খুলনায় অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় ছিনতাইকারী দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার দিবাগত গভীর রাতে (২৯ সেপ্টেম্বর) হাজী মালেক কলেজ এলাকায় ছিনতাই করার সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ দলের সদস্যরা তাকে ধরে ফেলে কয়েক রাউন্ড গুলি চালায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ ব্যক্তি নগরীর লবণচরা থানা এলাকার চানমারি খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দা মো. মুন্না, যিনি বহুল পরিচিত ‘কাটিং মুন্না’ নামে। তিনি খুলনার কুখ্যাত ‘আশিক গ্রুপ’-এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।টুটপাড়া, চানমারি ও লবণচরা এলাকায় তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে এবং বিভিন্ন থানায় মামলা রয়েছে।লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “রাত সাড়ে ১২টার দিকে হ...










