Saturday, August 8

অপরাধ, আইন ও আদালত

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চাকির পশার ইউনিয়নের নবগ্রাম পদ্মার পাড় বিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।রাজারহাট থানার পুলিশ জানায়, ওই রাতে ভুট্টা ক্ষেতের পাশে খালের মধ্যে গোপনে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিয়ে ৬ জন জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়। এসময় আরও প্রায় ১৫ জন পালিয়ে যায়।আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সময় ব্যবহৃত নগদ ২৪ হাজার ৩৫০ টাকা, ছয়টি জুয়া খেলার গুটি, একটি ডাব্বু, মোবাইল ব্যাটারি দ্বারা তৈরি একটি লাইট, বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত প্লাস্টিকের পেপার এবং বসার জন্য ব্যবহৃত প্লাস্টিকের চট উদ্ধার করা হয়।রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ...
বগুড়া লাইভের রিপোর্টারসহ দুই সাংবাদিকের ওপর হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া লাইভের রিপোর্টারসহ দুই সাংবাদিকের ওপর হামলা

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকাল সোয়া ৩ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।হামলার শিকার দুই সাংবাদিক হলেন, মাছরাঙা টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম ও অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন।জানা যায়, শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে একটি জুস বার থেকে জুস খেয়ে বের হোন এই দুই সাংবাদিক। বের হতেই ১০ থেকে ১২ জন দুর্বৃত্তরা সাংবাদিক আসাফউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চায়। এসময় অপর সাংবাদিক খোরশেদ আলম এগিয়ে আসলে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে চালায় হামলা। এসময় দুইজনকেই এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা। এ সময় সাংবাদিকের চিৎকারে হামলাকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে তারা আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট মোহ...
সিরাজগঞ্জে পরিবহণ ভাড়া নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে পরিবহণ ভাড়া নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কথা মাথায় রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ইউএনও অফিয়া সুলতানা কেয়া। রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতী বাজার এলাকায় তিনি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।অভিযান পরিচালনাকালে তিনি একাধিক যানবাহনের যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজিসহ বেশ কয়েকটি যানবাহনের চালককে আর্থিক জরিমানা করেন।অভিযান শেষে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া জানান, ঈদ পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যানবাহনের ভাড়া অতিরিক্ত আদায় করে থাকে। তাই আজ আমরা মুকুন্দগাঁতী বাজার ও তার আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এসময় যানবাহন ব্যবহারকারীদের কাছ থেকে ওইসব যানবাহন চালক বাড়তি ভাড়া আদায় করেছে। এমন অভিযোগ পেয়ে আমরা তাদের আইনানুসার...
বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত ৫
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত ৫

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়া পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় জেলা ছাত্রদলের এক নেতাসহ পাঁচজন ছুরিকাহত হয়েছেন।শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা জোবায়ের (২৩), পিয়াল (২০), নাঈম (১৮), তানভীর (২০)। আহতরা সবাই চক সূত্রাপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাথায় আঘাত নিয়ে আরও একজন চিকিৎসা নিয়েছেন। তবে তার নাম নিশ্চিত করতে পারেনি পুলিশ।আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে আজ রোববার সকালে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হারুনুর রশিদ নিশ্চিত করেছেন।তিনি জানান, আহতদের সঙ্গে হামলাকারীদের পূর্বের শত্রুতা ছিল। সোনাতলা থেকে ট্রেনে করে আসার সময় উভয় গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে যোবায়ের ও তার বন্ধুরা ...
খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

|| জেলা প্রতিনিধি (খুলনা)খুলনা সদর থানাধীন শামসুর রহমান রোডস্থ ভারতীয় সহকারি হাই কমিশন অফিসের সামনে খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চালিয়েছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) বিগত রাত ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।এ সময়ে কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাসা থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, ২টি মোটরসাইকেল এফ জেড ভার্সন টু ব্লু কালারের, ১২ লক্ষ ১২ হাজার টাকা এবং সোহাগ সৌরভের বাসা থেকে তের লক্ষ বিরানব্বই হাজার পাঁচশ তেপান্ন টাকা এবং ৪২৪০ ভারতীয় রুপি উদ্ধার উদ্ধার করেছে যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে গ্রেনেট বাবুর ভাই রাব্বি ও বাবা মিন্টু চৌধুরী এবং সোহাগ সৌরভের মাকে সদর থানা পুলিশ হেফাজতে নেয় বলে জানা গেছে।...
নাগেশ্বরীতে বাস কাউন্টারে ভাড়া নিয়ন্ত্রণে অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত ও জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বাস কাউন্টারে ভাড়া নিয়ন্ত্রণে অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত ও জরিমানা

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ঢাকা ও অন্যান্য দূরপাল্লার পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে এই অভিযান পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।অভিযানকালে উপজেলার সব বাস কাউন্টার পরিদর্শন করা হয় এবং অনুমোদিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। যেসব পরিবহন সংস্থা অনুমোদিত ভাড়ার বেশি টাকা নিয়েছিল, তাদেরকে তা যাত্রীদের ফেরত দিতে বাধ্য করা হয়।এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় মোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জা...
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের বাস কাউন্টারগুলোতে অভিযান-জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের বাস কাউন্টারগুলোতে অভিযান-জরিমানা

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকায় নিউ ঢাকা রোডস্থ বাস কাউন্টারগুলোতে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বাস কাউন্টারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চার বাস কাউন্টারে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।শুক্রবার (৪ এপ্রিল) সকালে  উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা না করানো ও ফিটনেস সার্টিফিকেট নবায়ন না করা অবস্থায় গাড়ি হাইওয়েতে চলাচল করার অপরাধে ৪ টি মামলায় ভিন্ন কাউন্টারে (এস আই এন্টারপ্রাইজ, সেবা লাইন, জেনিন সার্ভিস ও অভি এন্টারপ্রাইজ) অপরাধীকে সর্বমোট ৩৯,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়।পরবর্তীতে বাজার স্টেশন হ...
ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সালেকুর রহমান (৩৪) কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।সালেকুর রহমান উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আমজাদ হোসেন।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গত বছরের ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আটকের পর আদালতের নির্দেশে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”উল্লেখ্য, সরকার সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সংগঠনটি...
পানছড়িতে অপহরণ ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অপহরণ ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মুনিপুর এলাকায় অপহরণ, এলাকা থেকে উচ্ছেদ ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ এর সমর্থকরা।বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর দুইটায় উপজেলার মনিপুর এলাকায় ইউপিডিএফ পানছড়ি ইউনিট, গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি মুনিপুর এলাকায় শুরু হয়ে বড়কলক এলাকা ঘুরে আবারও মুনিপুরে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বকুল চাকমা, গণতান্ত্রিক যুবফোরাম খাগড়াছড়ি জেলা সহ-সাধারণ সম্পাদক পীংকু চাকমা ও পিসিপি পানছড়ি সভাপতি সুনীলময় চাকমাএসময় বক্তারা বলেন, জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক গত ২ এপ্রিল দুধুকছড়া বাসিন্দা লক্ষি চাকমা ও ৩ এপ্রিল উত্তম কুমার চাকমাকে অপহরণ করা হয়। উত্তম কুমার চাকমা ইউপিডিএফের সহ সভাপতি নতুন কুমার চাকমার ছোট ভাই ও লক্ষি চাকমা ইউপ...
ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠক: বিএসএফের রাবার বুলেটে নিহত যুবক ভারতীয় নাগরিক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠক: বিএসএফের রাবার বুলেটে নিহত যুবক ভারতীয় নাগরিক

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে ভারতীয় ভূখণ্ডের মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গোরকমণ্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। সকাল সাড়ে আটটা থেকে সকাল নয়টা পর্যন্ত বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে গোরকমণ্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। বৈঠকের পর সকাল ১০টার দিকে বিএসএফ নি...