মামলা রুজু হয়। খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চুরি হওয়া টাকা উদ্ধার ও মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়।তদন্ত কার্যক্রম পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি:) মুক্ত রায় চৌধুরী, পিপিএম (বার) এর সমন্বয়ে গঠিত ১টি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৭/০৮/২০২৫ খ্রি. ভোর অনুমানিক ০৪.৩০ টার সময় রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকা হতে ব্যাংকের টাকা চুরির ঘটনায় জড়িত ...
তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু!

|| স্টাফ রিপোর্টার (ভোলা) ||ভোলার তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাদলীপুর গ্রামেবজলু পাটওয়ারি বাড়ির পিছনের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। নিহত মোঃ নাসির (৪০) মৃত মোঃ সুলতানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গ পাঠিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বজলু পাটোয়ারী বাড়ির সুপারি বাগানে নিহত যুবক (৪০) গাছে নিচে পড়ে যায়। গাছ থেকে পড়ার বিকট শব্দে পাশেই গরুর জন্য ঘাস তুলতে থাকা স্থানীয় যুবক রাহাত (১৮) ঘটনাস্থলে ছুটে আসে এবং দ্রুত এলাকাবাসীকে খবর দেয়। মুহূর্তের মধ্যে সেখানে ব্যাপক জনসমাগম হয়।এদিকে নিহতের স্ত্রী জানান,  স্বামীকে ঘরে খুঁজে না পেয়ে পরে বাইরে হৈচৈ শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন তার স্বামী উপুড় হয়ে পড়ে আছেন। তখনই বুঝতে পারি তার মৃত্যু হয়েছে।”তিনি আরও জানান,...
নাগেশ্বরীর কালিগঞ্জে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর কালিগঞ্জে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

|‎| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালিগঞ্জ ইউনিয়নের খাড়া কাশেম কর্তৃক নিজ কন্যা ধর্ষণের ঘটনা ঘটেছে। কুখ্যাত ধর্ষণকারী খাড়া কাশেমর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ‎কান্তার মোড় এলাকায় রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন ও পূর্ব দুধকুমার পার যুব সংগঠনের উদ্যোগে ১৭ আগস্ট রবিবার দুপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উপদেষ্টা নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য, রশিদ মন্ডল ফাউন্ডেশের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য আক্তার হোসেন, গ্রাম্য চিকিৎসক আমিনুল ইসলাম, ব্যবসায়ী বদিয়াত জামান, পূর্ব দুধকুমার পার যুব সংগঠনের সভাপতি সুমন মিয়া, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের নারী বিষয়ক সম্পাদক রাইয়ানা রিতুসহ রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের সেচ্ছাসেবকবৃন্দ।...
নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারকে শাসরোধ করে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারকে শাসরোধ করে হত্যা

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপনকে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। পরিবারের লোকজন জানায় শুক্রবার দিনগত রাত ১০টার পর থেকে নিখোজ ছিল, তাকে সারারাত ধরে খুজে পাওয়া যায়নি। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরের সময় নাগেশ্বরীর হলিকেয়ার ক্লিনিকের পিছনে লেকসিটির কচুরিপানার নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার সৎভাই আবু তালহাকে আটক করেছে। ধারণা করা হচ্ছে জমিজমার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।...