Tuesday, September 22

অপরাধ, আইন ও আদালত

সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার : প্রধান বিচারপতি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার : প্রধান বিচারপতি

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার।বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিএনপির ৬ আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে এমন কথা বলেন প্রধান বিচারপতি।তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এখন এমন একটা অবস্থায় দাঁড়াইছে যে এটা নিয়ে নিয়ে কিছু বললে ‘রাইট টু ফ্রিডম’ নিয়ে প্রশ্ন তোলে।বিএনপির আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই। মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয়।...
ডিবির হারুনকে বদলি
অপরাধ, আইন ও আদালত

ডিবির হারুনকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন)–এর দায়িত্ব দেওয়া হয়েছে।বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়েছে।হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মহাঃ আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খঃ মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।...
বিচারপতি অসুস্থ, শিক্ষার্থীদের ওপর গুলি নিয়ে রিটের আদেশ হচ্ছে না আজ
অপরাধ, আইন ও আদালত

বিচারপতি অসুস্থ, শিক্ষার্থীদের ওপর গুলি নিয়ে রিটের আদেশ হচ্ছে না আজ

বেঞ্চের এক বিচারপতি অসুস্থ হওয়ায় শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের আদেশ হচ্ছে না আজ। বুধবার (৩১ জুলাই) সকালে বিষয়টি জানা গেছে।আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি হয় গতকাল মঙ্গলবার (৩০ জুলাই)। আজ এই রিটের আদেশ দেয়ার কথা ছিল।মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেছিলেন, কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।এর আগে সোমবার (২৯ জুলাই) আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লি...
যে কোনো মৃত্যুই দুঃখজনক, আমরা লজ্জিত: হাইকোর্ট
অপরাধ, আইন ও আদালত

যে কোনো মৃত্যুই দুঃখজনক, আমরা লজ্জিত: হাইকোর্ট

দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের ‍শুনানিতে হাইকোর্ট বলেছেন, ‘যে কোনো মৃত্যু আমাদের সবার জন্যই দুঃখজনক। আমার কোর্টে ইমোশনাল বিষয় অ্যাড্রেস করবো না। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।’ আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আজ শুনানি শেষে আগামীকাল বুধবার আবারও শুনানির জন্য দিন রেখেছেন হাইকোর্ট।আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন।আদালত বলেন, সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে। কিন্তু আমরা কেউ সংবিধান, আইন মেনে চলছি না।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জ...
ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা : হাইকোর্ট
অপরাধ, আইন ও আদালত

ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা : হাইকোর্ট

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করা জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। উচ্চ আদালত বলেছেন, ‘ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।’রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার (২৯ জুলাই) এ মন্তব্য করেন।এর আগে রোববার (২৮ জুলাই) ছয় সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন-অর রশীদ।ক্যাপশনে হারুন লেখেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম।’তিনি আরও লেখেন, ‘কী কারণে নিরাপত্তাহীনতা...
আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট
অপরাধ, আইন ও আদালত

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে।সোমবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন।রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে আজ দুপুর ১২টায় এর শুনানি হতে পারে।এদিকে রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি ‘প্রত্যাহারের’ ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। পরে এ ঘোষণা প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিয়েছে সংগঠনটির অন্য সমন্বয়করা। কর্মসূচি অনুযায়ী, আজ (...
কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল চেয়ে সরকারের লিভ টু আপিল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল চেয়ে সরকারের লিভ টু আপিল

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। এতে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করে রাষ্টপক্ষ।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এএম সাইফুল আলম।এর আগে গত ১৪ জুলাই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।গত ১০ জুলাই সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, আপিল বিভাগ কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। আগামী ৭ আগস্ট শুন...
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সংবাদ

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে

বয়সের নিয়ম না মানার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতে অভিভাবকদের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।রবিবার (১৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলে হাইকোর্টের রায় বহাল রইলো বলে জানান আইনজীবীরা।আদালতে এদিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম। আর রিট আবেদনকারী অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মনজুরুল হক ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।এর আগে গত ২৭ জুন বয়সের নিয়ম না মানার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে বলে হাইকোর্টের দেওয়া রায় প্রকাশ করা হয়।হাইকোর্টে...
হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র বহাল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র বহাল

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।বুধবার (১০ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।বিজ্ঞাপনআদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক।এর আগে গত ৯ জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছিলেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদ...
হোসেনপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

হোসেনপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের হোসেনপুরে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সজিব (২৫) নামে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।বিজ্ঞাপনপুলিশ সুত্রে জানা যায়, গতকাল সোমবার ওই পৌর এলাকার ধনকুড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার সাথে থাকা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।হোসেনপুর থানার ওসি মো. নাহিদ হাসান সুমন বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এরপর আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।...