শনিবার, ফেব্রুয়ারি ২৮

ধর্ম ও দর্শন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালাদী কামিল মাদ্রাসা অধ্যক্ষের শুভেচ্ছা
ধর্ম ও দর্শন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালাদী কামিল মাদ্রাসা অধ্যক্ষের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়াণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চনস্থ কালাদী শাহাজ উদ্দীন জামেয়া-ই-ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ মনির হোসেন। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) এক শুভেচ্ছা বাণীতে তিনি দেশবাসীকে এ শুভেচ্ছা জানান।অধ্যক্ষ মুফতি মোঃ মনির হোসেন বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে নিয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। ঈদ সবসময় বার্তা নিয়ে আসে ধনী-গরীব, উচু-নিচু ভেদাভেদ ভূলে এক কাতারে আবস্থান করতে।আমি কালাদী শাহাজ উদ্দীন জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।একইভাবে “আলোকিত নাবা"এর সাথে জড়িত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।...
ঈদুল ফিতর থেকে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হওয়ার ও আধ্যাত্মিকতার শিক্ষা পাওয়া যায়
অভিমত, ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন

ঈদুল ফিতর থেকে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হওয়ার ও আধ্যাত্মিকতার শিক্ষা পাওয়া যায়

|| ড. মুহাম্মদ জিয়াউর রহমান ||সার্বজনীন কল্যাণকামী জীবন ব্যবস্থা হিসেবে ইসলামে কোনো অনুষ্ঠানই অযথা বা অনর্থক পালনীয় নয়; বরং সকল কিছুতেই নিহিত রয়েছে সুদূরপ্রসারী নির্দেশনা, গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও মানব কল্যাণময় কর্মসূচী। মাহে রমজানে যেমন আছে আনন্দ ও ইবাদত, তেমনি আছে সুসংঘবদ্ধতা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, সহাভূতি, পরস্পর সহযোগিতা, মজলুমের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার সুমহান শিক্ষা।দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর আগমন করে পুরস্কারের বার্তা নিয়ে। মানবতার মুক্তির দিশারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লামের ভাষ্যমতে ঈদুল ফিতরের দিনের নাম হলো ইয়াওমুল জায়িজাহ্ বা প্রতিদান দিবস। মুসলিম জীবনে ঐক্য, শক্তি, শান্তি, ভ্রাতৃত্ববোধ জাগ্রত হওয়ার বৈষয়িকতা ও আধ্যাত্মিকতার শিক্ষা পাওয়া যায় ঈদুল ফিতর থেকে। ঈদের নামাযের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই ফিতরা প্রদান সম...
চাঁদ দেখা যায়নি সৌদিতে, ঈদ বুধবার
ধর্ম ও দর্শন, সংবাদ

চাঁদ দেখা যায়নি সৌদিতে, ঈদ বুধবার

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার (১০ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ইসলাম ধর্মাবলম্বীরা এবার ৩০টি রোজা রাখার সুযোগ পাচ্ছেন। খবর গালফ নিউজের।ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা ও মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাফতরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনেও নিশ্চিত করা হয়েছে এই তথ্য।সাধারণত চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। সৌদি আরব ও আশপাশের দেশগুলোতে সোমবার (৮ এপ্রিল) ২৯ রমজান সম্পন্ন হলো। কিন্তু সন্ধ্যায় সেখানে চাঁদ দেখা না গেলে মঙ্গলবারও রোজা রাখার সিদ্ধান্ত হয়। আর ঈদ হবে বুধবার।এর আগে, জ্যোতির্বিদরা পূর্বাভাস দিয়ছিলেন, সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোতে বুধবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে। তাদের হিসাব–নিকাশ ছিল, এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হতে পারে।উল্লেখ্য, এবার সবার আগে ঈদুল ফ...
‘ঈদ মোবারক আস্-সালাম’_ঈদ হোক সম্প্রীতির, ঈদ হোক ভালোবাসার…
অভিমত, জাতীয়, ধর্ম ও দর্শন

‘ঈদ মোবারক আস্-সালাম’_ঈদ হোক সম্প্রীতির, ঈদ হোক ভালোবাসার…

-খাজা ওসমান ফারুকী (খাজা’জী)পবিত্র ঈদুল ফিতর ধর্মীয় বিধিবিধানের মাধ্যমে ধনী-গরিব সর্বস্তরের মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ও ঐক্যবদ্ধ করার প্রয়াস নেয় এবং পরস্পরের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়।পবিত্র ঈদের দিনে আমাদের অন্তরগুলো মুক্তি পাক তাদের নিত্য ঘেন্নাচক্র থেকে, অস্থিরতা থেকে।চোখের দেখা জগতের বাইরে আরেকটা জগত আছেসেই বিশ্বাস ও উপলব্ধি জাগ্রত হোক। আত্মার হোক উদ্বোধন…প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে শুধু ঈদের দিনই নয়, এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়েই।বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের জন্য আমাদের কায়মনোবাক্যে প্রার্থনা, জগতের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি।আগামী দিনগুলো সত্য, সুন্দর ও সৌন্দর্যমণ্ডিত হোক! হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণত...
পবিত্র শবে কদর আজ
ধর্ম ও দর্শন, সংবাদ

পবিত্র শবে কদর আজ

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ শনিবার (০৬ এপ্রিল)। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ সন্ধ্যা থেকে সারাদেশে পবিত্র শবে কদর পালিত হবে।ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন।মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এবাদত-বন্দেগি করে থাকেন।পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিলের মধ্য দি...
শবে কদর বা লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী
ধর্ম ও দর্শন, প্রবন্ধ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

শবে কদর বা লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী

|| প্রফেসর ড. মো: ময়নুল হক, ইবি. কুষ্টিয়া ||শব’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী। আর কদর আরবী শব্দ যার অর্থ সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবী হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত।পবিত্র কুরআনুল কারিম নাযিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীন এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম ও মহা সম্মানিত রাত হিসেবে আমারদের জন্য দান করেছেন। প্রতিবছর রমাদান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজোড় রাত হলো ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত।লাইলাতুল কদর অনন্য বৈশিষ্ট্যাবলীর অধিকারী:রমাদান মাস পবিত্র কুরআন নাযিলের মাস। আল্লাহ তা’আলা বলেন: {شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْءَانُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ} ‘রমাদান মাস! এমন একটি মাস যে মাসে কুরআন নাযিল হয়েছে মানবের মুক্...
সকল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে কুরআনিক স্টাডিজ কোর্স বাধ্যতামূলক সময়ের দাবি
অভিমত, ধর্ম ও দর্শন

সকল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে কুরআনিক স্টাডিজ কোর্স বাধ্যতামূলক সময়ের দাবি

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||দেশে আজ ৯০% মুসলমান। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কুরআন। মুসলিম দেশে উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় সংখ্যা সরকারি বেসরকারি মিলে দেড় শতাধিক।অথচ মুসলমানদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান- বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় শতটি বিভাগ কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে, কিন্তু কোনো বিভাগেই কুরআনিক স্টাডিজ বা ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক কোনো কোর্স নেই। যার কারণে আমাদের সন্তানরা ধর্ম সম্পর্কে যেমন অজ্ঞ থাকছে, নৈতিকতার দিক থেকে তারা তেমনি পিছিয়ে যাচ্ছে।ধর্ম শিক্ষাবিহীন আমাদের এই সন্তানরাই পরবর্তীতে সর্বোচ্চ প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করছেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনটি উচিৎ-অনুচিৎ কোনটি বৈধ-অবৈধ কোনটি হালাল-হারাম তাদের এগুলো বাচ বিচার করার ক্ষমতা দিন দিন লোপ পাচ্ছে।প্রজন্ম থেকে প্রজন্ম এ বিষয়টি দিন দিন বৃদ্ধি পাচ্ছ...
এইউবিতে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

এইউবিতে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এইউবি রেজিস্ট্রার একেএম এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রভাষক মো: রাশেদুল আলম।এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্র্যতা নির্মূল করা। তাই সমৃদ্ধ অর্থনীতিতে যাকাতের ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে সুষ্ঠু আদায় ও বণ্টনের মাধ্যমে সরকার...
রমাদানের কিয়াম- সালাতুত তারাবীহ ও তার রাকাআত সংখ্যা তত্ত্ব
ধর্ম ও দর্শন

রমাদানের কিয়াম- সালাতুত তারাবীহ ও তার রাকাআত সংখ্যা তত্ত্ব

|| প্রফেসর ড. মো: ময়নুল হক, ইবি. বাংলাদেশ ||কুরআনের মাস, রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস, ভ্রাতৃত্বের মাস, সাম্যের ও ছবরের মাস মাহে রমাদান। প্রথমার্ধ আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু তারাবীহ নিয়ে আমাদের ইলমের ফুলঝুরি ছুটাতে আমরা ব্যস্ত সময় পার করছি। কুরআনের মাসে খাতমে তারাবীহ এর সাধ-আল্লাহর অফুরন্ত নেয়ামতে অবগাহনের সুযোগ, আল্লাহ তা’আলা আমাদের যাদের ভাগ্যে জুটিয়েছেন তারা সবাই শুকরিয়া জানাই আল্লাহর- আল-হামদু লিল্লাহ। সেই সাথে সবাইকে রমাদানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে তারাবিহ এর সালাতের রাকাআত সংখ্যা নিয়ে আমার গবেষণা ও পর্যবেক্ষণ তুলে ধরার প্রয়াশ পাব।তারাবীহ সালাতের প্রচলন ও ফযিলত:عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ আবূ হুরায়রা রা. থেকে বর...
ইবি তালাবার উদ্যোগে “বদরের চেতনা ও রমজানের ফজিলত” বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

ইবি তালাবার উদ্যোগে “বদরের চেতনা ও রমজানের ফজিলত” বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি।জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বদরের চেতনা ও রমজানের ফজিলত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার, ১২ রমজান (২৩ মার্চ) বিকাল ৫ টায় কুষ্টিয়াস্থ দিগন্ত মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের ইবি শাখার সভাপতি মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজী অনুষদের সাবেক ডিন ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা, অধ্যাপক ড. মাসুদ আল মাহদী ও অধ্যাপক ড. সোলায়মান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া...