Friday, August 7

অপরাধ, আইন ও আদালত

নাগেশ্বরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

|| জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ চরমে পৌঁছেছে। জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে, আজমাতা গ্রামের মৃত ওমর আলী ১৯৬৯ সালের ৮ নভেম্বর মো. জয়েন উদ্দিনের (৭০) কাছ থেকে ৬৯ শতাংশ জমি ক্রয় করেন। দলিল নম্বর ১৬৩৫৮ অনুযায়ী, তিনি ওই জমির মালিকানা গ্রহণ করে দীর্ঘদিন ভোগদখল করেন এবং সেখানে তার পিতা, মাতা ও স্ত্রীর কবর দেন।কিন্তু ২০২৩ সালের আগস্ট মাসে বিক্রেতা জয়েন উদ্দিনের চার ছেলে—মফিজুল (৪৬), শহিদুল (৪২), সাইফুল (৪০) ও সাইদুল (৩৫)—হঠাৎ করে জমির মালিকানা দাবি করতে শুরু করেন। তারা ওমর আলীর দুই ছেলে, নজীর হোসেন (৫২) ও ফজলুল হককে (৪০) হুমকি দিতে থাকেন এবং তাদের উচ্ছেদের চেষ্টা চালান।এ নিয়ে গ্রাম্য সালিস ...
বগুড়া শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

|| মোঃ সোহানুর রহমান | বগুড়া ||বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে তিথি দত্ত (২০) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে শহরের কর্মকারপাড়া সরকারি প্যালেসে ওই শিক্ষার্থীর শয়নকক্ষ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। সে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কোলা নয়াবাড়ী এলাকার উত্তম কুমার দত্তের মেয়ে ও সে গত ১ মার্চ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল।জানা যায়, উত্তম কুমার দত্ত এনজিও ব্র্যাকের ম্যানেজার হিসেবে শেরপুরের মির্জাপুর শাখায় কর্মরত থাকার সুবাদে দুই মেয়েকে নিয়ে তার পরিবার শেরপুরের কর্মকারপাড়া (সরকার প্যালেস) ভাড়া থাকতেন। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তিথি দত্ত বাবা মায়ের কাছে থাকে। গত বৃহস্পতিবার রাতের খাবার শেষে তিথি দত্তসহ সকলে যার যার রুমে ঘুমিয়ে পড়ে। রাত পৌনে ২টার দিকে তিথির মা ...
বগুড়ার গাবতলীতে কলেজ ছাত্রের আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার গাবতলীতে কলেজ ছাত্রের আত্মহত্যা

|| মোঃ সোহানুর রহমান | বগুড়া ||বগুড়ার গাবতলি থানার হোড়ারদিঘী গ্রামের মেহেদী হাসান বাঁধন (১৭) নামের এক কলেজ পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মেহেদী উপজেলার নশিপুর ইউনিয়নের হোড়ারদিঘী গ্রামের আনিসুর রহমানের ছেলে। সে স্থানীয় বাগবাড়ি ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।জানা যায়, গত বুধবার রাতে খাওয়া শেষে বাঁধন ঘুমিয়ে পড়ে। ভোররাতে সেহরির সময় বাবা মা দেখতে পায় বাঁধন তার শয়নঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহতের পরিবার দাবি করেন বাঁধনের আত্মহত্যার কারণ তারা জানেন না।এ বিষয়ে গাবতলী থানার ওসি আসিক ইকবাল বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।...
বেলকুচিতে জমি দখল করে বাড়ির নির্মাণের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জমি দখল করে বাড়ির নির্মাণের অভিযোগ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে বাড়ির নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবার আলীর ছেলে হাছেন মন্ডল (৭৫) এর বিরুদ্ধে। বাড়ি নির্মাণ বন্ধ ও জমি ফিরে পেতে বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আতাউর রহমান।আতাউর রহমান অভিযোগ করে বলেন, দেলুয়া মৌজার আর এস ৬৭৯ খতিয়ান ও আর এস ২৫৭২ দাগের ২৪৮ শতাংশের মধ্যে দৌহিত্র সূত্রে ২৭.৩০ শতাংশ পায়। কিন্তু আমি ১৮ শতাংশ ভোগ দখল করে আছি। কিন্তু হাছেন মন্ডল গং প্রভাব খাটিয়ে আমার বাকি শতক জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছে। আমি তাদের জমি মেপে বাড়ি নির্মাণ করার জন্য অনুরোধ করলেও তারা কথা শোনেনি, বরং কোনো কথার তোয়াক্কা না করে দাপট দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। পরে ২ মার্চ বিকালে থানায় অভিযোগ করি।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাছেন মন্ডল বলেন, আমি এই দাগ থেক...
অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন

|| নিউজ ডেস্ক ||সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।আদালতে তারেক রহমান ও মামুনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার শেখ মোহান্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল এবং অ্যাডভোকেট আজমল হোসেন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।এর আগে গত ৪ মার্চ সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজা বাতিলের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন আপিল বিভাগ।প্রধান বিচারপতি ড. সৈয়দ ...
সয়াবিন তেল বিক্র প্রতিষ্ঠানে অভিযান, আটক ১
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সয়াবিন তেল বিক্র প্রতিষ্ঠানে অভিযান, আটক ১

|| নিউজ ডেস্ক ||সিলেটে ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ নামক একটি সয়াবিন তেল বিক্রিকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। এ সময় বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে আটক ও ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (৫ মার্চ) রাতে মহানগরের বিসিক শিল্পনগরী খাদিমনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ওমর সানী আকন। অভিযানের সময় উপস্থিত ছিলেন বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. নজরুল ইসলাম।দণ্ডপ্রাপ্ত বদরুল ইসলাম (৭৫) সিলেট মহানগরের মিরাবাজার এলাকার আটপাড়ার বাসিন্দা।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বদরুল ইসলামের মালিকানাধীন ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ কোম্পানি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। সরকার নির্ধারিত ৫ লিটার ...
মুক্তাগাছায় সাংবাদিকের বাইক চুরি, সর্বমহলে চলছে সমালোচনার ঝড়
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মুক্তাগাছায় সাংবাদিকের বাইক চুরি, সর্বমহলে চলছে সমালোচনার ঝড়

|| নিজস্ব সংবাদদাতা ||দৈনিক 'প্রলয়' পত্রিকার মুক্তাগাছা প্রতিনিধি মীর সবুর আহমেদের মোটরসাইকেল পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ইফতার মাহফিলের পূর্বে সাংবাদিক সবুরকে প্রোগ্রামটির নিউজ গণমাধ্যমে প্রকাশের জন্য দাওয়াত দেয় বিএনপি নেতাকর্মীরা।মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় মুক্তাগাছা থানার নন্দিবাড়ী এলাকায় উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। অভিযোগ সূত্রে জানা যায়, এই সাংবাদিকের ময়মনসিংহ-ল-১১-৫০৬১ নস্বরের ১৫০ সিসি টিভিএস এপাসি মোটর সাইকেলটি চুরি হয়।এরপর আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিয়া মটর সাইকেলটির কোন সন্ধান পাওয়া যায় না পাওয়ায় চুরির ঘটনায় মুক্তাগাছা থানার ওসি বরাবরে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। ওসি অভিযোগটি তদন্তের জন্য এসআই রতন ...
রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (৫ মার্চ) এই যৌথ অভিযান পরিচালিত হয়।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক এলাকায় অবস্থিত মেসার্স ডি কে ব্রিকস নামের ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া কার্যক্রম চালাচ্ছিল। এ অপরাধে ভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে ইটভাটার আগুন নিভিয়ে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।রাজারহাট উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশের সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ...
মোবাইলে ভিডিও চালু রেখে এক মিষ্টি ব্যাবসায়ীর আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মোবাইলে ভিডিও চালু রেখে এক মিষ্টি ব্যাবসায়ীর আত্মহত্যা

|| মেঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||মোবাইল ফোনের ভিডিও রেকর্ড চালু রেখে গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কুড়িগ্রামের কচাকাটা বাজারের এক মিষ্টি ব্যবসায়ী। আত্মহত্যার আগে একটি চিরকুটও লিখে যান তিনি। ওই ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের কচাকাটা বাসস্টান্ডে অর্পিতা সুইটস নামের একটি দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার রাতে নিজ দোকানের ভেতরে ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।বুধবার (৫ মার্চ) সকালে দোকানের কর্মচারীরা মিষ্টি তৈরির ঘরের আঁড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে। পরে কচাকাটা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায়।আত্মহত্যার সম্পূর্ণ প্রক্র...
বসুন্ধরায় দুই ইরানি নাগরিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

বসুন্ধরায় দুই ইরানি নাগরিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

|| নিউজ ডেস্ক ||রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মবের আক্রমণের’ সময় দুই ইরানি নাগরিকের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আবদুল্লাহ (২০) ও সাব্বির মিয়া (১৯)।আজ বুধবার (৫ মার্চ) ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান এসব তথ্য জানান।এর আগে, ভাটারা থানার সহকারী উপপরিদর্শক ছোটন চন্দ্র দাস হামলার ঘটনায় মামলা দায়ের করেন।পুলিশ জানায়, হামলায় দুই ইরানি নাগরিক আহত হয়েছেন এবং তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। ওই দুইজন দুইদিন আগে বাংলাদেশে এসেছিলেন বলে জানানো হয়।তারা জানিয়েছেন এক মাস থাকার পরিকল্পনা নিয়ে তারা বাংলাদেশে এসেছিলেন। হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।আহত ইরানিদের চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বনানী হোটেলে ফিরিয়ে আনা হয়।...