সলঙ্গায় আমিনুলের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের সলঙ্গায় অটো-ভ্যান চালক আমিনুল ইসলাম (২০) এর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। অলিদহ গ্রামের জনসাধারণের আয়োজনে অত্র এলাকাবাসী ও নিহত আমিনুলের স্বজনরা সোমবার (১০ নভেম্বর) বিকালে অলিদহ বাংলা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিতে নিহত আমিনুলের নিজ গ্রাম অলিদহসহ আশপাশের কয়েক গ্রামের নারী-পুরুষ ও তাঁর স্বজনরা অংশ গ্রহণ করে।মিছিলকারীরা স্লোগানে স্লোগানে আমিনুল খুনিদের ফাঁসির দাবি জানায়। মিছিলটি অলিদহ বাজার ঘুরে মাছ বাজারে গিয়ে শেষ হয়। সর্বস্তরের গ্রামবাসীর অংশ গ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা, অটো-ভ্যানচালক আমিনুল ইসলামের খুনের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানায়।অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম নিহত আমিনুল ইসলাম জীবিকার তাগিদে অটো-ভ্যান নিয়ে গত...










