রবিবার, মার্চ ১

ধর্ম ও দর্শন

আধ্যাত্মিকতার পূর্ণজাগরণ কেন জরুরী?
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আধ্যাত্মিকতার পূর্ণজাগরণ কেন জরুরী?

|| খাজা ওসমান ফারুকী (খাজা’জী) ||আধ্যাত্মিকতা কি? আর বর্তমানে এর প্রয়োজনই বা কি? এর উত্তর খুঁজতে গেলে আমাদের চারপাশের বর্তমান অবস্থার দিকে একটু তাকাতে হবে। আজ আমাদের চারিদিকে এক অশান্তির পরিবেশ। সর্বত্রই বীভৎস তান্ডবে মেতে উঠেছে সভ্য মানুষের দল। মানুষ হিংসায়, লালসায় উন্মত্ত হয়ে উঠেছে। মানুষের অন্তরস্থিত শয়তানি শক্তি যেন আবার বীরবিক্রমে জেগে উঠেছে আর তারই দাপট চলছে সর্বত্র।সাধারণ মানুষ এক চরম দুঃখ, হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই অভাবনীয় প্রগতি, উন্নতির যুগেও মানুষ নিজেকে কত অসহায় বোধ করছে। ব্যক্তি জীবনের বেঁচে থাকার সংগ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক অনৈক্য, বিবাদ, মতভেদ সবকিছুই যেন চরমসীমায় পৌঁছেছে। আর সর্বক্ষেত্রে সংশয়, নিরুৎসাহ, অবিশ্বাস, আদর্শগত উৎসাহের অভাব, ভবিষ্যত সম্বন্ধে আশাভঙ্গ- এই হলো তার সাধারণ লক্ষণ। তাই এখন একটি বিরাট প্রশ্ন হলো মানবজাতির গন্তব্য কোথ...
১২৪ এজেন্সির নিবন্ধিত হজযাত্রী নেই, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ধর্ম ও দর্শন, সর্বশেষ

১২৪ এজেন্সির নিবন্ধিত হজযাত্রী নেই, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

|| নিজস্ব প্রতিবেদক ||আগামী বছরের হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি পাওয়া এজেন্সির মধ্যে ১২৪টির কোনো প্রাক/নিবন্ধিত বা প্রাথমিক নিবন্ধিত হজযাত্রী না থাকায় এসব এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, হজ ২০২৫ সালের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। কিন্তু অনুমোদিত তালিকায় প্রকাশিত হজ এজেন্সির মধ্যে ১২৪টি হজ এজেন্সির কোনো প্রাক-নিবন্ধিত/প্রাথমিক নিবন্ধিত হজযাত্রী নেই। এসব এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।এ অবস্থায় এসব হজ এজেন্সিকে দ্রুত হজযাত্রী প্রাক-নিবন্ধন/প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে হজের প্রাথমিক নিবন্ধন। ৩০ অক্টোবর হজ...
জাহাজে হজযাত্রায় খরচ কমবে প্রায় দেড় লাখ টাকা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

জাহাজে হজযাত্রায় খরচ কমবে প্রায় দেড় লাখ টাকা

|| নিউজ ডেস্ক ||সমুদ্রপথে জাহাজে হজযাত্রী পরিবহন করা গেলে বিমান ভাড়া থেকে খরচ ৪০ শতাংশ অর্থাৎ এক থেকে দেড় লাখ টাকা কমে যাবে। এতে মধ্যবিত্তরা হজ পালনে আগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে। যেতে-আসতে আট দিন করে ১৬ দিন এবং হজ পালনসহ মোট এক মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।তবে দীর্ঘসময় এবং নানা চ্যালেঞ্জের কারণে গত সরকার জাহাজে হজযাত্রায় খুব একটা আগ্রহ দেখায়নি। এছাড়া সৌদি সরকারেরও অনুমতি পায়নি।তবে খরচ কম হওয়ায় অন্তর্বর্তী সরকার জাহাজে হজযাত্রী পরিবহনে বেশ আগ্রহী। সম্প্রতি সৌদি আরব সফরের সময় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ বিষয়ে প্রস্তাব দিলে প্রাথমিক অনুমতি মেলে দেশটির।জাহাজে করে হজযাত্রী পরিবহনে সৌদি আরব সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রী পাঠাতে জাহাজ কিনতে ঋণসহায়তা চেয়েছে জাহাজ কোম্পানি। এছাড়া বাংলাদেশ থেকে সমুদ্রপথে সৌদি আরব ...
সুফি মেডিটেশন : আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সুফি মেডিটেশন : আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু

|| খাজা ওসমান ফারুকী (খাজা'জী) ||'যে ব্যক্তি তার আত্মাকে বিশুদ্ধ রেখেছে, সে-ই তার জীবনকে সার্থক করে তুলেছে। আর যে ব্যক্তি তার আত্মাকে কলুষিত করে ফেলেছে, সে তার জীবন ধ্বংস করে দিয়েছে।' (সুরা শামস, আয়াত-৯-১০) সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, আত্মার পবিত্রতা অর্জন করাই ইসলাম প্রতিপালনের মুখ্য উদ্দেশ্য। এটাই শরিয়তের মর্মভেদ-মর্মকথা। আত্মাকে অপবিত্র করে ফেলাই ইসলাম তথা শরিয়ত বিচ্যুতির প্রধানতম কারণ হয়ে দাঁড়ায়। ফলে মানবজীবন হয়ে পড়ে নিরর্থক ও নিষ্ফল। আর এই বিফলতাই বয়ে আনবে পারলৌকিক জীবনে হতাশা ও ধ্বংস। আত্মশুদ্ধি, আত্মসংযম ও আত্মসাধনার মাধ্যমে জীবনকে সার্থক করে তোলার নামই জান্নাত বা আনন্দময় জীবন। আত্মসংগ্রাম বা আত্মসাধনার নামই তাসাউফ বা সুফিতত্ত্ব। কাজেই তাসাউফতত্ত্বের জন্মকাল ইসলামের জন্মকাল থেকেই শুরু হয়েছে। তাসাউফ-পূর্ববর্তী নবী-রাসুলদের সময় থেকেই শুরু হয়েছে।তাযকিয়া, ইসলাহে নফস, ই...
রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রায়পুরা থানা প্রশাসন।আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জব্বার।তিনি বলেন, অক্টোবরের শুরুতে একটানা ঝড়-বৃষ্টি থাকায় গভীর রাতের যে কোন সময় রায়পুরা পশ্চিমপাড়া এলাকায় সার্বজনিন অস্থায়ী পূজা মন্ডপের প্রতিমা বিহীন প্যান্ডেলে কাজ চলমান অবস্থায় বৃষ্টির পানি জমার কারনে ছিড়ে যায়। এরপর পূজা উদযাপনের নেতৃবৃন্দদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কিন্তু এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তি ঘটনার ছবি ফেসবুকে মিথ্যা, বানোয়াট, কাল্পনিকভাবে উস্কানিমূলক তথ্য প্রচার করেছে।তিনি আরও বলেন, ঘটনার তদন্তে জানা গেছে অসম্...
দুর্গাপূজার ছুটি বাড়ছে একদিন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

দুর্গাপূজার ছুটি বাড়ছে একদিন

|| নিউজ ডেস্ক ||শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ছে। আগামী বৃহস্পতিবারও (১০ অক্টোবর) ছুটি পাওয়া যাবে। এতে টানা চারদিন সরকারি ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।মঙ্গলবারই (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।মাহফুজ আলম বলেন, অনেকদিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর। ওনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার একদিন ছুটি বাড়িয়ে দেবো যেন ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য।সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে আজকের মধ্যে হয়তো একটি প্রজ্ঞাপন জারি করবে। এর মধ্যদিয়ে পূজার ছুটি একদিন বাড়ানো হবে।বিজয়া দশমীর সরক...
মাত্র  মাসে কোরআনের হাফেজ হলো ১০ বছরের এমদাদ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

মাত্র মাসে কোরআনের হাফেজ হলো ১০ বছরের এমদাদ

|| নিউজ ডেস্ক ||মাত্র ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে নোয়াখালীর সুবর্ণচরের ১০ বছরের মো. এমদাদুল ইসলাম। দ্রুত সময়ে ৩০ পারা কোরআন হেফজ করায় আনন্দিত এমদাদের পরিবার ও শিক্ষকরা।মো. এমদাদুল ইসলাম সুবর্ণচর উপজেলার থানারহাট এলাকার ব্যবসায়ী মো. এরশাদুল উদ্দিনের ছেলে। উপজেলার তামীরুল উম্মাহ হিফজুল কুরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্র সে।জানা গেছে, ব্যবসায়ী এরশাদুল উদ্দিনের দুই ছেলে এক মেয়ে। সাড়ে ৫ বছর বয়সে স্থানীয় মাদরাসায় নুরানি শাখায় মো. এমদাদুল ইসলামকে ভর্তি করান তিনি। তার দাদির স্বপ্ন ছিল এমদাদকে হাফেজ বানাবেন। এরপর তিন বছর নুরানি পড়ে এমদাদ। ২০২৪ সালে সে তামীরুল উম্মাহ হিফজুল কুরআন মাদরাসায় ভর্তি হয়। তারপর ৩ মাস নাজরানা বিভাগে পড়ার পর কোরআন সবক নেয় এমদাদুল ইসলাম। এরপর মাত্র ৬ মাসে পবিত্র কোরআন হেফজ (মুখস্থ) করে সে।এমদাদুল গণমাধ্যমকে বলে, আলহামদুলিল্লাহ! আমার কাছে খুব ভালো লাগছে। ...
রায়পুরায় পূজা উদযাপন পরিষদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় পূজা উদযাপন পরিষদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||নরসিংদীর রায়পুরা পৌরসভার আয়োজনে পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও পৌর এলাকার পূজা মণ্ডপের নেতৃবৃন্দদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা পৌর প্রশাসক মো. ইকবাল হাসান।এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুরা উপজেলা শাখার সভাপতি এ্যাড. চন্দন কান্তি সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি শংকর মেম্বার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আইন বিষয়ক সম্পাদক সাহেদুল আলম। এছাড়াও বিএনপি, জামায়াত, বৈষ...
ঢাকায় ‘জাতীয় ইত্তেহাদুল ওলামা আইম্মা মাশায়েখ পরিষদ’ এর বৈঠক
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

ঢাকায় ‘জাতীয় ইত্তেহাদুল ওলামা আইম্মা মাশায়েখ পরিষদ’ এর বৈঠক

|| নিজস্ব প্রতিবেদক ||সম্প্রতি ঢাকায় তাবলীগের নিজামুদ্দীন মারকাজ অনুসারী আলেম, ইমাম ও খতিবদের নিয়ে 'জাতীয় ইত্তেহাদুল ওলামা আইম্মা মাশায়েখ পরিষদ' এর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় আলেম ও গুণী ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল লক্ষণীয়।উল্লেখযোগ্য আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ কাসেমী, মুফতি আল-আমিন এবং মুফতি শফিউল্লাহ শাফী। বৈঠকে সারাদেশে ইমাম ও আলেমদের বিরুদ্ধে বৈষম্য ও নির্যাতনের ঘটনা রোধের জন্য একটি জোরালো সিদ্ধান্ত গৃহীত হয়।বৈঠকে আলেমরা সর্বসম্মতিক্রমে ঘোষণা করেছেন যে, সারাদেশের কোথাও যদি কোনো আলেম বা ইমামের প্রতি বৈষম্য বা নির্যাতন হয়, তবে তাদের সংগঠনের ব্যানারে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। এটি মসজিদের ইমাম ও আলেমদের অধিকার রক্ষা এবং সামাজিক সমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।এতে করে আলেম-ইমামদের মধ্যে ঐক্যের...
আজ শুভ মহালয়া
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আজ শুভ মহালয়া

|| নিউজ ডেস্ক ||বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষের। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মহালয়া।আজ বুধবার (২ অক্টোবর) সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ ছাড়া মহালয়ার অনুষ্ঠান করেছে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, শ্রী রমনা কালী মন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রম, শ্রীশ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা কমিটি, ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি, উত্তরা সার্বজনীন পূজা কমিটি এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই মহালয়া। পুরান মত...