বৃহস্পতিবার, এপ্রিল ৩০

অপরাধ, আইন ও আদালত

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানিয়ে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, ইউআইটিএসের আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন এডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া। সেইসাথে তিনি আইন অঙ্গনের সকল বিজ্ঞ আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।...
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মো. হাসানুজ্জামান (৪৬) নাম এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) অনুমানিক ভোর সাড়ে ৫টার সময় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেছেন।হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের শমসের আলীর ছেলে। তিনি ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী সাধন কুমার জানান, হাসানুজ্জামান ভোরে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের বাসা থেকে তার নিজ কর্মস্থল সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ বাসস্ট্যান্ড নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার সজোরে ধাক্কা লাগে। সেখানে মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়ে যান তিনি। এসময় পেছন দিক থেকে দ্রুতগতির এক ট্রাক তাকে চাপা দেয়। এতে ...
হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ের মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন ‘রংধনু’ আবাসিক হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেলটির ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন। তিনি জানান, সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জানা যায়, সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন। আর তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন...
যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ৩ সদস্যসহ আটক ৪
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ৩ সদস্যসহ আটক ৪

বান্দরবানের রুমায় ৩ কেএনএফ সদস্য ও থানচিতে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত গাড়িসহ এক চালককে আটক করেছে যৌথ বাহিনী।রবিবার (৭ এপ্রিল) রাতে থানচি ও রুমায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেন বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন।এদিকে রুমা-থানচি উপজেলায় কেএনএফ’র লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে অভিযানে যুক্ত হয়েছে সাঁজোয়া যান। এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি মোকাবিলায় রবিবার (৭ এপ্রিল) রাতে আনা হয়েছে বিশেষ সাঁজোয়া যান। যা দিয়ে এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।এই সাঁজোয়া যান হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্র সজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীর যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়।এ ব্যাপারে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, গতকাল রবিবার গভীর রাতে থানচিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফ’র ৩ সদস্যকে আটক করে। তাদের ...
রাজধানীতে বাসায় মিললো বাবা-ছেলের মরদেহ, মেয়ে হাসপাতালে
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

রাজধানীতে বাসায় মিললো বাবা-ছেলের মরদেহ, মেয়ে হাসপাতালে

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয়তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাবা ছেলেকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।নিহতরা হলেন- মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)। এ ঘটনায় সাত বছর বয়সী কন্যা মশিউরের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছে বলে ধারণা পুলিশের।রবিবার (৭ এপ্রিল) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, রাত ৮টার দিকে তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায়, অন্যজনকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।ওসি আরও জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাত...
ঈদে ঘরমুখো মানুষের জন্য ডিএমপির ১৪ পরামর্শ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

ঈদে ঘরমুখো মানুষের জন্য ডিএমপির ১৪ পরামর্শ

রাজধানী ঢাকা থেকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামে যাওয়া ঘরমুখো মানুষের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপির পক্ষ থেকে শুক্রবার (০৫ এপ্রিল) মসজিদে মসজিদে খুতবা পাঠের পূর্বে ঢাকা ছাড়ার আগে নগরবাসীকে এসব পরামর্শ দেওয়া হয়।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডিএমপি কমিশনারের প্রত্যক্ষ নির্দেশে ঢাকা মহানগরবাসীকে সচেতন করার জন্য প্রতিটি মসজিদে খুতবার আগে থানার ওসি থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা পরামর্শ পড়ে শুনিয়েছেন।পরামর্শগুলো হলো-১. গ্যাসের ও পানির লাইনসহ সব ধরনের লাইট, ফ্যানের সুইচ, বৈদ্যুতিক প্লাগ বন্ধ করে বাসা থেকে বের হবেন। বাসা-বাড়িতে অগ্নিদুর্ঘটনা রোধে ছুটি শেষে বাড়ি থেকে ফিরে এসে দরজা-জানালা খুলবেন। ঘরে জমে থাকা গ্যাস বের না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই গ্যাসের চুলা জ্বালানো কিংবা বৈদ্য...
জঙ্গি সংগঠনের জন্য কাজ করতেন আমির হামজা, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার্জশিট
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

জঙ্গি সংগঠনের জন্য কাজ করতেন আমির হামজা, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার্জশিট

রাজধানীর দারুস সালাম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলোচিত ইসলামী বক্তা মো. আমির হামজাসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ। চার্জশিটে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাজেরো জিপগাড়ি নিয়ে ঘুরতেন আমির হামজা। তিনি জননিরাপত্তা বিঘ্নিত ও জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং ইসলামী শরিয়াহ আইন প্রতিষ্ঠায় কাজ করতেন।এতে আরও বলা হয়েছে, আমির হামজা ওয়াজ মাহফিলে নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি দিয়েছেন বলে স্বীকার করেছেন। এ ছাড়াও তিনি জননিরাপত্তা বিঘ্নিত করতে এবং জিহাদে অংশগ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করেছেন।২০২০ সালের ২৪ অক্টোবর কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মো. মোকলেছুর রহমান বাদী হয়ে রাজধানীর দারুস সালাম থানায় মামলাটি করেন। তদন্ত শেষে গত ২৮ মার্চ তদন্তকারী কর্মকর্তা ও কাউন্টার ...
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় মোছা. হুমায়রা (২৭) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবা মাহবুব আলম জানান, তারা জানতে পেরেছেন ইফতারের সময় পারিবারিক বিষয় নিয়ে তার মেয়ে ও জামাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ইফতারের সময় পানি মুখে দিয়ে তার মেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে তার স্বামী দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, তার বাসা বনানীতে। তার মেয়ে উত্তরা ৯ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন...
কুমারখালীতে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে চুরি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

কুমারখালীতে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে চুরি

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখায় জানালার গ্রিল ও ভল্টের তালা ভেঙে নগদ পাঁচ লাখ ২৭ হাজার টাকা, সিসিটিভির ডিভিআরসহ বেশকিছু মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতের কোনো এক সময় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে ব্যাংকে চুরির ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, চুরির ঘটনাটি সন্দেহজনক ও রহস্যজনক। গভীর তদন্ত চলছে।বুধবার (৩ এপ্রিল) সরেজমিন গিয়ে দেখা যায়, একটি জানালার গ্রিল কাটা। তবে জানালার গ্লাসে কোনো ক্ষত নেই। ভল্টের তালা ভাঙা, সিসিটিভির ডিভিআর নেই। অগোছালো আলমারি।এ সময় এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম জানান, তিনি সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা। ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা পাঁচ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ...
শিশুকে অপহরণের পর ৫০ হাজার টাকায় বিক্রি, গ্রেফতার ৩
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

শিশুকে অপহরণের পর ৫০ হাজার টাকায় বিক্রি, গ্রেফতার ৩

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুই বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন- সুলতানা আক্তার ওরফে নেহা (২২), সাইফুল ইসলাম (২৭) ও শাহজাহান (৩৪)।বুধবার কুমিল্লার লালমাই এবং বরুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ডিবি জানিয়েছে, সুলতানা আক্তার ওরফে নেহা রাজধানীর বিভিন্ন এলাকায় শিশু বাচ্চা চুরি করার উদ্দেশ্যে ঘুরে বেড়ায় এবং অভিভাবক ছাড়া ছোট বাচ্চা পাওয়ামাত্রই তাদের চিপস্, আইসক্রিম, চকলেট দিয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।বৃহস্পতিবার ডিবির রমনা বিভাগের ডিসি হুমায়ুন কবির তিনজনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, গত ২১ মার্চ সকালে হাজারীবাগের ঝাউচর এলাকার রিকশাচালক নুরুল ইসলাম বেরিয়ে যান। বিকেলে মেয়ে তাবাসসুমের সঙ্গে শিশু তাওসীন বাসার সামনে খেলা করতে যায়। ওই সময় তার স্ত্রী বাসায় রান্না করছিলেন। খেলা করার সময় তার শাশুড়ি লুৎ...