শুক্রবার, মার্চ ৬

খেলাধুলা

ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||আসন্ন টি টোয়েন্টি ক্রিকেটক্রিকেট বয়কটের চূড়ান্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে জানান, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই আল্টিমেটামের প্রেক্ষিতে আজ বিকেল ৩টায় জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ এই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি এই সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিষয়টি আবারও ইতিবাচকভাবে সুবিবেচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিসিবি ও সরকারের এমন কঠোর সিদ্ধান্তে বি...
বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে
খেলাধুলা, সর্বশেষ

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ তুলে দেশটিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে করা একটি জনস্বার্থ মামলা (পিআইএল) খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) আদালত স্পষ্ট জানিয়ে দেন যে, পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলো সম্পূর্ণভাবে সরকারের নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত, এখানে বিচার বিভাগের হস্তক্ষেপের সুযোগ নেই।দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে কঠোর অবস্থান নেন। ভারতের এক আইনশিক্ষার্থীর করা এই আবেদনের প্রেক্ষিতে আদালত বলেন, ভারতের বিচারিক সীমার বাইরে কোনো বিদেশি দেশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই। সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে কোনো রিট বিদেশি সরকার বা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার ওপর প্রয়োগ...
খুলনা ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনা ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেসিসি প্রশাসক মো: মোখতার আহমেদ।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষ চাইলে তার স্বপ্নের সমান বড় হতে পারে। মহান সৃষ্টিকর্তা আমাদের মধ্যে সেই শক্তি দিয়েছেন। তিনি ক্রীড়ার পাশাপাশি কঠোর অনুশীলন ও অধ্যবসয়ের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের স্বপ্নের সীমা ছাড়িয়ে যাওয়ার আহ্বান জানান।প্রশাসক আরও বলেন, “যেখানে খেলাধুলা সেখানে সুস্থ দেহ। দেহ সুস্থ থাকলে মনও সুস্থ থাকে, আর মন সুস্থ থাকলে শিক্ষায় মনোযোগী হওয়া যায়। যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদেরকে আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে গেলে শিক্ষায়, মননে ও সৃষ্টিশীলতায় খ্যাতি অর্জন করা সম্ভব।”সকালেই কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর...
শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট
খেলাধুলা, সর্বশেষ

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

|| স্পোর্টস ডেস্ক ||বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সিলেট টাইটান্স। মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেটের বোলারদের তোপে মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রংপুর। খুশদিল শাহের ১৯ বলে ৩০ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ২৬ বলে ৩৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে তারা। সিলেটের খালেদ আহমেদ মাত্র ১৫ রানে ৪টি উইকেট শিকার করেন, এছাড়া ক্রিস ওকস ও নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট।১১২ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই নড়বড়ে অবস্থায় পড়ে সিলেটও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচটি রুদ্ধশ্বাস নাটকীয়তায় রূপ নেয়। অধিনায়ক মিরাজ ১৮ ও স্যাম বিলিংস ২৯ রান করে জয়ের পথ তৈরি করলেও শেষ ...
খুলনায় অনূর্ধ্ব–১৮ ক্রিকেটারদের মতবিনিময়, শৃঙ্খলা ও শিক্ষার ওপর জোর
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অনূর্ধ্ব–১৮ ক্রিকেটারদের মতবিনিময়, শৃঙ্খলা ও শিক্ষার ওপর জোর

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে। বিশেষ করে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানো জরুরি। লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করলে খেলাধুলার মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। তিনি আরও বলেন, সফল হতে হলে জীবনযাপনে শৃঙ্খলা আনতে হবে এবং খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে বাছাই কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম, বিভাগীয় কোচ মনো...
চিলমারীতে কিশামত বানু আলোর দিশারী পাঠাগারের ৮ম বর্ষপূর্তি ফুটবল টুর্নামেন্ট
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে কিশামত বানু আলোর দিশারী পাঠাগারের ৮ম বর্ষপূর্তি ফুটবল টুর্নামেন্ট

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে কিশামত বানু আলোর দিশারী পাঠাগারের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্বের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কিশামত বানু স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে উলিপুর লাল দলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালের পথে এগিয়ে গেল রংপুর ফুটবল একাদশ।নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে ১-১ গোলে সমতা বজায় রাখে। পরবর্তীতে ম্যাচের ভাগ্য নির্ধারণে খেলাটি টাইব্রেকারে গড়ায়। অত্যন্ত উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে রংপুর ফুটবল একাদশ ৭-৬ গোলে উলিপুর লাল দলকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। ম্যাচটি পরিচালনা করেন রেফারি রিগান।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক। বিশেষ অতি...
বেলকুচিতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সারাদেশের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বেলকুচি উপজেলার সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সোহাগপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, সোহাগপুর পাইলট...
মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
খেলাধুলা, সর্বশেষ

মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

|| স্পোর্টস ডেস্ক ||কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কঠোর নির্দেশনার কথা জানানো হয়।মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ নেই এবং এটি বাংলাদেশের সাধারণ মানুষকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্...
রংপুরের বিধ্বংসী বোলিংয়ে ১০২ রানেই গুটিয়ে গেল চট্টগ্রাম
খেলাধুলা, সর্বশেষ

রংপুরের বিধ্বংসী বোলিংয়ে ১০২ রানেই গুটিয়ে গেল চট্টগ্রাম

|| স্পোর্টস ডেস্ক ||বিপিএল ২০২৫-২৬ আসরে আজ সোমবার (২৯ ডিসেম্বর) সিলেটের মাঠে রংপুরের বোলারদের তোপে বিধ্বস্ত হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টস হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের ব্যাটাররা রংপুরের পেস আক্রমণের সামনে দাঁড়াতে না পারায় ১০২ রানেই আটকে গেছে।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরু থেকেই রংপুরের বোলাররা নিয়ন্ত্রিত লাইন ও লেন্থে বল করে চট্টগ্রামের ব্যাটারদের চেপে ধরেন। চট্টগ্রামের হয়ে মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ১৮ রান এবং মোহাম্মদ নাইম ১৫ রান করলেও অন্য কেউ দায়িত্বশীল ইনিংস খেলতে পারেননি। ফলে ১৭.৫ ওভারে মাত্র ১০২ রানেই অল-আউট হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস।রংপুর রাইডার্সের পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তরুণ গতির তারকা নাহিদ রানা। তাদের গতির মুখে চট্টগ্রামের ব্যাটাররা নিয়মিত বির...
বিপিএলের অভিষেক ম্যাচেই চনমনে ঢাকা: রাজশাহীকে হারিয়ে উড়ন্ত সূচনা
খেলাধুলা, সর্বশেষ

বিপিএলের অভিষেক ম্যাচেই চনমনে ঢাকা: রাজশাহীকে হারিয়ে উড়ন্ত সূচনা

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে দাপুটে জয়ে নিজেদের মিশন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি। টুর্নামেন্টের শুরুতেই এমন জয় ঢাকার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ব্যাটিংয়ে নেমে ঢাকা ক্যাপিটালসের স্পিন বিষে নীল হয় রাজশাহী। ইনিংসের প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে বড় ধাক্কা দেন ইমাদ ওয়াসিম। দলীয় ৮৫ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রাজশাহীর হয়ে লড়াই করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩৭) ও মুশফিকুর রহিম (২৪)। শেষ দিকে মোহাম্মদ নওয়াজের ধৈর্যশীল ২৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানের পুঁজি পায় রাজশাহী। ঢাকার হয়ে ইমাদ...