Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

কুড়িগ্রামে কিশোরীকে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে কিশোরীকে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন ধরে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজলু হককে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ। শুক্রবার (২১ মার্চ) রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শনিবার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন।গ্রেপ্তার হওয়া ফজলু হক লালমনিরহাট জেলার চরগোগুণ্ডা এলাকার টেংরা মামুদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়তার সম্পর্কের সুবাদে গত ২ মার্চ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যান ফজলু হক ও তার স্ত্রী।বাড়িতে কেউ না থাকার সুযোগে ফজলু অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার চরগোগুণ্ডা গ্রামে নিয়ে যান। সেখানে স্ত্রীসহ কিশোরীকে তাদের...
কুড়িগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ: অনিয়মের অভিযোগে বিতর্কের ঝড়
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ: অনিয়মের অভিযোগে বিতর্কের ঝড়

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৪ লক্ষ ৬৯ হাজার ৪৯৯টি পরিবারের জন্য বরাদ্দকৃত ১০ কেজি করে মোট ৪ হাজার ৬৯৪ দশমিক ৯৯ মেট্রিক টন চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে।শুক্রবার (২১ মার্চ) কালীগঞ্জ ইউনিয়নে ৪,৭২৬টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলমান থাকলেও অভিযোগ উঠেছে, প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে প্রভাবশালী মহল নিজেদের লোকদের মাধ্যমে চাল সংগ্রহ করছেন।৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজালাল অভিযোগ করেন, "আমার নামে স্লিপ থাকার কথা থাকলেও অন্য একজন সেই স্লিপ ব্যবহার করে চাল নিয়ে গেছেন।"এদিকে স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, ...
বানারীপাড়ায় আব্দুর রহমানের বাড়ি ঘেরাও, এমটিএফই প্রতারণার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় আব্দুর রহমানের বাড়ি ঘেরাও, এমটিএফই প্রতারণার অভিযোগ

|| মোঃ আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়া উপজেলার এমটিএফই প্রতারক আব্দুর রহমানের বিরুদ্ধে স্থানীয় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত ২০ মার্চ বৃহস্পতিবার, সকালে আব্দুর রহমানের আত্মীয়-স্বজন, বিশেষ করে তার শ্যালিকা, যখন তার ভাড়া বাসা থেকে মালামাল স্থানান্তর করতে যান, তখন স্থানীয় জনগণ ও প্রতারিত গ্রাহকরা তা দেখার পর ক্ষোভে ফেটে পড়ে এবং তার বাড়ি ঘেরাও করে। অবশেষে মালামাল রেখে তার আত্মীয়-স্বজনরা চলে যেতে বাধ্য হয়।এ ঘটনায় সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, আব্দুর রহমান ছিলেন বানারীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাসরত আব্দুল মান্নানের ছেলে। তিনি গত কয়েক বছরে বানারীপাড়া, বন্দর বাজার, এবং আশেপাশের এলাকা থেকে শতাধিক মানুষকে প্রতারণার ফাদে ফেলে কয়েক কোটি ...
রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২

|| সাদ্দাম উদ্দীন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিতদের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ সহ ২ জন নিহত হয়েছে।আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ শুক্রবার (২১ মার্চ) ভোরে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। ঘটনার সততা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ।রিপোর্ট লেখা পর্যন্ত আমিন মিয়ার লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।অন্য জনের লাশ হাসপাতালে আনা হচ্ছে। দুই জন নিহতের ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।জানা যায়, আধিপত্য বিস্তারকে ...
মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য :৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য :৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ২০ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮ টায় কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়নের বালারহাট গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম (৪৪) কে তার নিজ বসতবাড়ি থেকে ৭২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন জানান, কচাকাটা থানা পুলিশ তাদের মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।তিনি আরও বলেন, "কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই, সমাজ থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করতে সকলের সম্মিলিত সহয...
রায়গঞ্জে জোড়া লাশ উদ্ধার 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে জোড়া লাশ উদ্ধার 

|| ড. মোঃ গোলাম মোস্তফা | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে নিখোঁজের ৫ দিন পর চাচা ভাতিজার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।এলাকাবাসী ও পুলিশ মারফত জানা যায়, গত ৫ দিন আগে উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ উদ্দিন শেখ (২০) ও একই পরিবারের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) আপন চাচা ভাতিজা। গত ১৫ মার্চ রাত ১০ টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরের দিন পরিবারের পক্ষ থেকে বদিউজ্জামান রায়গঞ্জ থানায় জিডি করেন। এরপর বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার ধানগড়া - সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের ভেড়াদহ ব্রিজের নিচে জমে থাকা কচুরিপানার মধ্যে ভাসমান জোড়া লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকেল সাড়ে ৫ টার দিকে জোড়া লাশ উদ্ধার ...
কুড়িগ্রামে ১৭ বছরের কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ১৭ বছরের কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ১৭ বছরের এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার ও তার সহযোগীর বিরুদ্ধে। পরে ভুক্তভোগী কিশোরী কৌশলে পালিয়ে এসে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এঘটনায় দ্রুত আইনী পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ।বৃহস্পতিবার (২০ মার্চ) সরেজমিনে দেখা গেছে, ধর্ষণের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেয়া কিশোরীকে দেখতে ভীড় করছেন স্থানীয়রা। সেখানে উপস্থিত যৌথ বাহিনীও। আত্মীয়তার সুবাদে গত ২ মার্চ রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে আসা হয় কিশোরীকে। পরে স্ত্রীর সহযোগীতায় কিশোরীকে তাদের বাড়িত...
বেলকুচিতে ৮ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ৮ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আব্দুল সালাম (৬৫) কে গ্রেপ্তার করেছে বেলকুচি থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ সার্চ) সকালে বেলকুচি পৌর কামারপাড়া গ্রামের আবুল সালামের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মাদ্রাসা পড়তে যাওয়ার পথে মাদ্রাসার শিক্ষার্থীকে উপজেলার কামার পাড়া গ্রামের মৃত মোবারক আলী মুন্সীর ছেলে আব্দুল সালাম ছাত্রীকে তার বাড়ির গলিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অভিযোগটি তদন্ত করে আব্দুল সালামকে গ্রেপ্তার করে।এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় ম...
বটিয়াঘাটায় ৮ মোবাইল জুয়াড়িকে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বটিয়াঘাটায় ৮ মোবাইল জুয়াড়িকে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত

|| মো: রিয়াদ হাসান | বটিয়াঘাটা (খুলনা) ||খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পল্লী থেকে মোবাইলে জুয়া খেলার অপরাধে ৮ জন জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ মার্চ) দুপুরে বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ শাওন এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া প্রতিবন্ধী রিয়াজুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২’শ টাকা জরিমানা প্রদান করেন। মঙ্গলবার রাতে বটিয়াঘাটা উপজেলার ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা স্কুল মাঠ প্রাঙ্গণে সেনাবাহিনী ও বটিয়াঘাটা থানা পুলিশ’র যৌথ অভিযানে মোবাইলে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ৮জন জুয়াড়িকে হাতেনাতে আটক করেন।ধৃত জুয়াড়িরা হলেন, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার শাহগির শেখের পুত্র...
চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ৫২ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৯ মার্চ) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে চিলমারী থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৩নং থানাহাট ইউনিয়নের বড় কোষ্টারী এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রমনা গুড়াতি পাড়ার মোঃ হালিম বাদশা (৩৮), বহরের ভিটা এলাকার মোঃ রেজাউল করিম (২৮), রাজার ভিটা এলাকার মোঃ রায়হান মিয়া (২২) এবং সবুজ পাড়া এলাকার মোঃ মহেদী হাসান চৌধুরী (৩৩)।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন জানান, চিলমারী থানার আওতাধীন এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।তিনি জোর দিয়ে বলেন, কুড়িগ্রাম জেলা থেকে মাদক...