Saturday, August 8

অপরাধ, আইন ও আদালত

নাগেশ্বরী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি||‎কুড়িগ্রামের নাগেশ্বরী থানা কার্যালয়ে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় 'ওপেন হাউজ ডে' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।‎নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লা হিল জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী-ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এবং বিশেষ অতিথি ছিলেন ভুরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের বন্ধু। মানবিক সমাজ গঠনে পুলিশের অবদান রাখতে চাই। এ জন্য জনগণের সহযোগিতা অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করাসহ মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে পাশে চাই।‎বক্তা...
তানোরে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তানোরে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক কারবার, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবার রাজশাহীর তানোর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-৫।র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত (২৮ ডিসেম্বর) ১২টা ৩০ মিনিট থেকে ভোর ১টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহী জেলার তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে একাধিক স্থানে একযোগে অভিযান চালানো হয়। র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর ...
কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতাল : দুর্নীতি ও অনিয়মের তদন্তের নামে অর্থ বাণিজ্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতাল : দুর্নীতি ও অনিয়মের তদন্তের নামে অর্থ বাণিজ্য

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহার ও হাসপাতাল স্টাফদের সাথে অসৌজন্যমূলক আচরণ সর্বপরি দীর্ঘদিন ধরে একই স্থানে কর্মরত থাকার সুবাদে নানা অনিয়মের স্বর্গরাজ্য ও সিন্ডিকেট এর প্রতিকার চেয়ে শতাধিক সিনিয়র স্টাফনার্স ও কর্মচারীরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়েরের পরে আরেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারন কর্মচারীদের।ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে। এ হাসপাতালটিতে প্রায় ২২ বছর ধরে একই কর্মস্থলে চাকুরী করে আসছেন প্রধান সহকারী মোঃ ইউনুছ আলী ও ফ্যাসিস্ট সরকারের বদৌলতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রাপ্ত (নিজ বেতনে) উচ্চমান সহকারী মোঃ আকতারুজ্জামান। এ দুজন দীর্ঘ দিন একই কর্মস্থলে থাকা এবং একই এলাকা হওয়ার সুযোগ নিয়ে তৈরী করেছেন পতিত সরকারের ফ্যাসিস্টদের নিয়ে একটি সিন্ডিকেট। তাদের দাপোটে কর্তব্যরত ডাক্তার, নার্সসহ হাসপাতালের অন্যান্য স্টাফদের জিম্মি...
বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে নেশাজাত পণ্যসহ গ্রেফতার ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে নেশাজাত পণ্যসহ গ্রেফতার ৫

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডলসহ ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ২৬-১২-২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ-এর একটা টীম রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নওগাঁ জেলার বদলগাছি থানাধীন হাশিমপুর গ্রামে লিটনের বাড়ির সামনে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট কতিপয় ছেলেদের মাধ্যমে বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ-এর একটা টীম ঘটনাস্থলে গিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ব্যাবসায়ী আসামি ১। লিটন মন্ডল (৪২) পিতা জিন্না মন্ডল সাং হাসিম পুর থানা বদলগাছি জেলা নওগাঁ-এর হেফাজত হতে ২০০ পিচ ট্যাপেন্...
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ১
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ১

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৩ বিজিবি লোগাং জোনের অভিযানে একজন চোরাকারবারিসহ ১১টি ভারতীয় গরু আটক করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ৩ বিজিবির লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি টহল দল পানছড়ির হাতিমারা (সেগুন বাগান) এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ওয়াকিটকি সেটসহ একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করে।আটক ব্যক্তির নাম রন্তু চাকমা (৩৮)। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারী পাড়ার লিফ চরণ চাকমার ছেলে।বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়কের নির্দেশনায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বড় ধরনের চোরাচালান চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। একইদিন দুপুরে আটক চোরাকারবারি ও জব্...
অবশেষে পুলিশ দখলমুক্ত করলো নওগাঁর জনগুরুত্বপূর্ণ জেলখানা সড়ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অবশেষে পুলিশ দখলমুক্ত করলো নওগাঁর জনগুরুত্বপূর্ণ জেলখানা সড়ক

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||নওগাঁ শহরের জনগুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক মহাসড়ক হচ্ছে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলখানা সড়কটি। এই সড়কটির দুই পাশে রয়েছে সরকারি শিশু এতিমখানা, আঞ্চলিক পাসপোর্ট অফিস, দুদক অফিস ও জেলখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও অসংখ্য কারখানা। এছাড়া নওগাঁ শহর থেকে বদলগাছী উপজেলা হয়ে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে যাতায়াতের একমাত্র আন্ত: আঞ্চলিক প্রধান সড়ক এটি। এক সময় এই সড়কটি অনেক সরু ও খারাপ ছিলো। সব সময় যানজট লেগেই থাকতো।নওগাঁবাসীকে যানজট মুক্ত আধুনিক সড়ক ব্যবস্থার সুবিধায় যুক্ত করতে সরকার এই জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কটি প্রশস্তকরণের মাধ্যমে আধুনিকায়ন করে। কিন্তু দুই পাশে বাস, ট্রাক, রোলারসহ বিভিন্ন যানবাহন মেরামতের কারখানা থাকায় সড়ক প্রশস্তকরণের পরও কতিপয় ব্যক্তিরা পুরো সড়কটি অবৈধ ভাবে যানবাহন রাখার গ্যারেজ হিসেবে ব্যবহার করে আসতো। বিশেষ করে সড়কের উভয়...
খুলনায় কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করা যুবকের ঢাকায় মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করা যুবকের ঢাকায় মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বটিয়াঘাটা উপজেলায় সন্ত্রাসীদের নৃশংস হামলায় দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত আক্তার আলী মোল্লা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।পারিবারিক সূত্র জানায়, আক্তারের মৃত্যুর খবর প্রথমে ফোনে জানান তার বোনের জামাই আসাদুল। বর্তমানে নিহতের স্ত্রী লতা ঢাকায় অবস্থান করছেন। আক্তার একমাত্র কন্যা সন্তানের জনক। তার বড় মেয়ে জুই চলতি বছর এসএসসি পরীক্ষার্থী।এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমানকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, 'আক্তারের মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। তবে হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্...
খুলনায় মা’কে হত্যা: ফেনী থেকে ছেলে গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মা’কে হত্যা: ফেনী থেকে ছেলে গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর ট্যাংক রোডের নিজ বাসায় প্রবাসী নারী শিউলী বেগমকে হত্যার ঘটনায় তার ছেলে রিয়াদ খানকে (১৯) গ্রেপ্তার করেছে ব্যাব। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফেনীর সদর থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় রিয়াদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোন এবং এয়ারপড জব্দ করা হয়েছে।ব্যাব-৬ থেকে রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এজাহার বিশ্লেষণে জানা গেছে, রিয়াদ খান এবং নিহত শিউলী বেগমের মধ্যে মা-ছেলের সম্পর্ক ছিল। শিউলী বেগম সৌদি আরব প্রবাসী ছিলেন এবং গত ২৭ অক্টোবর দুই মাসের ছুটিতে দেশে আসেন।ব্যাব জানায়, গত ১৩ ডিসেম্বর অজ্ঞাত কারণে রিয়াদ খান তার মা শিউলী বেগমকে হত্যা করে আত্মগোপনে যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. রায়হান গাজী খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহ...
পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী ভারতীয় মালামাল আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযানে কানুনগো পাড়া এলাকায় হতে ভারতীয় কম্ফোর্ট, পন্ডস পাউডার, বিভিন্ন আন্ডার গার্মেন্টস ও শর্ট গেঞ্জি সহ বিভিন্ন অবৈধ চোরাচালানের মালামাল উদ্ধার করে।বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালগুলো আইনানুগ প্রক্রিয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নিয়মিত ভাবে টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে।...
রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে অবাধে পুকুর খনন, ক্ষতিগ্রস্ত কৃষি ও জনপথ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে অবাধে পুকুর খনন, ক্ষতিগ্রস্ত কৃষি ও জনপথ

|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। উপজেলার ২ নম্বর কিসমত গনকৈড় ইউনিয়নের ধামইন গ্রামের একটি বিলে দীর্ঘদিন ধরে পুকুর খননের কাজ চলায় আবাদি জমি নষ্ট হচ্ছে এবং পরিবেশ ও কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে।স্থানীয়রা জানান, পুকুর খননের মাটি ট্রাক ও অন্যান্য যানবাহনে পরিবহনের সময় সড়কের ওপর মাটি পড়ে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে চলাচলে ভোগান্তি বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে।অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করা হলেও দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে খননকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করছেন এলাকাবাসী। এ অবস্থায় প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।পুকুর খননকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে হাতাহাতি ও মারামারির...