Sunday, August 9

অপরাধ, আইন ও আদালত

যশোরে চাকুসহ পিচ্চি রাজার সহযোগী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

যশোরে চাকুসহ পিচ্চি রাজার সহযোগী আটক

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর কোতয়ালি থানা পুলিশ একটি বার্মিজ চাকু ও আট বোতল ফেনসিডিলসহ শহরের রেলগেট পাশ্চিমপাড়ার চিহ্নিত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার সহযোগি রবি ওরফে ছোট রবিকে (১৯) আটক করেছে। আটক রবি রেলগেট চোরমারা দিঘিরপাড় এলাকার বিল্লাল ওরফে দুলালের ছেলে। এসময় পালিয়েছে সন্ত্রাসী পিচ্চি রাজা।কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানিয়েছেন, গত মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কতিপয় যুবক খড়কী কলাবাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে দাড়িয়ে ক্ষমতার দাপট দেখানোর জন্য জড়ো হয়। সংবাদ পেয়ে তিনি সেখানে পৌছালে পিচ্চি রাজা আগেই পালিয়ে যায়। কিন্তু রবিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু এবং ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক আইন ও দ্রুত বিচার আইনে আলাদা দুইটি মামলা হয়েছে।...
রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে বাধা নেই
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে বাধা নেই

|| নিউজ ডেস্ক ||ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথ নিতে আর কোনো আইনি বাধা রইল না।বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে, গতকাল বুধবারও (২১ মে) এ রিটের শুনানি হয়, তবে সেদিন আদালত কোনো আদেশ দেননি। পরে বৃহস্পতিবারের জন্য আদেশের তারিখ নির্ধারণ করা হয়।আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন ক...
বেলকুচিতে প্রতিবন্ধীর ঘর ভেঙে এক বাড়ির জন্য রাস্তা নির্মাণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে প্রতিবন্ধীর ঘর ভেঙে এক বাড়ির জন্য রাস্তা নির্মাণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্র জোকনালা গ্রামে এক প্রতিবন্ধী পরিবারের পৈত্রিক ক্রয়কৃত বসত ভিটার জায়গা জোরপূর্বক দখল করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে।এ ঘটনার জন্য জমির মালিক জামাল উদ্দিন মন্ডল (৪৫) পিতা-মৃত শিতল মন্ডল ও আরেক জমির মালিক ওসমান গনি আকন্দ, পিতা শুকুর আলী আকন্দ কোর্টে মামলা করে।এ বিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধীর স্ত্রী বলেন, আমার বসতবাড়ির ঘর ভেঙে এবং হুমকি দিয়ে জায়গা দখল করে রাস্তা নির্মাণ করছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিগণ। গত ৫ আগস্টের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগ সমর্থিত ক্ষিদ্র জোকনালার বর্তমান মেম্বার গোলাম নবী (৪৫), পিতা- মৃত জোনাব আকন্দ, টাকা খেয়ে এবং সহকারি জজ সাব্বির হোসেন (৪৪) পিতা সাইদ মন্ডল এর  ক্ষমতা দেখিয়ে একক বাড়ির জন্য ১০ ফিট পাকা রাস্তা নির্মাণ কাজ শুরু করেন। আম...
শত্রুতার জেরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শত্রুতার জেরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||লোহাগাড়ায় পারিবারিক শত্রুতার জেরে নির্মানাধীন পাকা বাড়ীর দেয়াল ও পিলার ভাংচুরের ঘটনা ঘটেছে।বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্হান সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ বিষয়ে ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদীর সাথে তার আপন চাচাতো ভাই রিদোয়ান গংয়ের সাথে পৈতৃক বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আব্দুল্লাহ আল ফয়সালের নির্মানাধীন বসতবাড়ির দেয়াল ও পিলার ১০/১২ জন ভাড়াটিয়া লোকজন এনে অতর্কিত ভাংচুর করে। পরিবারের লোকজন বাঁধা দিতে এলে তাদের দিকে লাঠিসোটা নিয়ে মারধর করার জন্য উদ্যত হয়। পরিবারের লোকজন সেখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় প্রণে রক্ষা পায়।ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ...
কণ্ঠশিল্পী নোবেল কারাগারে
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, রাজধানী, সর্বশেষ

কণ্ঠশিল্পী নোবেল কারাগারে

|| বিনোদন ডেস্ক ||রাজধানীর ডেমরা থানায় অপহরণ, ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে রুজুকৃত মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার গায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ মে) রাত ২টায় ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘গত নভেম্বরে নোবেল ইডেন কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। তিনি গত ৭ মাস ধরে ওই মেয়েকে বিয়ে না করে ধর্ষণ করেন। এসব ঘটনা তিনি ফোনেও রেকর্ড করেছেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মেয়েকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়।’পুলিশের এি কর্মকর্তা আরও বলেন, ‘ভুক্তভোগী মেয়ে ৯৯৯-এ সহায়তা চান। পরে আমরা মেয়েটিকে উদ্ধার করি। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়। তখন থেকে নোবেল পলাতক ছিলেন। অভিযান চালিয়ে গতকাল রাত ২টা...
জামিন পেলেন নুসরাত ফারিয়া
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, রাজধানী, সর্বশেষ

জামিন পেলেন নুসরাত ফারিয়া

|| বিনোদন ডেস্ক ||গত বছর জুলাই আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার অভিযোগে আনা একটি মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আসামি ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। খবর বাসসের।আজ মঙ্গলবার (২০ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।তবে এর আগে রবিবার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার এ মামলায় গ্রেফতার দেখানো হয় নুসরাত ফারিয়াকে।এদিকে গতকাল সোমবার (১৯ মে) তাকে ঢাকার ...
বগুড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় জেলা পুলিশের অভিযানে ত্রিশ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৯ মে) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তাররা হলো, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা এলাকার সাইদুল ইসলামের ছেলে ইব্রাহিম (২৩) ও মজিবর রহমানের ছেলে শাহিনুর হোসেন (২৫)।মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশ।সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন বিভিন্ন যানবাহনে। এসময় একটি পরিবহনে থামিয়ে তল্লাশি করলে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।পুলিশ আরো জানায়, মাদক কারবারির সাথে জড়িত দু...
নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সর্বস্তরে মাদক নির্মূল এবং সাঞ্জুয়ারভিটা এলাকার একাধিক মাদক ব্যবসায়ী কর্তৃক অবৈধ ব্যবসা বন্ধে প্রতিবাদকারী ব্যক্তিদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাঞ্জুয়ারভিটা এলাকার সাধারণ জনগণ। অংশগ্রহণকারীরা নিজ নিজ ব্যানারে মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, "মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু কিছু মাদক ব্যবসায়ী এখন নিজেদের দোষ আড়াল করতে নিরীহ মানুষদের হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে। আমরা এ...
যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু খাদিজার মৃত্যু, বাঁধছে রহস্যের দানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু খাদিজার মৃত্যু, বাঁধছে রহস্যের দানা

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর শহরের শংকরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত পাঁচ বছরের শিশু খাদিজার মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সোমবার (১৯ মে) দুপুরে তার মৃত্যু হয়। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পুরো এলাকায়। এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।এদিকে ওই ককটেল নিয়ে রহস্য দেখা দিয়েছে। আসলেই কি মাঠে ককটেলটি পাওয়া গেছে নাকি ঘরে ছিল তা নিয়ে ধ্রুম্রজাল দেখা দিয়েছে।খাদিজা শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত সুজনের মেয়ে। সকাল ৮টার দিকে ছোটনের মোড়ের পাশের খেলার মাঠে পড়ে থাকা একটি ককটেলকে টেনিস বল ভেবে কুড়িয়ে আনে সে। পরে ওই 'বল' দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় খাদিজা, ছয় বছরের সজিব ও তিন বছরের আয়েশা। দ্রুত তিনজনকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে স্থানীয় অপর একটি সূত্র জানায়,খাদিজার বাবা সুজন মারা যাওয়ার পর ছোট ভাই শাহাদাতে...
বগুড়ায় সালেহা ডায়াগনস্টিক সেন্টারে লক্ষাধিক টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বগুড়ায় সালেহা ডায়াগনস্টিক সেন্টারে লক্ষাধিক টাকা জরিমানা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে অভিযান চালিয়ে ‘সালেহা ডায়াগনস্টিক সেন্টার’কে নানা অনিয়মের দায়ে মোট এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৯ মে) বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমীন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।ইউএনও জিয়াউর রহমান জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকটির এক্স-রে কক্ষ নিরাপদ নয়, ল্যাবে রয়েছে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ, নিচতলায় জমে আছে পানি, চারপাশে নোংরা পরিবেশ এবং ওটি (অপারেশন থিয়েটার) রাখা হয়েছে অবৈধভাবে। এমনকি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ক্লিনিক পরিচালনা করা হচ্ছিল। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আ...