Friday, August 28

অভিমত

দেশপ্রেম ও দেশদ্রোহিতার মাপকাঠি কি?
অভিমত, সর্বশেষ

দেশপ্রেম ও দেশদ্রোহিতার মাপকাঠি কি?

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||দেশপ্রেম ও দেশদ্রোহীতার মাপকাঠি কি? একজন নাগরিক হিসেবে অবশ্যই জানা থাকা দরকার। কিন্তু আমি জানি না, কি কাজ করলে দেশ প্রেমিক হিসেবে আখ্যায়িত হওয়া যায় আর কি করলে দেশদ্রোহী হিসেবে শাস্তি অবধারিত হয়ে যায়।স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার কথা বলার সীমা কতটুকু? কতটুকু বললে এবং কি কাজ করলে আমি দেশ জাতির কাছে দেশ প্রেমিক হিসেবে পুরস্কার পাবো অথবা দেশদ্রোহী হিসেবে তিরস্কৃত হব।দেশের সাধারণত পক্ষে-বিপক্ষে দু'ধরনের লোক থাকে। সেটা ইলেকশন হোক বা ভোটাভোটি হোক বা দেশে কোন যুদ্ধবিগ্রহ হোক না কেন। আমরা এটা বরাবরই দেখে আসছি।দুপক্ষ হওয়ার কারণে পলাশীর আম্রকাননে আমরা সংখ্যায় বেশি থাকার পরেও বিশেষ এক জাতি গোষ্ঠীর বিশ্বাসঘাতকতার কারণে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়।তখন নবাবের পক্ষে যারা ছিলেন তারা দেশপ্রেমিক, বিরুদ্ধে যারা ছিলে...
বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তদের অবসরোত্তর অর্থ প্রাপ্তি: কার্যকর আশু ব্যবস্থা গ্রহণ জরুরী
অভিমত, জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তদের অবসরোত্তর অর্থ প্রাপ্তি: কার্যকর আশু ব্যবস্থা গ্রহণ জরুরী

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||চাকুরী সেটা সরকারি হোক আর আধা সরকারি বা বেসরকারি সবখানেই বেতন স্কেল পদ অনুযায়ী প্রদান করা হয়ে থাকে।চাকুরী বিধি মোতাবেক অবসর গ্রহণের পর প্রতিষ্ঠানভেদে গ্রাচ্যুইটি/ পেনশন/ অবসর ভাতা/ এককালীন অনুদান ইত্যাদি প্রদান করা হয়ে থাকে।আগে শুধু সরকারি চাকুরী বিধিতে অবসরকালীন সুবিধা প্রদান করা হতো। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবসরোত্তর একটি পয়সাও প্রদান করার কোন বিধান ছিল না। এর চাইতে অমানবিক আর কি হতে পারে?বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের অবসরোত্তর ৭৫ মাসের মূল বেতনর সমপরিমাণ অর্থ প্রদান করার বিধান করা হয়।সে যাই হোক সরকারি অবসরোত্তর কর্মকর্তা কর্মচারীরাও যে খুব সুবিধাজনকভাবে তাদের টাকা উত্তোলন করতে পেরেছেন এমনটি কিন্তু নয়। নিজের টাকা উঠাতে কিন্তু এর একটা অংশ লাল ফিতার পিছনে খরচ করতে হয়...
সংসদ অসার গল্প-কবিতার আসর নয়, জনস্বার্থে আইন প্রণয়নের পবিত্র স্থান
অভিমত, সর্বশেষ, সারাদেশ

সংসদ অসার গল্প-কবিতার আসর নয়, জনস্বার্থে আইন প্রণয়নের পবিত্র স্থান

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||সংসদ দেশের পবিত্রতম স্থান। একটি দেশ কিভাবে পরিচালিত হবে দেশের জনগণ তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন কি করে সুন্দরভাবে পরিচালনা করবেন তাদের শিক্ষা সংস্কৃতি কি হবে দেশের জনগণ দল ধর্ম নির্বিশেষে সকলের কিভাবে ঐকমত্যের ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারবে সে বিষয়ে সঠিক সুষ্ঠু নীতি প্রণয়নের পবিত্রতম স্থান হল সংসদ।সংসদে যারা বসেন সংরক্ষিত আসনসহ তাদের সংখ্যা ৩৫০। এ ৩৫০ জন সাংসদের পাঁচ বৎসর সরকারি বাসভবনে অবস্থান তাদের গাড়ি বাড়ি সংরক্ষণ তাদের নিরাপত্তা বিধান অর্থাৎ তাদের সার্বিক সেবায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী মিলে কয়েক হাজার লোকের সংশ্লিষ্টতা রয়েছে এতে।সব মিলিয়ে একজন সাংসদের পিছনে সরকারি দৈনিক হপ্তায় মাসে বছরে এবং পাঁচ বছরে কত অর্থ জনগণের ব্যয় হয় সেটা জনগণ না জানলেও স...
দেশ জাতির আস্থা ধর্মীয় প্রতিফলন ঘটে, শিক্ষাকারিকুলামে এমন বিষয় থাকা বাঞ্ছনীয়
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

দেশ জাতির আস্থা ধর্মীয় প্রতিফলন ঘটে, শিক্ষাকারিকুলামে এমন বিষয় থাকা বাঞ্ছনীয়

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ৯০% মুসলিম দেশের ৩৫০ সাংসদের এক ষষ্ঠমাংশই মন্ত্রী হয়ে থাকেন। অথচ সংখ্যাগরিষ্ঠ ধর্মানুসারিদের সঠিক নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয় সে বিষয়ে বিশেষজ্ঞ ছাড়াই যুগ যুগ ধরে চলে আসছে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রণালয়ে ধর্ম সম্পর্কে পাণ্ডিত্য রাখেন এমন কাউকে এর দায়িত্ব দেওয়া হয় না। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রী হন ডাক্তার এবং অর্থ মন্ত্রণালয়ে অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ মন্ত্রী থাকেন।ধর্ম বিষয়ে এত অনীহা অবজ্ঞা থাকা কতটুকু সমীচীন সেটা প্রাজ্ঞজনরাই ভেবে দেখবেন।ফল যত ভালো হোক ভিতরে পোকা থাকলে সেটা খাওয়ার অযোগ্য হয়। দেশের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে একজন লোকও এই পোকাবিশিষ্ট নষ্ট ফল কিনবে, এমন বোকা দেশে কাউকে পাওয়া যাবে না।অথচ মুসলিমদের ঈমান আকিদা বিধ্বংসী লোকগুলোকে সরকার সংখ্যাগরিষ্ঠ মুস...
নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রসারে বাজেট ও পরিকল্পনা জরুরী
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রসারে বাজেট ও পরিকল্পনা জরুরী

|| ডা. আনোয়ার সাদাত ||বর্তমানে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সমাজের সর্বস্তরে দূর্নীতি, অপরাধ কর্ম বেড়েই চলছে। চারিদিকে খুন, গুম ছিনতাই, ধর্ষণ, দূর্নীতি ইত্যাদি অপরাধকর্ম বেড়েই চলছে। শিক্ষার হার বাড়লেও অপরাধ কর্মকান্ড কমছে না। শিক্ষিত সমাজেও জঘন্য অপরাধের খবর পাওয়া যায়।বিশেষজ্ঞরা মনে করেন, এর অন্যতম কারণ নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব। এমন শিক্ষার প্রয়োজন, যা মানুষের বিবেককে জাগ্রত করবে। সুস্থ বিবেক বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নেই।আল্লাহ বলেন, " তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন, আর যাকে বিশেষ জ্ঞান দান করা হয়, সে প্রভূত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান"। সূরা বাকারা- ২৬৯সমাজের প্রতিটি মানুষের নৈতিক শিক্ষা অর্জন জরুরী। আর ইসলামী শিক্ষা মানুষকে নৈতিকভাবে একজন আদর্শ মানুষে পরিণত করে। প্রচলিত শিক্ষা ব্যবস্হা মানুষকে কাগজে কলমে শিক্ষিত...
শিক্ষিত সমাজেও কেন মা-বাবার সাথে এমন অমানবিক আচরণ!
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

শিক্ষিত সমাজেও কেন মা-বাবার সাথে এমন অমানবিক আচরণ!

|| ডা. আনোয়ার সাদাত ||সাম্প্রতিক সময়ে বৃদ্ধ পিতামাতা প্রতি ছেলে-মেয়েদের নিষ্ঠুর আচরণ বেড়েই চলছে। বার্ধক্যে এসে তারা পরিবারের কাছে হয়ে পড়ছেন মূল্যহীন। বাবা-মার সাথে নিষ্ঠুর আচরণের এমন দৃষ্টান্তের অভাব নেই। সাম্প্রতিক সময়ে আলোচিত নিষ্ঠুর ঘটনাটি অনেকেরই বিবেক নাড়া দিয়েছে। চরম ত্যাগ স্বীকারকারী বাবা-মায়ের প্রতি দিনদিন উদাসীন হয়ে পড়ছে অনেক সন্তান। অবহেলার শিকার হচ্ছেন বাবা-মা। ভোগবাদী জীবন তাদের প্রতি উদাসীন করে তুলছে আমাদের, এ কথা এখন পরীক্ষিত সত্য।পশ্চিমা দুনিয়ায় বৃদ্ধ বাবা-মাকে সন্তানরা কাছে রাখতে চায় না। আমাদের দেশেও এ সংস্কৃৃতি ব্যাপকভাবে এক শ্রেণির মানুষ অনুসরণ শুরু করেছে।মা-বাবার প্রতি অবহেলার মূল কারণ হলো নৈতিক অবক্ষয়, ধর্মবিমুখ, ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে যাওয়া এবং দুনিয়াবী শিক্ষিত হলেও নৈতিক শিক্ষার ঘাটতি এ ক্ষেত্রে অন্যতম বড় কারণ এবং যান্ত্রিক জীবনযাপন। ভোগবাদী মানসিকত...
বিশ্ববিদ্যালয়কে বিশ্ব রেঙ্ককিংয়ে নিতে শিক্ষায় সর্বোচ্চ বাজেট এবং সবচে’ মেধাবীদেরকে নিয়োগ অত্যাবশ্যক
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিশ্ববিদ্যালয়কে বিশ্ব রেঙ্ককিংয়ে নিতে শিক্ষায় সর্বোচ্চ বাজেট এবং সবচে’ মেধাবীদেরকে নিয়োগ অত্যাবশ্যক

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||বর্তমান সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী দেশের একটি বনেদী পরিবারের সন্তান। তিনি বিশ্বসেরা বিশ্ববিদ্যাল অক্সফোর্ডের গ্রাজুয়েট।শুধু তাই নয় তিনি দেশের সবচাইতে বড় একটি সেক্টর শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় সেরা ব্যক্তি মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী।তিনি যদি এ দায়িত্বে না থাকতেন বা না হতেন তিনি অক্সফোর্ডের গ্রাজুয়েট এবং হতেন একটি সাধারণ পরিবারের কেউ তাহলে তার সম্পর্কে এত কথা আসতো না।বাবা হয়ে যদি সন্তানকে অথর্ব কুলাঙ্গার অকর্মণ্য ইত্যাদি বলে গালি দেয় তাহলে এই ব্যর্থতার দায়ভার ১০০% না হলেও ৯৯% ভাগ হলো বাবার। তিনি এবিষয়টিকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান অবশ্যই অক্সফোর্ডের সমান নয়। এটা ১০০% সত্য। কিন্তু সেই মানে পৌঁছানোর দায়িত্ব শিক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতি-মন্ত্রীর না শিক...
হজ্জের ধর্মীয় গুরুত্বের সাথে রয়েছে সামাজিক তাৎপর্য
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজ্জের ধর্মীয় গুরুত্বের সাথে রয়েছে সামাজিক তাৎপর্য

|| ডা. আনোয়ার সাদাত ||হজ্জ একটি ফরজ ইবাদত। সামর্থ্যবান ব্যাক্তির উপর জীবনে এক বার আদায় করা ফরজ। আল্লাহ রব্বুল আলামীন বলেন, "এবং মানুষের কাছে হজ্জের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পদব্রজে ও সর্ব প্রকার ক্ষীণকায় উষ্ট্রসমূহের পিঠে, তারা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে –যেন তারা নিজদের কল্যাণের স্থানসমূহে হাযির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিয্ক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ-দরিদ্রকে খেতে দাও’।" সূরা হজ্জ ২৭,২৮এ আয়াতসমূহে হজ্জের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের সাথে সাথে সামাজিক এক তাৎপর্যপূর্ণ গুরুত্ব প্রকাশ পেয়েছে।হজ্জ এমন একটি ইবাদত যেখানে রাজা-প্রজা, ধনী-দরিদ্র, উঁচু-নিচু, আরব-অনারব, নারী-পুরুষ সবার মধ্যে একটি সাম্যভাব প্রতিষ্ঠা করে। সঙ্গে সঙ্গে হজ্জ আদায়কারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ...
বিতর্ক এড়াতে এমপি মন্ত্রীর যোগ্যতা নির্ধারণ নীতিমালা প্রণয়ন: আশু প্রয়োজন
অভিমত, সর্বশেষ, সারাদেশ

বিতর্ক এড়াতে এমপি মন্ত্রীর যোগ্যতা নির্ধারণ নীতিমালা প্রণয়ন: আশু প্রয়োজন

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||দেশের যে কোন প্রতিষ্ঠানে ২০ তম গ্রেডের একজন কর্মচারী নিয়োগেও কিছু বিধি- বিধান নিয়ম-নীতি আইন-কানুন শর্ত-শারায়েত যোগ্যতা-অভিজ্ঞতা থাকা অত্যাবশ্যক। অথচ দেশ পরিচালনায় শীর্ষ ব্যক্তি তথা মন্ত্রনা পরিষদ এবং আইন প্রণয়নকারী সাংসদদের যোগ্যতা অভিজ্ঞতার কোন মাপকাঠি নেই। বিষয়টি নিয়ে আইনগত কোন সমস্যা নেই এরপরেও আমরা দেশের শীর্ষ পদের অধিকারী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কত কটুক্তি করেছি এবং করে যাচ্ছি আর কোন হিসাব নেই।বিষয়টি আগে প্রয়োজন না থাকলেও বর্তমান মিডিয়ার যুগে এটা অত্যাবশ্যক হয়ে পড়েছে। দেশের সাবেক এবং বর্তমান প্রধানমন্ত্রীর মত সর্বোচ্চ নির্বাহী পদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে ধরনের অশোভন অমার্জনীয় মন্তব্য করা হয়েছে এবং হচ্ছে সেটা একেবারেই যায় না।বিষয়টি শুধু দুঃখজনক নয় এতো বড় পদের অবমাননাও বটে।দে...
কাবার দুয়ারে দাঁড়িয়ে | পর্ব-০৪
অভিমত, ধর্ম ও দর্শন, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

কাবার দুয়ারে দাঁড়িয়ে | পর্ব-০৪

|| শাকির সবুর ||বেশ কিছুদূর চলার পর হঠাৎই এক জায়গায় আমাদের বাস থামলো। আমরা ভাবলাম এসে পড়েছি বোধহয়। দেখা গেল, না। এখনো অনেক পথ বাকি। গাড়ি হাইওয়ে থেকে মক্কার মূল শহরে প্রবেশ করবে। কর্তৃপক্ষের একজন গাড়ি থেকে নেমে গেল। সামনেই আলোঝলমল হাইওয়ে পুলিশের অফিস। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ফিরে এলে গাড়ি আবার চলতে শুরু করলো। এইবার মওলানা মজিরুদ্দিন সাহেব গাড়ির লাউড স্পিকারে কথা বলতে শুরু করলেন। প্রথমে তাঁর সাথে আমরা সবাই সমস্বরে তালবিয়া পাঠ করলাম: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’তারপর তিনি পবিত্র মক্কা নগরী এবং পবিত্র কাবার শান ও গুরুত্ব সম্পর্কে কথা বললেন। এবং আমাদের উদ্দেশ্যে বেশকিছু দিক নির্দেশনা দিলেন। যার সারকথা হচ্ছে:আজ থেকে বাকি যতদিন আমরা এই পবিত্র ভূমি মক্কা এবং মদিনায় অবস্থান করবো ততদি...