Saturday, August 8

অপরাধ, আইন ও আদালত

গোবিন্দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গোবিন্দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের গোবিন্দপুর গ্রামে স্মৃতি রাণী (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।নিহত স্মৃতি রাণী গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী এবং তিন সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, তার স্বামী ঢাকায় কর্মরত থাকায় স্মৃতি রাণী সন্তানদের নিয়ে বাড়িতে একাই থাকতেন। দুপুরে স্থানীয়রা আরাজি কদম তোলা এলাকার রফিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়...
তজুমদ্দিনের বসত ঘরে চুরির পর গবাদী পশুসহ আগুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের বসত ঘরে চুরির পর গবাদী পশুসহ আগুন

|| আক্তার হোসেন হাওলাদর | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে পল্লীতে গভীর রাতে বসতঘরে চুরি করার পর গবাদী পশুসহ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘর মালিকের স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে গিয়েছিলেন বাপের বাড়িতে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুড়ে গেছে প্রায় বিশ লক্ষ টাকার মালামাল।রবিবার (২৩ মার্চ) রাত ১টার দিকে উপজেলার শম্ভুপুর ৯নং ওয়ার্ডে চাপড়াশি বাড়ির পুল সংলগ্ন নোয়াবের বাড়িতে ওমান প্রবাসী ফয়সালের বসতঘরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত অনুমান ১টার দিকে ফয়সালের বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ছোটাছুটি করে। একই সাথে পাশ্ববর্তী মোফাজ্জল হোসেনের গরুর গোয়ালেও আগুন দেয় দুর্বৃত্তরা।প্রবাসীর স্ত্রী জাহিদা বেগম জানান, আমি ৩ সন্তান নিয়ে বাবার বাড়িতে রমজানের দাওয়াত খেতে যাই। গভীর রাতে পার্শ্ববর্তী আত্মীয় স্বজন ফোন করে জানায় সিদ কেটে ঘরে ডুকে চুরি করার পর...
বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||২৪ মার্চ গত রাত ০০.৩০-০৪টা পর্যন্ত বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ শাজাহানপুর থানাধীন খরনা ইউনিয়ন বীরগ্রাম নামকস্থানে অভিযান পরিচালনা করে ডিবি (আরএমপি) তে কর্মরত ৬ সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেনঃক। (বিপি-৮৫০৮১২৩৪১২) এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম।খ। (বিপি-৯৫১৫১৭৮৭৮৭) কনস্টেবল রিপন মিয়া।গ। (বিপি-৯৬১৫১৭৪৯০১) কনস্টেবল আবুল কালাম আজাদ।ঘ। (বিপি-৯৩১১১৪২০০৩) কনস্টেবল মোঃ মাহবুর আলম।ঙ। (বিপি-৯৩১২১৪৯০২২) কনস্টেবল মো: বাশির আলী ওচ। সিভিল ড্রাইভার মোঃ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের নিকট হতে দুই লক্ষ টাকা, ০১ টি ওয়াকিটকি, ০১ টি হ্যান্ডকাফ, ০৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।জানা যায়, বগুড়া জেলার ধুনট থানার দিগলকান্দি এলাকার রাব্বি (১৯) পিতা – সেলিম শেখ ও জাহাঙ্গীর(২৪) পিতা – মৃত শেরবান খ...
নাগেশ্বরীতে স্কুলব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে স্কুলব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম রবিবার (২৩ মার্চ) সকাল আনুমানিক ৬ টার সময় নাগেশ্বরী পৌরসভাধীন মাল ভাঙ্গা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর স্কুলব্যাগে করে মাদক পরিবহনের সময় ০৪ কেজি গাঁজাসহ নাগেশ্বরী রায়গঞ্জ রাঙ্গালীর বস এলাকার মাদক কারবারি মোঃ আব্দুল গফুর (৪০), মোহাম্মদ শাহানুর আলম (৪৫) ও মোহাম্মদ খোকন মিয়া (২৭) দেরকে হাতেনাতে গ্রেফতার করে।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন, নাগেশ্বরীর রায়গঞ্জে মাদক কারবারিগণ বিশেষ কায়দায় স্কুলব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি নাগেশ্বরী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।...
বানারীপাড়ায় ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু: এলাকায় শোকের ছায়া
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু: এলাকায় শোকের ছায়া

আছিবুল ইসলাম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিবরিশালের বানারীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডে ২১ মার্চ, শুক্রবার দুপুর ১টার দিকে ৬ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন ১৪ বছর বয়সী এক কিশোরী মারজিয়া ইসলাম মৌ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, মৌ ওই ভবনেরই ৫ম তলায় অবস্থিত 'নুরে জান্নাত নুরানী হাফিজিয়া মাদরাসা'র শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মারজিয়া ছাদ থেকে প্রথমে তিনি একতলা একটি টিনের চালা ঘরের ওপর পড়েন এবং পরে মাটিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর তার অবস্থার অবনতি দেখে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারজিয়ার মৃত্যু ঘটে।মারজিয়া ইসলাম মৌ ছিলেন বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দ...
নাগেশ্বরীর কালীগঞ্জে ভিজিএফ চাল মজুদের অভিযোগ: ৭১ বস্তা চাল জব্দ, তদন্ত চলমান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর কালীগঞ্জে ভিজিএফ চাল মজুদের অভিযোগ: ৭১ বস্তা চাল জব্দ, তদন্ত চলমান

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন কালীগঞ্জ ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৭১ বস্তা চাল জব্দ করা হয়েছে।২১ মার্চ ২০২৫ তারিখে চাল বিতরণের সময় ট্যাগ অফিসার মোঃ নুর কুতুবুল আলম স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, কিছু অসাধু ব্যবসায়ী নিয়ম বহির্ভূতভাবে ভিজিএফ চাল ক্রয় করে মজুদ করছে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহম্মেদকে অবহিত করলে, তার নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।অভিযানে ১৪ বস্তা চাল জনতার হাতে আটক হয়। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ কেরামতিয়া হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণ পাশের কক্ষে অভিযান চালিয়ে আরও ৫৭ বস্তা চাল উদ্ধার করা হয়। মোট ৩৮২১ কেজি মোটা আতপ চাল, যার বাজার মূল্য প্রায় ১,৯১,০৫...
ফুলবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।গত শনিবার (২২ মার্চ) রাত ১০:৪৫ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজায় অভিযান চালিয়ে জয়মুদ্দিন (৬৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। তার বসতবাড়ির আঙিনার মাটির নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত চারটি পোটলায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, ফুলবাড়ী থানার পুলিশ অভিযানে অংশ নিয়ে জয়মুদ্দিনকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত...
ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সমীর রঞ্জন সেন তুষার (২৫), তিনি ওই গ্রামের শ্রী বিশ্বনাথ সেন ও শ্রীমতি গীতা রানী সেনের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সমীর রঞ্জন সেন মানসিকভাবে কিছুটা অস্থির প্রকৃতির ছিলেন। তিনি মাঝেমধ্যেই রাগের বশে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন। এর আগে তিনি একটি মোবাইল ফোনও ভেঙে ফেলেছিলেন।সম্প্রতি কাশিপুর মহাবিদ্যালয় থেকে ডিগ্রি পরীক্ষায় অংশ নেন সমীর, কিন্তু ফলাফল সন্তোষজনক না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। নিহতের মা গীতা রানী সেন জানান, পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়ায় তিনি ছেলেকে বলেন, "তুই বারবার ফেল করিস, আর তোর বাবা আমাকে বকাঝকা করে। তোর আর লেখাপড়া করার দরকার...
বগুড়ায় কবিরাজকে কুপিয়ে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় কবিরাজকে কুপিয়ে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতি‌নি‌ধি (বগুড়া) ||বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামের এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ মার্চ) রাত এগারোটার দিকে উপ‌জেলার ধড়মোকাম কবরস্থানের পশ্চিম পাশে চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। আকবর আলী শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার মৃত আকিজ আলী ছেল।নিহতের ছেলের স্ত্রী ‌বিউটি বলেন, আকবর আলী একজন কবিরাজ। রাত ৯ টার দিকে আব্দুল লতিফ নামে একজন মোবাইল ফোনে তা‌কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাত এগারোটার দিকে প্রতিবেশীরা আকবর আলীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। পরে তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে শাহ জামাল ও প্রতিবেশী বলেন, ঘটনাস্থলে গিয়ে আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পাওয়া...
ব্যাংকে আমানত সুরক্ষায় হচ্ছে নতুন আইন
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ব্যাংকে আমানত সুরক্ষায় হচ্ছে নতুন আইন

|| নিউজ ডেস্ক ||ব্যাংকে রাখা আমানত সুরক্ষা অধ্যাদেশ নামে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ অধ্যাদেশের খসড়া প্রকাশ করে অংশীজনের মতামত চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। জনগণের আস্থা বাড়িয়ে আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নেওয়া আমানতের সুরক্ষা প্রদানই আইনের উদ্দেশ্য বলে খসড়ায় বলা হয়।আমানত সুরক্ষা-সংক্রান্ত যথাযথ আইন কাঠামো নির্ধারণের জন্য ব্যাংক আমানত বীমা আইন আরও যুগোপযোগী করে এ নতুন অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পর তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে খসড়া আইনটি সংশোধন করে এটিকে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ডিপোজিট ইন্স্যুয়ার্স (আইএডিআই)-এর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেন। সেটিই এখন অধ্যাদেশ আকারে জারি করার উদ্যোগ নেওয়া হয়েছে।...