Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

আত্মগোপনে থাকা সাবেক এমপি রিপু গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

আত্মগোপনে থাকা সাবেক এমপি রিপু গ্রেপ্তার

||নিউজ ডেস্ক ||বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।র‍্যাবের সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।র‍্যাব জানিয়েছে, সাবেক এমপি রাগিবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তবে র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ওই আসন ছেড়ে দেওয়া হলে রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।...
পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীর ইজতেমা মাঠে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীর ইজতেমা মাঠে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

|| নিউজ ডেস্ক ||গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, টঙ্গীতে ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিত।মুসল্লিরা জানান, ২০ ডিসেম্বর থেকে জোর ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। সে উপলক্ষে মুসল্লিরা আসতে থাকেন টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মুসল্লিদের একটি পক্ষ মাঠে প্রবেশকে কেন্দ্র করে বাধে বিপত্তি। শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে সংঘর্ষে জড়ান তারা। আহত হন দুপক্ষের বহু মুসল্লি।আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আ...
পরিবারসহ শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

পরিবারসহ শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক

|| নিউজ ডেস্ক ||রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আটটি মেগা প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপ সিদ্দিক এবং ছেলে সজীব ওয়াজেদ জয়সহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের নিয়মিত বৈঠকে এই অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয়।দুদক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা ও বেপজার বিভিন্ন প্রকল্পসহসহ ৯টি প্রকল্পে অন্তত ৮০ হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়ছে। এসব অর্থ আত্মসাৎ ও দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে, হাইকোর্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬০ হাজার কোটি টাকার দুর্নীতির...
হাইকোর্টের রায় : ফিরলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

হাইকোর্টের রায় : ফিরলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

|| নিউজ ডেস্ক ||তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশকিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।এর আগে, গত ৫ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশকিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্টের একই বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করা হয়।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন, রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্...
বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি বাজারে কয়েক শতাধিক গ্রামবাসীর উপস্থিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমল থেকে পাশ্ববর্তী সদর উপজেলার সারটিয়া গ্রামের শফিকুল, জুয়েল, আমিরুল, কায়েস, কালামসহ আরো কয়েকজন দুষ্কৃতিকারী ব্যক্তি সন্ত্রাসী কায়দায় রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর বিভিন্ন সময় জুলুম, অত্যাচার, নির্যাতন ও ক্ষমতা অপব্যবহার করে হাট বাজারে চাঁদাবাজি করে আসছিল। সেই সময় তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পেতো না।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরেও থেমে থাকেনি তাদের ওই সব অবৈধ কর্মকাণ্ড। তারা আগের মতই আধিপত্য ব...
হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

|| নিউজ ডেস্ক ||হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাবের পূর্বের কমিটি বহাল রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে আগের কমিটির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অপরপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল নিষ্পতি করতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।গত ১৫ অক্টোবর বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক ও কয়েকটি এজেন্সির স্বত্বাধিকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাবে প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ...
ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনৈতিক তৎপরতার অভিযোগে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।...
বেলকুচিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪ জন আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪ জন আহত

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে দূর্বৃত্তরা ডাকাতিসহ ৪ জনকে গুরুতর জখম করে আহত করেছে। আহতরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটারদিকে উপজেলা রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, নজরুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম ৫২), তার মেয়ে সুবর্ণা খাতুন (৩৫), ছেলে বুলবুল আহম্মেদ (৩২) ও বুলবুলের স্ত্রী শম্পা খাতুন (২৮)। এ সময় তাদের কছে থাকা ১ টি সোনার আংটি, ১ টি গলার সোনার চেইন, ১ জোড়া সোনার কানের দুল ও ২ টি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে জানান স্থানিয়রা।স্থানীয়রা জানান, রাত ২ থেকে ৩ টারদিকে অজ্ঞাত ৪/৫ জন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাতাতির করে। বাধা দিলে ডাতাতরা তাদের হাতে থ...
বেলকুচি পল্লী বিদ্যুৎ অফিসের অবৈধ সংযোগের ছড়াছড়ি : বৈধরা ক্ষতিগ্রস্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি পল্লী বিদ্যুৎ অফিসের অবৈধ সংযোগের ছড়াছড়ি : বৈধরা ক্ষতিগ্রস্ত

|| আল-আমিন হোসেন | জেলা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি পল্লী বিদ্যুতের শতাধিক অবৈধ সংযোগে বৈধ গ্রাহকেরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর মধ্যে ৬টি অবৈধ সেচপাম্প সংযোগ রয়েছে বলে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অভিযোগ করেছেন। তারা অভিযোগ করে বলেন, আমাদের কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও আমরা সেচপাম্পের সংযোগ পাই না। অথচ অবৈধ লাইসেন্সকারীরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের মোটা অংকের টাকা ঘুষ দিয়ে সংযোগ পেয়ে যাচ্ছেন। এতে আমরা সাধারণ গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছি।এদিকে, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বেলকুচি জোনাল অফিসের (ডিজিএম) ছানোয়ার হোসেন দাবী করেন, তার এলাকায় কোনো অবৈধ সংযোগ নেই। এমনকি ঘুষ বাণিজ্যের বিষয়ও তিনি অস্বীকার করেছেন।রবিবার (৮ ডিসেম্বর) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমাদের উপজেলার কয়েকটি গ্রামে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে ঘরের কাজ, অট...
রায়পুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, ঘটনাস্থলে র‍্যাব ও সেনাবাহিনী
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, ঘটনাস্থলে র‍্যাব ও সেনাবাহিনী

|| নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাবেক মেম্বার মানিক মিয়া, ও কল্পনা বেগম। তারা আবিদ হাসান রুবেলের সমর্থক।পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর রাজি উদ্দিন আহমেদ রাজুর অপর সর্মথক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সব সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত ও ...