শুক্রবার, মার্চ ৬

খেলাধুলা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
খেলাধুলা, সর্বশেষ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

|| স্পোর্টস ডেস্ক ||চলতি বছরের শেষ দিকে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই দেশের মধ্যকার এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি সোমবার (২৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। সফরে টাইগাররা স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ১৫ নভেম্বর প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের এই সফর। দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ২৩ নভেম্বর। টেস্ট সিরিজ শেষে ডিসেম্বরের ১, ৪ এবং ৭ তারিখে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে এই সফর সমাপ্ত হবে।সিএসএ-র প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের মতো শক্তিশালী দলকে আতিথ্...
টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
খেলাধুলা, সর্বশেষ

টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

|| স্পোর্টস ডেস্ক | আলোকিত দৈনিক ||টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়ে টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার এইটে পা রাখল শাই হোপের দল। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত এই ম্যাচে ক্যারিবীয়দের দাপুটে পারফরম্যান্সের সামনে পাত্তাই পায়নি ইতালিয়ানরা।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩১ রানে ব্রেন্ডন কিং ও সিমরন হেটমায়ারের উইকেট হারিয়ে চাপে পড়লেও দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ। ৪৬ বলে ৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। হোপের ব্যাটে চড়ে এবং শেষ দিকে শেরফান রাদারফোর্ড ও ম্যাথিউ ফোর্ডের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ইতালির পক্ষে বেন মানেন্তি ও ক্রিসান কালুগামাগে...
পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বুলবুল
খেলাধুলা, সর্বশেষ

পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বুলবুল

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বর্তমানে বড় কোনো টুর্নামেন্ট বা সিরিজের ব্যস্ততা না থাকায় ব্যক্তিগত সফরে দেশ ছেড়েছেন সংস্থাটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। মূলত পরিবারের সঙ্গে একান্ত কিছু সময় কাটাতেই তার এই বিদেশ যাত্রা বলে বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অস্ট্রেলিয়ায় অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে সপ্তাহখানেক ছুটি কাটিয়ে তার দেশে ফেরার কথা রয়েছে। যাওয়ার আগে গত শনিবার বিসিবির অন্যান্য পরিচালকদের খুদে বার্তার মাধ্যমে নিজের অনুপস্থিতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন তিনি।উল্লেখ্য, দেশের ক্রিকেটে আপাতত আন্তর্জাতিক বা ঘরোয়া বড় কোনো সূচি না থাকায় এই ফাঁকা সময়টিকে বেছে নিয়েছেন বোর্ড প্রধান। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে তিনি পুনরায় বোর্ড পরিচ...
পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
খেলাধুলা, সর্বশেষ

পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত

|| স্পোর্টস ডেস্ক ||চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তান দলকে ৬১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে সূর্যকুমার যাদবের দল। ইশান কিষাণের বিধ্বংসী ফিফটি এবং বোলারদের সম্মিলিত সাফল্যে গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দাপট বজায় রেখে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।রবিবার (১৫ ফেব্রুয়ারি) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। শুরুতে অভিষেক শর্মাকে শূন্য রানে ফিরিয়ে পাকিস্তান সাফল্য পেলেও, সেই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয় উইকেটে তিলক বর্মাকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন ইশান কিষাণ। মাত্র ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় উইকেটে এই জুটি স্কোরবোর্ডে যোগ করে মূল্যবান ৮...
খেলাধুলা শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখে: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খেলাধুলা শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখে: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||খেলাধুলা শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে অনেকাংশে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করে তোলে বলে মন্তব্য করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের আয়োজনে সম্পন্ন হওয়া ‘Gonzo International Presents LU CSE Sports Fest-2026’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্য বলেন, সিএসই ডিপার্টমেন্ট লিডিং ইউনিভার্সিটির সবচেয়ে বড় ডিপার্টমেন্ট এবং এই বিভাগের শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম ও খেলাধুলায়ও দারুণ সাফল্য দেখাচ্ছে। তারা দেশ-বিদেশের নামকরা প্রতিষ্ঠানে সফলতার সাথে সেবা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে। এই ...
বাংলাদেশের সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশন প্রত্যাখ্যান করল আইসিসি
খেলাধুলা, সর্বশেষ

বাংলাদেশের সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশন প্রত্যাখ্যান করল আইসিসি

|| স্পোর্টস ডেস্ক ||ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সংবাদ সংগ্রহের জন্য আবেদন করা বাংলাদেশের সকল সংবাদকর্মীর অ্যাক্রিডিটেশন কার্ড প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (২৬ জানুয়ারি) রাতে একযোগে বাংলাদেশ থেকে আবেদন করা শতাধিক মিডিয়াকর্মীকে ইমেইলের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। তবে আইসিসির টিম অ্যাক্রিডিটেশন বিভাগ থেকে এই গণপ্রত্যাখ্যানের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।ফলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ১৬ জাতির এই বিশ্ব আসরে গ্যালারিতে বসে সরাসরি সংবাদ কাভার করার সুযোগ হারাচ্ছেন দেশের সাংবাদিকরা।মূলত আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার চূড়ান্ত সিদ্ধান্তের পরই এমন পদক্ষেপ নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ।...
‘পাকিস্তান না খেললে দেউলিয়া হবে সম্প্রচারকারীরা’; হুমকি বাসিত আলীর
খেলাধুলা, সর্বশেষ

‘পাকিস্তান না খেললে দেউলিয়া হবে সম্প্রচারকারীরা’; হুমকি বাসিত আলীর

|| স্পোর্টস ডেস্ক ||ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে নাটকীয়তা যেন থামছেই না। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারত সফরে অস্বীকৃতি জানানোর পর এবার পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার দাবি, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, তবে টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে।নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বাসিত আলী বলেন, "পাকিস্তান বিশ্বকাপে না খেললে সম্প্রচারকারীরা পথে বসবে। আইসিসি ও বিনিয়োগকারীদের জন্য পুরো টুর্নামেন্টই তখন বিশৃঙ্খলার মুখে পড়বে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিপুল দর্শক আর আয়ের উৎস। পাকিস্তান সরে গেলে ভারত কার সাথে খেলবে? অন্য কোনো দল কি সেই দর্শক ও উন্মাদনা ফিরিয়ে দিতে পারবে?"সম্প্রতি পাকিস্তান ক্রিকেট ...
সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
খেলাধুলা, জাতীয়, সর্বশেষ

সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

|| স্পোর্টস ডেস্ক ||সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটসাল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভকামনা জানান।অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য গৌরবের বিষয়। এই ঐতিহাসিক সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও সক্ষমতারই উজ্জ্বল প্রমাণ। তিনি বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। তিনি ভবিষ্যতে নারী ফুটবলারদের ...
বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত স্কটল্যান্ড
খেলাধুলা, সর্বশেষ

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত স্কটল্যান্ড

|| স্পোর্টস ডেস্ক ||আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই বাদ পড়ল বাংলাদেশ। দীর্ঘ নাটকীয়তা ও দেন-দরবারের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।ঘটনার সূত্রপাত গত ২১ জানুয়ারি আইসিসির বোর্ড পরিচালকদের এক ভার্চুয়াল সভাকে কেন্দ্র করে। সেখানে মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা ও ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়টি। ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়, বাংলাদেশকে টুর্নামেন্টে থাকতে হলে নির্ধারিত ভেন্যু ভারতেই খেলতে হবে, অন্যথায় বিকল্প দল বেছে নেবে আইসিসি। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে...
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির
খেলাধুলা, সর্বশেষ

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির

|| স্পোর্টস ডেস্ক ||আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থানে আরও কঠোর হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পুনরায় আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বোর্ড। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভেন্যু পরিবর্তন করা না হলে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে অংশ নেবে না।এর আগে আইসিসি জানিয়েছিল, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে বাংলাদেশকে এবং ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। আইসিসির এমন অনড় অবস্থানের পর সরকারের সঙ্গে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে নির্ধারিত সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজ...