রবিবার, ফেব্রুয়ারি ১

বিজ্ঞান ও প্রযুক্তি

পলক বিমানবন্দরে আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, রাজনীতি

পলক বিমানবন্দরে আটক

সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।মঙ্গলবার (০৬ আগস্ট) তাকে আটক করা হয়।জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি পাড়ি দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।...
মোবাইল ডাটার মেয়াদ না রাখার নির্দেশনা পলকের
জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ডাটার মেয়াদ না রাখার নির্দেশনা পলকের

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মোবাইল ডাটার যেন মেয়াদ না থাকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ না মানলে ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে টেলিকম খাতসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।পলক বলেন, ফ্রিল্যান্সারদের একটা প্রণোদনা দিতে চাই, ইন্টারনেটের দাম আরও কমানো যায় সেজন্য কাজ করা হচ্ছে।তিনি জানান, ‘কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্য মিলে প্রায় ১৮ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সাম্প্রতিক সহিংসতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাত লাখ ফ্রিল্যান্সারকে ক্যাশ ইনসেনটিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।’...
খুলে দেয়া হলো ফেসবুক
বিজ্ঞান ও প্রযুক্তি

খুলে দেয়া হলো ফেসবুক

বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ফেসবুক খুলে দেয়া হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা ২ টার দিকে ফেসবুক চালু হয়।বুধবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, কয়েক ঘণ্টার মধ্যে স্বাভাবিক হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম।এর আগে ফেসবুকের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে এবং টিকটক এর প্রতিনিধি সশরীরে বিটিআরসি কার্যালয়ে আসলে তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। তবে ইউটিউব বৈঠকে অংশ না নিয়ে সময় চেয়ে ই-মেইল বার্তা পাঠায়।...
ফেসবুক-টিকটক খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ
বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক-টিকটক খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

ফেসবুক ও টিকটক কখন খুলে দেওয়ার সিদ্ধান্ত জানা যাবে আজ বুধবার (৩১ জুলাই)। এদিন বেলা ১১টার পর এ বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে চালু করা হবে- সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বুধবার বেলা ১১টার পর জানাতে পারব। টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে।মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের। এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে যে, তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে চায়।’‘তবে ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কোনো জবাব দেয়নি। যে কারণে আগামীকাল (আজ বুধবার) সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় এই তিন প্রতিষ্...
ব্রডব্যান্ড ইন্টারনেটের বিল অর্ধেক নিতে বিটিআরসির চেয়ারম্যানসহ ৪ জনকে আইনি নোটিশ
বিজ্ঞান ও প্রযুক্তি

ব্রডব্যান্ড ইন্টারনেটের বিল অর্ধেক নিতে বিটিআরসির চেয়ারম্যানসহ ৪ জনকে আইনি নোটিশ

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গ্রাহকদের কাছ থেকে চলতি মাসের বিলের ৫০ শতাংশ সেবামূল্য না নেওয়ার নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ মোট ৪ জনকে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।সোমবার (২৯ জুলাই) মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান।নোটিশে দেশে ইন্টারনেট না থাকার কারণে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে অতিসত্বর সে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে এবং বর্তমানে নিম্নগতির ইন্টারনেটের কারণে জনগণের ক্ষয়ক্ষতির বিষয়ে পদক্ষেপ নিতে নোটিশ গ্রহীতাদের অনুরোধ করা হয়েছে।নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।...
১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু
বিজ্ঞান ও প্রযুক্তি

১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল করা হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। আজ রোববার (২৮ জুলাই) বিকাল তিনটা থেকে সারাদেশে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হয়। তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চারটি সামাজিক মাধ্যম মোবাইলে এখনই চালু হচ্ছে না। ফোর–জি সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ থাকবে।এর আগে আজ বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে ৩টা থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালুর এ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।এছাড়াও মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হওয়ার পর মোবাইল ব্যবহারকারীরা ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন বলেও জানান তিনি।...
মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে বিকেল ৩টায়, ৫ জিবি ডাটা পাবেন সব গ্রাহক
বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে বিকেল ৩টায়, ৫ জিবি ডাটা পাবেন সব গ্রাহক

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা ঘিরে টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার (২৮ জুলাই) বিকেল ৩ টায় সারাদেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট।রোববার (২৮ জুলাই) সকালে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটবের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।একইসাথে টানা পাঁচদিন সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। তবে মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল।এদিকে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকাকালীন অনেক গ্রাহকের ডাটা কেনা থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রাহকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে ৩ দিন।...
দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী
জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অর্থনীতি এগিয়ে যাওয়ার কারণে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। মাত্র ১৫ বছরে আমরা এই যে উন্নতি করতে পারলাম, পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে।রবিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, আমরা প্রেক্ষিত পরিকল্পনা নিচ্ছি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছি। ২০১০ সাল থেকে ২১ সাল পর্যন্ত যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম, যে লক্ষ্য স্থির করেছিলাম, এটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। ১৯৭৫ সালে জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় এদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি, পরিবর্তন ছিল না। আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশা...
আজ সারাদিন ধীরগতি থাকতে পারে ইন্টারনেটে
বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

আজ সারাদিন ধীরগতি থাকতে পারে ইন্টারনেটে

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (১৩ জুলাই) সারাদেশে দিনভর ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা ভোগান্তির শিকার হতে পারেন গ্রাহকরা।শুক্রবার (১২ জুলাই) বিকেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞাপনবিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন ক্যাবল (সিমিইউ-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ কারণে দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিএসসিপিএলসি। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সিমিউই-৫) ক্যাবল...
সচল হলো সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট
বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

সচল হলো সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট

দীর্ঘ দুই মাস ৮ দিন পর চালু হয়েছে কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫। ফলে এখন থেকে আবারও আগের মতো দ্রুতগতির এবং স্বাভাবিক ইন্টারনেট সেবা চালু হয়েছে।শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান।বিজ্ঞাপনতিনি জানান, কুয়াকাটার সিমিইউ-৫ সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ সিঙ্গাপুর প্রান্তে পুনরায় সংযোগ দেওয়া হয়েছে। সিমিইউ-৫ কনসোর্টিয়াম কর্তৃক শুক্রবার (২৮ জুন) সকাল ১০টা ৪০মিনিটে ক্যাবলটির মেরামত কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়েছে। ফলে বিএসসিপিএলসির সিমিইউ-৫ এর মাধ্যমে সংযোগ করা সার্কিটগুলো চালু করা হয়েছে।একই সঙ্গে কয়েকদিন ধরে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।...