মোল্লাতন্ত্রের ফতুয়ার চাপ
|| মাওলানা মো: ওমর ফারুক রুহানী ||কিছু কিছু মোল্লাতন্ত্রের ফতুয়ার চাপে আমরা ইসলামী সংস্কৃতির অনেক কিছুই হারিয়ে ফেলছি (এখানে মোল্লাতন্ত্রের ফতুয়ার চাপ বলতে তথাকথিত কিছু কিছু সহীহ হাদীসের অনুসারী তন্ত্রের ফতুয়ার চাপ উদ্দেশ্য)। ইসলামী কৃষ্টি-কালচার বিদায়ের সাথে সাথে সে স্থলে বিজাতীয় সংস্কৃতি ঢুকে পড়ছে। এতে তরুণেরা ইসলামী সংস্কৃতি ভুলে ইবাদত বিমুখ হয়ে অন্যদের আচার-অনুষ্ঠান পালনে ব্যস্ত হয়ে পড়ছে।এ চাপে আমরা মিলাদ অর্থাৎ দোয়ার অনুষ্ঠান (ﷺ) উৎযাপন ছেড়ে দিয়েছি, বিভিন্ন পাড়ায়, মহল্লায় বিভিন্ন ক্ষেত্রে যেমন: নতুন ঘর দিলে দোয়ার অনুষ্ঠান-সহ এরকম বিভিন্ন ক্ষেত্রে দোয়ার অনুষ্ঠান ছেড়ে দিয়েছি। এরপর একে-একে ছাড়লাম ঈদ-এ-মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, আশুরা, ফাতেহা-ই ইয়াজদাহুম, মৃত্যুবার্ষিকী, জেয়াফত, নাতে রাসুল, জিকির, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান।সব ছেড়ে আমরা যখন সহীহ্ সেজে বসলাম, তখন চোখ ফ...

