শনিবার, মার্চ ২১

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জে ডেরা রিসোর্টে অনিয়মের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ডেরা রিসোর্টে অনিয়মের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাসিন্দাদের চাপে ফেলে কৃষিজমি দখল করে গড়ে তোলা হয়েছে রিসোর্ট। অথচ জমির মালিকদের অনেককে এখনো দাম পরিশোধ করা হয়নি। জনবহুল এলাকায় গড়ে তোলা রিসোর্টটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও মেয়াদোত্তীর্ণ। অনুমোদনের সময় দেওয়া অনেক শর্তও মানা হচ্ছে না।মানিকগঞ্জে অবস্থিত ‘ডেরা রিসোর্ট ও স্পা’ নামের বিলাসবহুল রিসোর্ট সম্পর্কে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে এ কথাগুলো বলা হয়েছে। সম্প্রতি তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দেয়। পরে তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়। জেলার ঘিওর উপজেলার পুরানগ্রাম এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির পর্যটন মন্ত্রণালয় থেকে নেওয়া লাইসেন্সটিও মেয়াদোত্তীর্ণ। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ রাশেদজ্জামান স্বাক্ষরিত চিঠিতে রিসোর্টটির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনানুগ ...
বেলকুচিতে ভুয়া সাংবাদিকের তাণ্ডব, বিভ্রান্তিতে সাধারণ মানুষ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ভুয়া সাংবাদিকের তাণ্ডব, বিভ্রান্তিতে সাধারণ মানুষ

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে ভুয়া সাংবাদিক পরিচয়ে একদল প্রভাবশালী ব্যক্তির তাণ্ডবে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা রেজাউল করিম নামের এক ব্যক্তি মোটরসাইকেলে সাংবাদিক স্টিকার ব্যবহার করে এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, পক্ষপাতমূলক সংবাদ প্রকাশ, সালিশ-বিচারে হস্তক্ষেপসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়ায় মোটরসাইকেল চালক হিসেবে কাজ করা রেজাউল করিম এখন নিজেকে সাংবাদিক পরিচয়ে একাধিক সংগঠনের নেতা দাবি করছেন। তার নেতৃত্বে কিছু তরুণ আইডি কার্ড সংগ্রহ করে “সাংবাদিক” পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে। এতে প্রবীণ ও পেশাদার সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।অভিযোগ রয়েছে, রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে পক্ষপাতমূলক সংবাদ প্রকাশ, জমি-বাড়ির বিরোধে পক্ষ নেওয়া, থানায় দাল...
খালিশপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খালিশপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর খালিশপুর মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় ৩৭ জন এবং অন্যটিতে ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৪০০–৫০০ জনকে আসামি করা হয়েছে।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় গত রবিবার রাতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। তবে দুটি মামলার আসামির তালিকায় অনেকেই কমন।এর আগে রবিবার সকালে বয়রা হাউজিং এস্টেটের সি ব্লক (বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রা...
খুমেকে অক্সিজেন মাস্ক খোলার পর রোগীর মৃত্যু; তদন্তের আশ্বাস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুমেকে অক্সিজেন মাস্ক খোলার পর রোগীর মৃত্যু; তদন্তের আশ্বাস

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেখ সাইফুল ইসলাম (৩৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, খুলনার খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত শেখ ইসমাইলের ছেলে সাইফুল কিডনির জটিলতা নিয়ে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬নং ওয়ার্ডে ভর্তি হন। সেদিন সন্ধ্যায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা অক্সিজেনের জন্য ছোটাছুটি করেন। রাত ১টার পর সাইফুলকে অক্সিজেন সরবরাহ করা হয়।পরদিন রবিবার সকালে ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী (ক্লিনার) আব্দুল জব্বার সিলিন্ডারসহ সাইফুলের অক্সিজেন মাস্ক খুলে আরেক রোগীকে দেন। এর আধাঘণ্টার মধ্যেই সাইফুলের মৃত্যু হয়।...
খুলনা নগরীতে অসামাজিক কার্যক্রমে জড়িত ২০ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা নগরীতে অসামাজিক কার্যক্রমে জড়িত ২০ জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সদর থানা পুলিশ অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে। কেএমপি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়,রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নগরীর হোটেল আর্কেডিয়া আবাসিক, হোটেল গার্ডেন আবাসিক এবং হোটেল সবুজ বাংলা আবাসিকে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— সোহাগ শেখ (৩৪), পিতা-মোঃ সবুজ শেখ, সাং-পার মচন্দুপুর গাজীরহাট, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা। শাহবুদ্দীন শেখ (৩৯), পিতা-সিরাজুল ইসলাম শেখ, সাং-মহিষাঘুনি, থানা-রুপসা, জেলা-খুলনা। জাহাঙ্গীর হোসেন (৬০), পিতা-মৃত আকুব আলী খান, সাং-সোনাডাঙ্গা আ/এ ১ম ফেজ, থানা-সোনাডাঙ্গা। সেলিম খান (৪০), পিতা-মোঃ মোসলেম খান, সাং-ব্রক্ষ্মকাঠি, থানা-কেশবপুর, জেলা-যশোর। আছিয়া খাতুন (২৫), পিতা-হায়দার মোল্লা, সাং-হড্ডা, থানা-পাইকগাছা, জেলা-খুলনা। ফাতেমা (২০...
দলীয় লাঞ্ছনার শিকার হয়ে বিএনপি নেতার আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দলীয় লাঞ্ছনার শিকার হয়ে বিএনপি নেতার আত্মহত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছায় দলীয় লাঞ্ছনা ও প্রতিপক্ষের মারধরের ক্ষোভ-অপমান সইতে না পেরে বিএনপির এক নেতা আত্মহত্যা করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত মোশারফ হোসেন (৪৪) পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি। সম্প্রতি পৌর বিএনপির কাউন্সিলে পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় তিনি হতাশায় ভুগছিলেন।দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে সাধারণ সম্পাদক পদে সমর্থিত প্রার্থী সেলিম রেজা লাকী হেরে যান। ফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সমর্থকরা মোশারফকে গালাগালি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি পরদিন ভোরে কীটনাশক পান করেন। প্রথমে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে খুলনায় আনা হলে শনিবার বিকেল...
পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় জব্দকৃত কাঠসমূহ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৯২ ঘনফুট কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য আনুমানিক ১,১৪০০০ টাকা।বিজিবি সূত্র জানায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।এলাকাবাসী জানায়, পাহাড়ে অবৈধভাবে বন উজার প্রক্রিয়া বন্ধে বিজিবি'র এমন উদ্যোগ প্রসংশনীয়।...
খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান, সংঘর্ষে আহত ৩০
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান, সংঘর্ষে আহত ৩০

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার মুজগুন্নির বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও বাসিন্দাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।রবিবার (২১ আগস্ট) সকালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। শুরুতেই বাসিন্দারা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন। সকাল ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়।এসময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি বুলডোজার ভাঙচুর করা হয়।স্থানীয়দের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কার্যক্রম চলতে দেওয়া হবে না। অন্যদিকে পুল...
মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম ছোয়াকে আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলাশহরের এলজিইডি অফিসের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম আমানুল্লাহ।ওসি এস এম আমানুল্লাহ জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।...
খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. হাবিব শেখ (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহত হাবিব শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা রাজা শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রেলস্টেশন এলাকায় লোহা ও তামা চুরির ঘটনা নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়। কয়েকদিন আগে হাবিব ওইসব চোরাই মালামাল পুলিশের কাছে ধরিয়ে দেন এবং কয়েকজনের নামও জানিয়ে দেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তার সঙ্গে অভিযুক্তদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে হাবিবের মাথা, দুই হাঁটু, বাম হাতের কব্জি ও ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ...