সোমবার, মার্চ ২

ধর্ম ও দর্শন

চুক্তি না করলে বন্ধ হতে পারে হজ এজেন্সির ইউজার আইডি
ধর্ম ও দর্শন, সর্বশেষ

চুক্তি না করলে বন্ধ হতে পারে হজ এজেন্সির ইউজার আইডি

আগামী হজ পরিচালনার জন্য এজেন্সিগুলোকে শিগগির হজ অফিসের সঙ্গে চুক্তি করার নির্দেশনা দিয়েছে সরকার। চুক্তি না করলে হজ এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে।চুক্তি সম্পাদনের বিষয়ে সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই কথা জানানো হয়েছে।এতে বলা হয়, হিজরি ১৪৪৬/২০২৫ সনের হজ কার্যক্রম পরিচালনার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে জারি করা গত ২৯ আগস্ট স্মারকের শর্ত (ছ) অনুযায়ী প্রত্যেক এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স ও হালনাগাদ আয়কর সনদ দাখিলপূর্বক হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য নির্দেশনা রয়েছে।এমতাবস্থায়, হিজরি ১৪৪৬/২০২৫ সনের হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলোকে অনতিবিলম্বে হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য অনুরোধ করা হলো।অন্যথায় এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে...
পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর

দেশের আকাশে বুধবার (৪ সেপ্টেম্বর) রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। এজন্য বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। তাই আগামী ১৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) সোমবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)।বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, বুধবার সন্ধ্যায় দেশের আকাশে ১৪৪৬ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। তাই বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর (...
হজ গাইড নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজ গাইড নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়

সম্প্রতি হজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ গাইড হলে প্রার্থীকে ন্যূনতম একবার পবিত্র হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ৩২ বছর ও সর্বোচ্চ ৬২ বছর। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াত ও হজের মাসআলা-মাসায়েল জানতে হবে। প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে ৪৪ জন হজযাত্রী সংগ্রহকারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।প্রার্থীকে স্মার্টফোন, e-Hajj BD মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে। কঠোর পরিশ্রমী ও আচরণে বিনয়ী হতে হবে। আরবি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।সাক্ষাৎকারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে। এর আগে হজ গাইড হিসেবে দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত ব্যক্তির আবেদ...
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবার মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ রোগভোগের পর সুস্থ বোধ করেন। দিনটি শ্রদ্ধা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে মুসলিম বিশ্ব।২৩ হিজরির শুরুতে মহানবী (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমে অবস্থার অবনতি হওয়ায় নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর তিনি সুস্থ হয়ে ওঠেন। ওই দিন শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন রাসূল (সা.)।তার সুস্থতার খবরে সাহাবিরা উচ্ছ্বসিত হয়ে হাজার হাজার স্বর্ণমুদ্রা দান করেন। তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৫ দিন পর ১২ রবিউল আউয়াল ইন্তেকাল করেন হজরত মুহাম্মদ (সা.)।ফারসি শব্দগুচ্ছ ‘আখেরি চাহার সোম্বা’ অর্থ ‘শেষ বুধবার’। সাহাবিদের অনুসরণে এ দিনে দান-খয়রাত করেন মুসলমানরা।...
বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী ৫ সেপ্টেম্বর
ধর্ম ও দর্শন, সর্বশেষ

বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী ৫ সেপ্টেম্বর

উপমহাদেশের খ্যাতিমান আন্তঃধর্মীয় সম্প্রীতি সাধক, সুফি গবেষক ও বাংলার রুমি, শাহসুফি সৈয়দ আহমদুল হক-এর ১৩তম ওফাতবার্ষিকী ৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. (বৃহস্পতিবার)। দিবসটি উপলক্ষে চট্টগ্রামের লালখান বাজারস্থ ঐতিহ্যবাহী রুহ আফজা কুটিরে বাংলার রুমির মাজার শরিফ প্রাঙ্গণে কুরআনখানি, মিলাদ, দোয়া, তবাররক বিতরণ ও আলোচনা সভা-সহ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।বাংলার রুমি প্রতিষ্ঠিত গবেষণাধর্মী আধ্যাত্মিক প্রতিষ্ঠান- আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- বৃহস্পতিবার সকাল ৭টায় কুরআনখানি, সকাল ১০টায় রুমি সোসাইটির উপদেষ্টা ও বাংলার রুমির বড় সাহেবজাদা শাহসুফি সৈয়দ মাহমুদুল হকের উপস্থিতিতে মাজার শরীফে নতুন গিলাফ পরানোসহ গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর মিলাদ, দোয়া এবং এতিম ও গরিব-দুঃখীদের মাঝে তবাররক বিতরণ, বাদ আছর খতমে কুরআন, সন্ধ্যা ৬:৩০ টায় "শান্তি, ...
মুসলিম উম্মাহর ভবিষ্যত রচনায় সর্বজনীন ইসলামী শিক্ষা
ধর্ম ও দর্শন, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

মুসলিম উম্মাহর ভবিষ্যত রচনায় সর্বজনীন ইসলামী শিক্ষা

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||﴿أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٖ مِّن رَّبِّهِۦۚ فَوَيۡلٞ لِّلۡقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكۡرِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ ٢٢﴾‘আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন এবং যে তার প্রতিপালক প্রদত্ত আলোতে রয়েছে সে কি তার সমান যে এরূপ নয়? দুর্ভোগ সেই কঠিন হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহর স্মরণ হতে বিমুখ হয়।’ –(সূরা যুমার, আয়াত-২২)ইসলামী গবেষণা পরিভাষাটি শুনতে নতুন ও আধুনিক মনে হলেও এটি ইসলামের সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের সারনি। কুরআন মজিদের অসংখ্য আয়াতে আল্লাহ পাক চিন্তা অনুধ্যান ও গবেষণার তাকিদ দিয়েছেন এবং চিন্তাশীল ও গবেষক বান্দাদের প্রশংসা করেছেন। যেমন বলা হয়েছে:قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَفۡقَهُونَ‘আমি তো অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছি। -(সূরা আনআম, ...
কমছে হজের খরচ, চূড়ান্ত নিবন্ধন শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ

কমছে হজের খরচ, চূড়ান্ত নিবন্ধন শুরু

শুরু হয়েছে ২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন। আজ থেকে শুরু হয়ে এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।এর আগে, ২৬ আগস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন।এতে বলা হয়, আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।চলতি বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।...