আল্লাহ ও রাসূলের সঙ্গে বান্দার ভালোবাসার বন্ধন
|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||ফিকাহ শাস্ত্রের কথা হল, নামায, ইবাদত সঠিক নিয়মে শুদ্ধ হতে হবে। তাহলেই আদায় হয়েছে বলে গণ্য হবে। সূফিসাধকদের শিক্ষা হল, ইবাদত সহীহ শুদ্ধ হওয়া বা আদায় হওয়াই শেষ কথা নয়। তা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা দেখতে হবে। আল্লাহকে সম্মুখে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে। একাগ্রতা থাকতে হবে। তবেই তাকওয়ার জীবন লাভ হবে। তার জন্য নানা আনুষ্ঠানিকতা ও কসরতের মাধ্যমে মনকে তৈরি করতে হবে।এ লক্ষ্য অর্জনের জন্য সবচে দ্রুত ও কার্যকর একটি পথ মহব্বত। মহব্বত শব্দটির ধাতুমূল হুব্ব। অর্থ ভালোবাসা, প্রেম। সূফিসাধকদের কথা হল, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মনিব ও দাসের সম্পর্ক নয়। বরং হতে হবে ভালোবাসার সম্পর্ক। এ ধরনের সম্পর্কের কথা উল্লেখ আছে কুরআন মজীদের বিভিন্ন আয়াতে। যেমন:يُحِبُّهُمۡ وَيُحِبُّونَهُۥٓ“…তিনি (আল্লাহ) তাদেরকে ভালোবাসেন এবং তারাও (ঈমানদাররাও) তাঁকে ভালোবাসে।” -(সূরা মা...
