সোমবার, জুন ২২

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম ছোয়াকে আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলাশহরের এলজিইডি অফিসের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম আমানুল্লাহ।ওসি এস এম আমানুল্লাহ জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।...
খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. হাবিব শেখ (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহত হাবিব শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা রাজা শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রেলস্টেশন এলাকায় লোহা ও তামা চুরির ঘটনা নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়। কয়েকদিন আগে হাবিব ওইসব চোরাই মালামাল পুলিশের কাছে ধরিয়ে দেন এবং কয়েকজনের নামও জানিয়ে দেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তার সঙ্গে অভিযুক্তদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে হাবিবের মাথা, দুই হাঁটু, বাম হাতের কব্জি ও ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ...
ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর বাগমারা চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।আহত শাহাদাত হোসেন দ্বীপ (৩২) ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দ্বীপের মেজো ভাই মো. তাহাজ্জত হোসেন অপু (২৯) দেশীয় অস্ত্র (দা) দিয়ে তার বড় ভাইয়ের দুই হাতের কব্জিতে কুপিয়ে জখম করেন। পরে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। বাড়ির লোকজন আহত শাহাদাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে জখম করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”...
মানিকগঞ্জে নকল সাবান তৈরির কারখানায় র‌্যাবের অভিযান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নকল সাবান তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর থানায় বাগ বানিয়াজুড়ী গ্রামের একটি সাবান তৈরির কারখানায় র‌্যাবের অভিযানে নকল ও নিম্নমানের পণ্য উৎপাদনের প্রমাণ মিলেছে। এ সময় কারখানার মালিক মোনায়েম আহমেদকে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান এ অভিযানের নেতৃত্বে দেন।র‌্যাব জানায়, কারখানাটি দীর্ঘদিন ধরে স্থানীয় সিরাজুল ইসলাম খানের ভাড়া বাসায় পরিচালিত হচ্ছিল। কারখানার মালিক মোনায়েম আহমেদ, তিনি মোন্নাফ আহমেদের ছেলে। বৈধ কোনো অনুমোদন ছাড়াই বাজারে নিম্নমানের ও ক্ষতিকর সাবান সরবরাহ করছিলেন তিনি।এ সময় কারখানার ভেতর থেকে বিপুল পরিমাণ নকল সাবান, কাঁচামাল ও উৎপাদন উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দ...
খুলনায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অস্ত্র-গোলাবারুদসহ এক যুবককে গ্রেফতার করেছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশ রূপসা স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দা তানভির ইসলাম নিলয় (২৫), পিতা মো. মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।অভিযানে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান ও একটি রাইফেলের গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।...
ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সেলিম মোল্লা, নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ।ঢাকা-আরিচা মহাসড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় শাহিনুর ইসলাম শাহিন নামে মানিকগঞ্জ পুলিশ লাইন্সের এক সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা একেএইচ ফ্যাক্টরির সামনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর ইসলামের বাড়ি বালিথা দক্ষিণপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর ইসলাম শাহিন মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।...
নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে দেশি–বিদেশি চক্রান্ত চলছে : মঞ্জু
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে দেশি–বিদেশি চক্রান্ত চলছে : মঞ্জু

জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা–গুলিবর্ষণ|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে দেশি–বিদেশি চক্রান্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো তৎপর নয়, আমাদের সতর্ক থাকতে হবে।” তিনি এ ন্যাক্কারজনক ঘটনার দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রূপসার আইচগাতী এলাকায় বাবুর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে বাবুর ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনাবেচা ও নিষিদ...
মানিকগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||শারদীও দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাবা শেখ মেজবাহ উল সাবেরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পূজা উদযাপন কমিটি, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।উপজেলা নির্বাহী অফিসার বলেন, মানিকগঞ্জ সদরে মোট ১১৮ টি পূজা মণ্ডপ আছে। প্রত্যেক পুজো মণ্ডপে সিসি ক্যামেরা বসাতে হবে পূজা শুরু হওয়ার ৫ দিন আগে থেকে এবং প্রত্যেক পূজা মণ্ডপের জন্য সরকারীভাবে ১ টন করে চাউল দেওয়ার ব্যবস্থা রয়েছে।মানিকগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটির নেতৃবৃন্দ দাবি করেন যে, আমার যেনো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারি...
কুড়িগ্রাম জেলা কর্তৃপক্ষের অনৈতিক প্রস্তাব: ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে জমি অধিগ্রহণে জটিলতা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম জেলা কর্তৃপক্ষের অনৈতিক প্রস্তাব: ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে জমি অধিগ্রহণে জটিলতা

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি ||শুধুমাত্র কর্মকর্তাদের অনৈতিক চাহিদা পুরনে ব্যর্থ হওয়ায় বাণিজ্যিক জমিকে দোলা ও নালা বলে আখ্যায়িত করে স্বল্প মূল্যে জমি অধিগ্রহণ করার চেষ্টায় স্থানীয় অর্ধ শতাধিক জমির মালিক চরম ক্ষতিগ্রস্থের সম্মুখীন হয়েছেন।সরেজমিনে গেলে এলাকাবাসী ও জমির মালিকরা জানায়, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বানুর কুটি মৌজায় ভারত-বাংলাদেশ সীমান্ত সোনাহাটে গত ১৭ নভেম্বর ২০১২ সালে শুল্ক স্টেশন চালু হয়। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ সরকার স্থল বন্দরটি নির্মানে এলাকায় একর প্রতি ৪৫ লাখ টাকায় ১৬ একর জমি অধিগ্রহণ করে। পরবর্তিতে স্থল বন্দরটি সম্প্রসারন হলে সরকার আরো ৫ একর জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয়।এরই প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা প্রশাসন জমি সার্ভে করে গত ২৩ সালের ৯ এপ্রিল স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ (২০১৭ সনের ২১ নম্বর আইন এর ৮ ধারার (০৩) (ক...
সড়ক দুর্ঘটনায় নিহত রিয়াদের পরিবারকে ক্ষতিপূরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত রিয়াদের পরিবারকে ক্ষতিপূরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সেলফীসহ অন্যান্য বাস মালিকপক্ষ, নিহত রিয়াদের পরিবারের সদস্যবৃন্দ, পুলিশ বিভাগ ও উপজেলা প্রশাসন জরুরী সভা করে নিম্নোক্ত সিদ্ধান্তে উপনীত হয়।১. সেলফী বাস কর্তৃপক্ষ রিয়াদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে, সরকারিভাবে তিন লক্ষ টাকা দেওয়া হবে।২. বাস যাতে দ্রুতগতিতে না চলে এই জন্য প্রত্যেক বাসে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলো লিখে স্টিকার লাগিয়ে দেয়া হবে।৩. উথলীতে এলোপাথাড়ি বাস অবস্থান করবে না, প্রত্যেকটা কোম্পানির একাধিক বাস একসাথে উথলী মোড়ে অবস্থান করবে না।৪. লাইসেন্সবিহীন ড্রাইভার গাড়ি পরিচালনা করবে না।৫. মাদকাসক্ত ড্রাইভার দিয়ে গাড়ি পরিচালনা করবে না।৬. যাত্রীদের সাথে এবং ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করবে না।৭. রুট পারমিটপ্রাপ্ত গাড়িগুলোই কেবল এই রোডে চলবে।৮. সকল চালকদের জন্য উপজেলা প্রশাসন এবং থানা থেকে প্রশিক্ষণ আয়োজন করবে।শিবাল...