ইউআইটিএসে তথ্যবিজ্ঞান ও প্রকৌশল বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘সিম্পোজিয়াম অন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (SISE) – স্প্রিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ০২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টি-পারপাস হলে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক দক্ষতা বৃদ্ধি, শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ক্যাপস্টোন প্রজেক্টের কার্যকর প্রস্তুতির লক্ষ্যে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপ...










