ফের রিমান্ডে সালমান, আনিসুল, দীপু মনি ও জিয়াউল
হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে রিমান্ড দিয়েছে আদালত।শনিবার (২৪ আগস্ট) রাতে পৃথক মামলায় তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে পাঁচ দিন এবং দীপু মনিকে চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে।দোকান কর্মচারী হত্যা মামলায় সালমান, আনিসুল ও জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে করা মামলায় আরও ১০ দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে...










