বৃহস্পতিবার, মার্চ ১৯

অপরাধ, আইন ও আদালত

কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার: জমি সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার: জমি সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বসতবাড়ির পাশের একটি কৃষিজমি থেকে জান্নাতি (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকালে ওই গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতি স্থানীয় কৃষক জাহিদুল হকের মেয়ে ও নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নিহতের বড় চাচা খলিল জানান, “সকালে বাড়ির পাশে জমিতে জান্নাতির মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখি। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উ...
বগুড়ায় আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকার আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকার আটক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় হত্যা মামলায় আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাতক আসামি ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শুক্রবার (৯ মে) দিবাগত রাত সোয়া দুইটার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ঝুমুর সরকার শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই এবং শহরের অপরাধজগতের পরিচিত মুখ।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার।ডিবির এই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ০৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হয়। এ হামলায় মো. আ. মান্নান (৭২) গু...
বদলগাছী থেকে সাবেক রাজশাহী সিটি মেয়রের পিএস গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী থেকে সাবেক রাজশাহী সিটি মেয়রের পিএস গ্রেফতার

|| মোঃ সারোয়ার হোসেন অপু | বিশেষ প্রতিনিধি নওগাঁ ||আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) বদলগাছীর সদর ইউপির চাকরাইল গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগ সভাপতি মন্ডলির সদস্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন এর পিএস ছিল বলে জানা যায়। শুক্রবার (৯মে) আনুমানিক ভোর ৫.৩০ টায় তাঁকে গ্রেফতার করা হয়।তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মৃত সাব্বির আহমেদ চৌধুরীর ছেলে আব্দুল ওহাব চৌধুরী সাগরকে(৪৫) গ্রেফতার করা হয়।সাবেক মেয়রের পিএস টিটু রাজশাহী বোয়ালিয়া থানার রানীবাজার এলাকার মৃত আব্দুল ওয়াদুদ খানে’র ছেলে। গ্রেফতার আব্দুল ওয়াহেদ খান টিটু বাসার মালিক সাগর চৌধুরীর ছোট ভাই টিটুর সম্পর্কে বড় স্যালক।সেই সুত্রে গত বুধবার সাগরের বাড়িতে বেড়াতে আসেন এবং লুকিয়ে থাকেন।বিষয়টি জানাজানি হলে স্হানীয় জনতা বাসাটি ঘেরাও করে পুলিশে খবর দিলে তাদের ...
ভূমি বিরোধে মামা কর্তৃক ভাগ্নে হত্যা; গ্রেফতার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূমি বিরোধে মামা কর্তৃক ভাগ্নে হত্যা; গ্রেফতার ২

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী তক্ষিরায় পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে মামার দায়ের কোপে ভাগিনা খুন হয়েছে।থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) বিকালে ৯৯৯ নাম্বার কল করে খুনের ঘটনা জানায় মৃতের ভাগিনা খরন্জয় ত্রিপুরা। দুর্গম এলাকায় নিরাপত্তা জনিত কারণে ৯ মে ২০২৫, শুক্রবার দুপুরে মৃত কল্পরন্জন ত্রিপুরার (৫৮) লাশ উদ্ধার করা হয়। একই সাথে এলাকাবাসীর সহযোগিতায় হত্যাকান্ডের সাথে জড়িত ঘাতক পূর্ণ বিকাশ ত্রিপুরার মেয়ে ভাগ্যরতি ত্রিপুরা (৩০) ও তার স্বামী যোগি ত্রিপুরা (৩৫)কে দুই জন আসামিকে আটক করা হয়।নিহত কল্প রন্জন ত্রিপুরার ভাগিনা খরন্জয় ত্রিপুরা জানায়, সীমান্তবর্তী তক্ষিরায় পাড়া ভুমি বিরোধ নিয়ে দীর্ঘদিন পারিবারিকভাবে ঝগড়া চলছিলো। সমাজিকভাবে কয়েকটি বৈঠক হয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে তাদের মাঝে কথা কাটাকাটির এক...
রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে রাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সারাদেশ

রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে রাবিতে মানববন্ধন

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) বাসায় ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনার এক সপ্তাহ পার হলেও জড়িতদের এখনো গ্রেফতার না করার প্রতিবাদে ছাত্র-শিক্ষক-নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে 'নিপীড়নবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য'-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের ওপর হামলা মানে শিক্ষার উপর হামলা, ছাত্র-জনতার ওপর হামলা এবং বুদ্ধিজীবীদের ওপর হামলা। নৈতিক শক্তিতে যারা পরাজিত তারা এই ঘৃণ্য কাজ করেছে। তারা কাপুরুষ ছাড়া আর কিছুই না কারণ তাদের নৈতিক সাহস নেই। অনতিবিলম্বে এই হামলার সাথে জড়িতদের উদঘাটন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিঁয়ারিও দেন।...
দরিদ্রের কর্মসংস্থানে প্রহসন: ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দরিদ্রের কর্মসংস্থানে প্রহসন: ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে সরকারের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান ও কর্মসূচি-৩ (ইজিপিপি) এর ৪০ দিনের মাটিকাটা প্রকল্পে শ্রমিক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেলের বিরুদ্ধে। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কর্মহীন মৌসুমে অতি দরিদ্র পরিবারের স্বল্পমেয়াদী কর্মসংস্থান নিশ্চিত করা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। কিন্তু অভিযোগ উঠেছে, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে স্বচ্ছল এবং চেয়ারম্যানের ঘনিষ্ঠদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।এলাকাবাসী, স্থানীয় নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিকীর অভিযোগ, প্রকল্পের শ্রমিক তালিকা তৈরিতে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের মাধ্যমে অনৈতিকভাবে তালিকা প্রণয়ন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগও দায়ের কর...
বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে দু’জনের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে দু’জনের মৃত্যু

||আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (বেলকুচি) ||সিরাজগঞ্জের বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দু'জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন।বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন।মৃতরা হলেন, বেলকুচি উপজেলার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে আবুল কালাম(৪৫), দৌলতপুর মতি মাকের্ট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪৩)। এ ঘটনায় আবু হানিফ নামের একজন অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ (এপ্রিল) মঙ্গলবার উপজেলার কান্দাপাড়া বাজার থেকে মোজ্জাম্মমেল হক বাবুর হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে তিনজন অসুস্থ হয়ে পরেন। তার মধ্যে বৃহস্পতিবার রাতে দুজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যান।এ বিষয়ে বেলকু...
থানচিতে গৃহবধূ চিংমা খোয়াং হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

থানচিতে গৃহবধূ চিংমা খোয়াং হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||বান্দরবানের থানচিতে গৃহবধু চিংমা খেয়াংকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের 'সামনে গণতান্ত্রিক ছাত্র জোট'র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে।এর আগে, বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।মিছিলে বিক্ষোভকারীরা 'বান্দরবানে ধর্ষণ কেন, ইন্টেরিম জবাব চাই, সারাদেশে নারী নির্যাতন, বন্ধ করো করতে হবে, আছিয়া থেকে চিংমা, খুন ধর্ষণ আর না, খুন ধর্ষণ যেখানে, লড়াই হবে সেখানে, নির্যাতকের...
রায়গঞ্জে একই দিনে দুজনের আত্মহত্যা 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে একই দিনে দুজনের আত্মহত্যা 

|| ড. মোঃ গোলাম মোস্তফা | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় একই দিনে পৃথক স্থানে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) ভোর রাতে ও দুপুরে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার চকমনোহরপুর গ্রামে ও ঘুরকা পুরাতন পাড়ায় এ ঘটনা ঘটে।নিহতরা হলো, উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চকমনোহর পুর গ্রামের আবু সাঈদের ছেলে (অটোভ্যান চালক) আব্দুল করিম (২৫) ও ঘুরকা ইউনিয়নের ঘুরকা পুরাতন পাড়া গ্রামের ওমর ফারুকের স্ত্রী সুরাইয়া খাতুন (২০)।নিহত উভয়ের পরিবার মারফত জানা যায়, তারা দু'জনই মানুষিক ভারসাম্যহীন ছিল। সলঙ্গা থানা পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বলেও জানা গেছে।...
পানছড়িতে লোগাং জোন ৩ বিজিবির মতবিনিময় সভা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে লোগাং জোন ৩ বিজিবির মতবিনিময় সভা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খগড়াছড়ির পানছড়িতে লোগাং জোন ৩ বিজিবির আয়োজনে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকাল দশটায় পানছড়ি ব্যাটালিয়ন সদরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় জোন কমান্ডার, অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা, মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ভারতীয় অবৈধ সামগ্রী চোরাচালান, নারী ও শিশু পাচার ও সন্ত্রাসী কার্যক্রম হতে স্থানীয় জনসাধারণকে নিরুৎসাহিত করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।তিনি আরো বলেন, উপজেলার সীমান্ত এলাকায় এবং সম্ভাব্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম এলাকায় বিজিবি কর্তৃক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারীসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি নিয়োজিত রয়েছে বলে সকলকে আশ্বস্থ করে...