Saturday, August 8

অপরাধ, আইন ও আদালত

ভারতের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না: হাসনাত আব্দুল্লাহ
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ভারতের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

|| নিউজ ডেস্ক ||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই না। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি পেশ করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসার্ন নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না।’আপনারা কি ক্ষমতায় যেতে চাচ্ছেন না? এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘ক্ষমতায় যেতে চাই। আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। কোনো আনহোলি নেক্সাসকে, ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলডভাবে ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে… জনগণ...
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। "দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলার বেলকুচি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই দিবস পালন করা হয়।সকালে উপজেলা চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে হলরুমে দূর্নীতিবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সহকারী কমিশনার ভুমি ইসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুর রউফ কমল, সাধারন সম্পাদক ডা: আহম্মদ উল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।...
তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার করল পিবিআই মানিকগঞ্জ জেলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার করল পিবিআই মানিকগঞ্জ জেলা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ পিবিআইয়ের দীর্ঘ তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে উদ্ধার হলো সাড়ে তিন বছর আগে চুরি হওয়া একটি হায়েস মাইক্রোবাস।পিবিআই ইনস্পেক্টর সুখেন্দু বসুর নেতৃত্বে চৌকস টিম রবিবার পাবনার সাথিয়া পৌর এলাকার ইছামতি নদীর পাড় থেকে গাড়িটি উদ্ধার করে।২০২২ সালে ড্রাইভার মালিক সেজে গাড়িটি চুরি করে কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাতবার হাতবদল করেন। টানা ১১ মাস অনুসন্ধানের পর পিবিআই গাড়িটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।প্রবাসফেরত মালিক মেহেদী হাসান মিঠুর একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই গাড়ি। গাড়ি ফিরে পাওয়ায় তিনি পিবিআইকে আন্তরিক ধন্যবাদ জানান।...
কেএমপি কমিশনার বদলি, দুই ডিআইজির দায়িত্বে রদবদল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কেএমপি কমিশনার বদলি, দুই ডিআইজির দায়িত্বে রদবদল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জনস্বার্থে জারীকৃত এক প্রজ্ঞাপনে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) জারীকৃত প্রজ্ঞাপনে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব প্রদান করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালনকারী এবং গত ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বঞ্চনার অভিযোগ থাকা এই কর্মকর্তা বর্তমানে জিএমপিতেই কর্মরত ছিলেন।অন্যদিকে কেএমপি কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট তাকে ডিএমপিতে উ...
কুড়িগ্রামে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বল্লভপুর ও ভোগডাঙ্গা এলাকায় পরিচালিত অভিযানে পরিবেশগত আইন না মানা, অনুমোদনবিহীন কার্যক্রম ও নিয়মবহির্ভূতভাবে ইট উৎপাদনের অভিযোগে প্রতিটি ইটভাটাকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়। জরিমানাকৃত ইটভাটাগুলো হলো— মেসার্স এস আর বি ব্রিকস, বল্লভপুর, নাগেশ্বরী, মেসার্স এম বি বি ব্রিকস, বল্লভপুর, নাগেশ্বরী, মেসার্স এম এইচ বি ব্রিকস, ভোগডাঙ্গা, সদর, কুড়িগ্রাম।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।অভিযান চলাকালে ইটভাটা সংশ্লিষ্টদের আইন মেনে পরিচা...
পানছড়ি সীমান্তে অবৈধ চোরাচালানের মালামাল আটক করেছে ৩ বিজিবি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে অবৈধ চোরাচালানের মালামাল আটক করেছে ৩ বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সিমান্ত এলাকায় ৩ বিজিবি-র নিয়মিত টহলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের সময় বাংলাদেশী পণ্য আটক করেছে গিলাতলী বিওপি ৩ বিজিবি সদস্যরা।বিজিবি সূত্র জানায়, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে টহল দল সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে আম বাগান এলাকা হতে অবৈধভাবে ভারতে পাচারের উদ্যেশ্যে রাখা বাংলাদেশী সিস্টেম প্লাস কীটনাশক, বেবিসেট কীটনাশক, চ্যাপা শুটকি, পপ ক্রীমও বনলতা সালসা আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) সূত্র জানায়, দেশ মাতৃকার সেবায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। পাহাড়ের সিমান্তে অবৈধ চোরাচালান রোধে, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ৩ বিজিবি-র কার্যক্রম অব্যাহত থাকবে সীমান্ত এলাকায় অপরাধ, চোরা ক...
রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ একজন নিহত হয়েছেন।গুলিবিদ্ধসহ আরও দশজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।বিস্তারিত আসছে…
উলিপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে ইটভাটায় জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে ইটভাটায় জরিমানা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামে পরিবেশ সংরক্ষণ ও আইন প্রয়োগে জেলা প্রশাসন আবারও কঠোর অবস্থান নিয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উলিপুর উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক ইটভাটায় অর্থদণ্ড আদায় করা হয়।উলিপুরের পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা এলাকায় অবস্থিত মেসার্স এ আর ব্রিকস কর্তৃপক্ষ জেলা প্রশাসকের পূর্বানুমতি ছাড়াই ইট উৎপাদনের জন্য মাটি উত্তোলন করছিল। পরিবেশগত এই লঙ্ঘনের কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করে। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পর...
প্রকল্পে অনিয়ম–অব্যবস্থাপনা: মাদ্রাসাসহ স্থাপনা গুঁড়িয়ে দিল সওজ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

প্রকল্পে অনিয়ম–অব্যবস্থাপনা: মাদ্রাসাসহ স্থাপনা গুঁড়িয়ে দিল সওজ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পাইকগাছার কপিলমুনিতে সড়ক সরলীকরণের নামে ডিগ্রি মাদ্রাসাসহ নানা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। জমি অধিগ্রহণের অর্থ এখনো পরিশোধ না হওয়ায় অনেকেই ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ হওয়ার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠছে।সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র বলছে, বেতগ্রাম–তালা–পাইকগাছা–কয়রা সড়ককে দুই লেনে উন্নীতকরণ, বাঁক সরলীকরণ ও প্রশস্ত করার লক্ষ্যে ২০২০ সাল থেকে প্রায় ৬০ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজ চলছে। ৩৩৯ কোটি ৪৮ লাখ টাকার প্রকল্পটি শুরু থেকেই নানা জটিলতায় পড়ায় তিন দফায় মেয়াদ বাড়িয়ে ব্যয়ও বেড়ে দাঁড়ায় ৩৭৯ কোটি ৪৮ লাখ টাকা। ঝুঁকিপূর্ণ ৩৪টি বাঁক সরলীকরণের জন্য জমি অধিগ্রহণ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ অধ...
খুলনায় একযোগে আট থানার ওসি বদলি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় একযোগে আট থানার ওসি বদলি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) আট থানার ওসি পদে বড় রদবদল করা হয়েছে। কেএমপি সূত্র জানায়, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এসব বদলি ও পদায়ন করা হয়েছে, যার মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশি কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।শনিবার (৬ ডিসেম্বর) কেএমপি সদর দপ্তর থেকে কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন বলে মিডিয়া সেল নিশ্চিত করেছে।রদবদল নির্দেশনা অনুযায়ী—খালিশপুর থানার ওসি মীর আতাহার আলীকে বদলি করে মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা করা হয়েছে।সদর থানার ওসি শফিকুল ইসলামকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিস...