রবিবার, মার্চ ১

ধর্ম ও দর্শন

বন্য-সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার আমল
ধর্ম ও দর্শন

বন্য-সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার আমল

|| মাওলানা আল-আমিন ||সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে সতর্ক করতে মহান আল্লাহ কিছু কিছু বিপদ-আপদ দিয়ে থাকেন। দুর্যোগের সময় মানুষকে সর্বদা ধৈর্য ধারণ করতে হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,"আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান, মাল ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা, নিজেদের বিপদ-মুসিবতের সময় বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহরই দিকে প্রত্যাবর্তনকারী, তাদের ওপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।" (আল- কোরআন, সুরা বাকারা, আয়াত: ১৫৫-১৫৭)দুর্যোগকালীন সুন্নতি আমলকিছু কিছু সুন্নতি আমল করার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগকালে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। হাদিসের ভাষ্য অনুযায়ী, যখন কোথাও ভূমিকম্প সংঘটিত হয় অথবা সূর্যগ্রহণ হয়, ঝোড়ো বাতাস বা বন্যা হয়, তখন সবার মহান আল্লাহর কাছে তওব...
জীবন বাঁচাতে বন্যার্ত সনাতন ধর্মাবলম্বীদের মসজিদে আশ্রয়
ধর্ম ও দর্শন

জীবন বাঁচাতে বন্যার্ত সনাতন ধর্মাবলম্বীদের মসজিদে আশ্রয়

উজানের ঢলে তলিয়ে গেছে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা। এর মধ্যেই একটি হলো কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত গ্রাম চান্দেরবাগ। যেখানে নেই কোনো আশ্রয় কেন্দ্র। ফলে জীবন বাঁচাতে সেখানকার হিন্দুরা আশ্রয় নিয়েছেন পাশের গ্রামের মসজিদে।সীমান্তবর্তী ডাকাতিয়া নদী তীরবর্তী চান্দেরবাগ গ্রাম ২৩০ থেকে ২৫০ লোকের বসবাস, যার মধ্যে শুধু দু’টি পরিবার মুসলিম। বাকিসব হিন্দু পরিবার। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পুরো গ্রামটি ডুবে যায়।জানা গেছে, মাছ ধরে জীবিকা নির্বাহ করা গ্রামটির অনেকে। টানা বৃষ্টি ও ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে গ্রামটি ডুবে যায়। গ্রামের লোকজন আশেপাশে কোনো আশ্রয় কেন্দ্র না পেয়ে পার্শ্ববর্তী গ্রামের মসজিদে অবস্থান করছেন। আর কিছু লোক বিভিন্ন বাড়ির ছাদে রয়েছেন।গ্রামটির বাসিন্দা গিতা রানী বলেন, পুরো গ্রাম ডুবে গেছে। কোনোরকম জীবন নিয়ে মসজিদে অবস্থান করছি। আশ...
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সাহাবা জামে মসজিদের অর্থ সংগ্রহ
ধর্ম ও দর্শন

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সাহাবা জামে মসজিদের অর্থ সংগ্রহ

চলমান ভয়াবহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করছে রাজধানী ভাটারার ওয়াজ উদ্দিন রোডস্থ সাহবা জামে মসজিদ কমিটি। শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুমআ থেকে মাইকে ঘোষণা দিয়ে এই অর্থ সংগ্রহ শুরু হয়।সাহাবা জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কমিটির সভাপতির তত্ত্বাবধানে বন্যাদুর্গত এলাকায় গিয়ে প্রাপ্ত অর্থ থেকে ত্রাণ বিতরণ করা হবে। কমিটির পক্ষ থেকে মহল্লাবাসীকে উক্ত কার্যক্রমে শরিক হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।...
মারকাজ দখল ও ইবাদতে বাঁধাপ্রদান করা, অত্যন্ত গর্হিত কাজ
ধর্ম ও দর্শন

মারকাজ দখল ও ইবাদতে বাঁধাপ্রদান করা, অত্যন্ত গর্হিত কাজ

|| হাফেজ মু. হাসান জামান ||মসজিদ অথবা মারকাজ (কেন্দ্র বা হেডকোয়ার্টার) এমন স্থান যেখানে মুসলিম উম্মাহ ইবাদত ও দ্বীনি কাজকর্ম পরিচালনা করে থাকে। এসব স্থান মানুষের কল্যাণ ও শান্তির জন্য ব্যবহৃত হয়। কিন্তু যখন কোনো দল বা গোষ্ঠী মারকাজ দখল করে এবং অন্যদের আমল করতে বাঁধা দেয়, তখন তা ইসলামের মৌলিক শিক্ষা ও নীতির পরিপন্থী হয়ে দাঁড়ায়। কুরআন ও হাদীসের আলোকে এ ধরনের কাজের দোষ ও পরিণতি তুলে ধরা হচ্ছে।মসজিদ ও মারকাজ দখল করা এবং অন্যদের ইবাদত ও আমল করতে বাঁধা দেওয়ার ব্যাপারে কুরআন স্পষ্টভাবে নিন্দা করেছে। আল্লাহ তায়ালা বলেন: “আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধনের জন্য এবং কুফরী করার জন্য এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য এবং যারা পূর্বে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদেরকে ওত পেতে থাকার জন্য, আর তারা অবশ্যই শপথ করবে যে, ‘আমরা তো ভালো উদ্দেশ্যেই নির্মাণ করেছি’, কিন্...
বন্যাকবলিতদের সাহায্য করা মানবিক ও ঈমানী দায়িত্ব
ধর্ম ও দর্শন

বন্যাকবলিতদের সাহায্য করা মানবিক ও ঈমানী দায়িত্ব

|| হাফেজ মু. হাসান জামান ||প্রতিবছরই বাংলাদেশের বিভিন্ন জেলাতে বন্যা একটি সাধারণ দুর্যোগ হিসেবে দেখা দেয়। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষজন বাসস্থান, খাদ্য, পানীয় এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়। এ অবস্থায় সমাজের সচ্ছল ও সমর্থবান মানুষের দায়িত্ব হলো এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কুরআন ও হাদীসের আলোকে মানবতার এ দায়িত্ব পালনের গুরুত্ব ও ফযীলত সম্পর্কে আলোচনা করা হবে।কুরআনের আলোকে বন্যার্ত মানুষের সাহায্যআল্লাহ তাআলা কুরআনে বলেন:"তোমরা সৎকর্মে পরস্পরকে সাহায্য কর এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অপরকে সহায়তা করো না।" (সূরা মায়েদা, আয়াত: ২)এ আয়াতের মাধ্যমে আল্লাহ তা'আলা পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে, সৎকর্মে পরস্পরকে সাহায্য করা উচিত। বন্যার্ত মানুষের সাহায্য করা নিঃসন্দেহে একটি মহৎ সৎকর্ম, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল...