মঙ্গলবার, জুন ২৩

অপরাধ, আইন ও আদালত

দৌলতপুরে শিক্ষিকার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে শিক্ষিকার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষিকার নাম শাহনাজ নাসরিন। তিনি উপজেলার উপজেলার ৪০ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।সোমবার (১৮ আগস্ট) সকাল ৭ টার দিকে শিক্ষিকা শাহনাজ নাসরিনের ফেসবুকে পঞ্চম শ্রেণির ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র পোস্ট করা হয়। ফাঁস হওয়া ওই প্রশ্নপত্রের পরীক্ষা শুরু হয় দুপুর দেড়টায়। তবে এর আগেই সকাল ৭ টায় প্রশ্নপত্র পেয়ে যান শিক্ষার্থীরা।বিষয়টি জানতে চাইলে সহকারি শিক্ষিকা শাহনাজ নাসরিন বলেন, আমি স্মার্টফোন চালাই না, ফোনটা বাসায় থাকে। স্মার্টফোনটা আমার স্বামী চালায়। আমি এ ব্যাপারে আর বেশি কিছু বলতে পারব না।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা বলেন, আমি গত র...
কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা চুরির ঘটনায় ১ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা চুরির ঘটনায় ১ জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গত শুক্রবার (১৫ আগস্ট) সকাল অনুমান ৬.১৫টার সময় খুলনা জেলার রূপসা থানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখার ভল্ট থেকে ১৬ লক্ষ ১৫ হাজার ৭০ টাকা চুরি হয়। এই ঘটনায় রূপসা থানায় গত ১৬ আগস্ট একটি মামলা রুজু হয়। খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চুরি হওয়া টাকা উদ্ধার ও মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়।তদন্ত কার্যক্রম পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি:) মুক্ত রায় চৌধুরী, পিপিএম (বার) এর সমন্বয়ে গঠিত ১টি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৭/০৮/২০২৫ খ্রি. ভোর অনুমানিক ০৪.৩০ টার সময় রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকা হতে ব্যাংকের টাকা চুরির ঘটনায় জড়িত ...
তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু!

|| স্টাফ রিপোর্টার (ভোলা) ||ভোলার তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাদলীপুর গ্রামেবজলু পাটওয়ারি বাড়ির পিছনের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। নিহত মোঃ নাসির (৪০) মৃত মোঃ সুলতানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গ পাঠিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বজলু পাটোয়ারী বাড়ির সুপারি বাগানে নিহত যুবক (৪০) গাছে নিচে পড়ে যায়। গাছ থেকে পড়ার বিকট শব্দে পাশেই গরুর জন্য ঘাস তুলতে থাকা স্থানীয় যুবক রাহাত (১৮) ঘটনাস্থলে ছুটে আসে এবং দ্রুত এলাকাবাসীকে খবর দেয়। মুহূর্তের মধ্যে সেখানে ব্যাপক জনসমাগম হয়।এদিকে নিহতের স্ত্রী জানান,  স্বামীকে ঘরে খুঁজে না পেয়ে পরে বাইরে হৈচৈ শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন তার স্বামী উপুড় হয়ে পড়ে আছেন। তখনই বুঝতে পারি তার মৃত্যু হয়েছে।”তিনি আরও জানান,...
নাগেশ্বরীর কালিগঞ্জে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর কালিগঞ্জে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

|‎| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালিগঞ্জ ইউনিয়নের খাড়া কাশেম কর্তৃক নিজ কন্যা ধর্ষণের ঘটনা ঘটেছে। কুখ্যাত ধর্ষণকারী খাড়া কাশেমর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ‎কান্তার মোড় এলাকায় রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন ও পূর্ব দুধকুমার পার যুব সংগঠনের উদ্যোগে ১৭ আগস্ট রবিবার দুপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উপদেষ্টা নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য, রশিদ মন্ডল ফাউন্ডেশের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য আক্তার হোসেন, গ্রাম্য চিকিৎসক আমিনুল ইসলাম, ব্যবসায়ী বদিয়াত জামান, পূর্ব দুধকুমার পার যুব সংগঠনের সভাপতি সুমন মিয়া, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের নারী বিষয়ক সম্পাদক রাইয়ানা রিতুসহ রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের সেচ্ছাসেবকবৃন্দ।...
নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারকে শাসরোধ করে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারকে শাসরোধ করে হত্যা

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপনকে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। পরিবারের লোকজন জানায় শুক্রবার দিনগত রাত ১০টার পর থেকে নিখোজ ছিল, তাকে সারারাত ধরে খুজে পাওয়া যায়নি। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরের সময় নাগেশ্বরীর হলিকেয়ার ক্লিনিকের পিছনে লেকসিটির কচুরিপানার নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার সৎভাই আবু তালহাকে আটক করেছে। ধারণা করা হচ্ছে জমিজমার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।...
খুলনার রূপসা শাখার কৃষি ব্যাংক থেকে ১৬ লাখ টাকা লুট
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনার রূপসা শাখার কৃষি ব্যাংক থেকে ১৬ লাখ টাকা লুট

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসা শাখার কৃষি ব্যাংক থেকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যে কোনো সময়ে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ দিন। ওই দিন বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। রাতে ব্যাংকে কোনো পাহারাদার ছিলেন না। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কোলাপসিবল তালা কাটা দেখে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে রূপসা থানাকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।স্থানীয়দের বরাতে জানা গেছে, ব্যাংকে প্রায় ২০ লাখ টাকা রাখা ছিল। এর মধ্যে ১৬ লাখ টাকা লুট করা হয়েছে।রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার ব...
গ্রেনেড বাবুর সহযোগী আবির পিস্তলের কার্তুজ ও নগদ অর্থসহ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গ্রেনেড বাবুর সহযোগী আবির পিস্তলের কার্তুজ ও নগদ অর্থসহ গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তলের তাজা কার্তুজসহ সোহাগ হাসান শেখ ওরফে আবির (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে ১৪ আগস্ট আদালতে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃত সোহাগ নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের ইশারাফ শেখের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে এসআই মো. আকরামুল হক সঙ্গীয় ফোর্সসহ ইলাইপুর এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযানে জাবুসার মোড়ে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইলাইপুর গ্রামের আনসার ক্যাম্পের পাশে মো. রেজাউল শেখের চায়ের দোকান সংলগ্ন কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।সংবাদ পেয়ে সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ হাসান শেখ ওরফে আবির পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়, তবে আরও ২-৩ জন পালিয়ে যায়। ...
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস সেলিম গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস সেলিম গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস মো. আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজ বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার তাকে করেন। পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।...
বিয়ের মাস না পেরোতেই নববধূর রহস্যজনক মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বিয়ের মাস না পেরোতেই নববধূর রহস্যজনক মৃত্যু

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় মিলি আক্তার (১৯) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে পৌরসভার মেষেরচর পশ্চিমপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মিলি আক্তার ওই এলাকার রোমান মিয়ার স্ত্রী এবং পৌরসভার কাগমারি পাড়া গ্রামের ফকির আলীর মেয়ে। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, বিয়ের পর থেকে দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। বুধবার রাতে খাবার শেষে মিলি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। পরে স্বামী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে দেখেন, মিলি আড়ায় রশি পেঁচিয়ে ঝুলছেন।তবে নিহতের বাবা ফকির আলীর অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না এবং এটি পরিকল্পিত হত্যা। তিনি বলেন, “বিয়ের ২৬ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কোনো কারণ নেই।”বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম...
বগুড়ায় ঘুম থেকে ডেকে তুলে যুবককে ছুরিকাঘাতে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ঘুম থেকে ডেকে তুলে যুবককে ছুরিকাঘাতে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় ঘুম থেকে ডেকে তুলে এক যুবককে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. রাসেল (২৮)। তিনি ওই এলাকার মো. আবু বক্করের ছেলে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে কয়েকজন দুর্বৃত্ত রাসেলকে ঘুম থেকে ডেকে তার নিজ বাড়ির সামনে নিয়ে আসে। সেখানে তার বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় তারা।পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে রাসেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।...