রামগড়ে নিজবাড়ি থেকে মা ও মেয়েকে গলা কাটা মরদেহ উদ্ধার
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিছানা থেকে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) রাতের কোন এক সময়ে রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নিহতরা হলেন, আমেনা খাতুন (৯৫) স্বামী মীর হোসেন ও তাদের মেয়ে রাহেনা আক্তার (৪৫) স্বামী প্রভাসী মোস্তফা।প্রতিবেশি জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন নিহত আমেনা খাতুনের ছোট ছেলে আবুল বশরের সাথে সম্পত্তি নিয়ে মতবিরোধ চলছিলো। যা কয়েকবার সামাজিকভাবে বিরোধ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আমেনা বেগমকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়।নিহতের বড় মেয়ে সালেহা বেগম জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে এক মহিলা প্রতিবেশি তাদের বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে হত্যাকাণ্ডের ঘটনা দেখে চিৎ...










