পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি
|| সেলিম হোসেন মায়া || খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমানগর এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জব্দকৃত কাঠসমূহ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে হাবিলদার মোহাম্মদ ইউনুছ আলী'র নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৪১ ঘনফুট কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য আনুমানিক ৫২,০০০ টাকা।বিজিবি সূত্র জানায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।এলাকাবাসীরা জানায়, পাহাড়ে অবৈধভাবে বন উজার প্রক্রিয়া বন্ধে বিজিবি'র এমন উদ্যোগ প্রসংশনীয়।...










