রবিবার, মার্চ ১

ধর্ম ও দর্শন

আল-বারাকা ট্যুরস এন্ড ট্রাভেলসের নতুন বর্ষের ক্যালেন্ডার উন্মোচন
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

আল-বারাকা ট্যুরস এন্ড ট্রাভেলসের নতুন বর্ষের ক্যালেন্ডার উন্মোচন

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের সুনামধন্য হজ ও ওমরাহকারীদের সেবাদানকারী প্রতিষ্ঠান আল-বারাকা ট্যুরস এন্ড ট্রাভেলসের নতুন বর্ষের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচিত হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে মোড়ক উন্মোচনের মাধ্যমে ২০২৫ সালের ক্যালেন্ডার আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয়।প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাওলানা এ এম এম কামাল উদ্দিনের উপস্থিতিতে এই মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক এবং দৈনিক আলোকিত বাংলাদেশ-এর ফিচার সম্পাদক ড. মুহাম্মদ ঈসা শাহেদী। এ সময় উপস্থিত ছিলেন জাহানাবাদ ইসলামিক স্মার্ট স্যাটালাইট সিটির প্রজেক্ট ডিরেক্টর পীর মুহাম্মদ ইকবাল হোসাইন, আলোকিত দৈনিক অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মো. ওমর ফারুক। এছাড়াও প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারিবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন।...
বকশীবাজার জামে মসজিদের জায়গা দখলের প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

বকশীবাজার জামে মসজিদের জায়গা দখলের প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বকশীবাজার জামে মসজিদের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন মুসল্লি ও এলাকাবাসী। এ সময় মসজিদটির খতিব, মসজিদ কমিটির সদস্যসহ মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এতে এলাকাবাসী, মুসল্লিসহ ঢাকার বিভিন্ন মসজিদের খতিব উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, দুইশ বছরের অধিক সময় ধরে বকশীবাজার জামে মসজিদের কার্যক্রম চলমান। আওয়ামী লীগ সরকারের আমলে সিটি করপোরেশন ওই মসজিদ ভেঙে ফেলে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং হাইকোর্টের নির্দেশে সিটি করপোরেশন মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ দেয়। কিন্তু ৫ আগস্টের পর বিএনপির এক নেতা ওই জায়গা দখল করে রেখেছেন। এলাকাবাসী ও মুসল্লিরা প্রতিবাদ করলে তারা খতিবসহ মসজিদ কমিটি ও এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দেন।বক্তারা আরও বলেন, ৫ ...
চিন্ময়ের জামিন শুনানি পেছাল
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

চিন্ময়ের জামিন শুনানি পেছাল

|| নিউজ ডেস্ক ||রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। আগামী ২ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী এ শুনানির দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. রইস উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।শুনানির তারিখ বুধ ও বৃহস্পতিবার থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে ওই জামিন শুনানি হয়নি। তাই রবিবার আদালত শুনানির নতুন তারিখ ঘোষণা করেন।গত ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। তাকে কারাগারে নেওয়ার সময় মুক্তির দাবিতে বিক্ষোভরত হাজারখানেক অনুসারীর সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। পরে ত্রিমুখী সংঘর্ষে কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে। যিনি সরকারি কৌঁসুলি হিসেবে নিযুক্ত হয়েছিলেন সম্প...
ঢাকার নারিন্দায় মাহফিলে জিকরুল্লাহ অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

ঢাকার নারিন্দায় মাহফিলে জিকরুল্লাহ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানী ঢাকার নারিন্দায় জিকরুল্লাহ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) মাগরিবের নামাজের পরে সুফি সেন্টারে (বারগাহে চিশতিয়া আলীয়া দরবার শরীফ) এই মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত মাহফিলে জিকিরের তা'লীম প্রদান করেন পীর খাজা ওসমান ফারুকী (খাজা'জী)। তিনি মাহফিলের শুরুতে আলোচনায় বলেন-আমাদের চেতনা মন, প্রাণ ও কেবলমাত্র দেহের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, মনের চেতনার নিচে এবং উর্ধ্বে চেতনার আরও অনেক স্তর রয়েছে সাধারণভাবে সেসবের নাগাল আমরা পাই না। কারণ, সেই ঊর্ধ্বতর চেতনাকে উপলব্ধি করার শিক্ষা আমরা পাইনি। উদাহরণস্বরূপ বলা যায় যে, আলোর ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ-দৈর্ঘ্য আমাদের সাধারণ দৃষ্টির গোচরে আসলেও ৪০০ ন্যানোমিটারের নিচে এবং ৭০০ ন্যানোমিটারের ওপরের তরঙ্গ আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন, অতিবেগুনি রশ্মি, এক্স-রে ইত্যাদি। খালি চোখ...
তাবলিগের আমির মাওলানা সা’দকে ভিসা দেওয়ার দাবি হেফাজতের নায়েবে আমিরের
ধর্ম ও দর্শন, সর্বশেষ

তাবলিগের আমির মাওলানা সা’দকে ভিসা দেওয়ার দাবি হেফাজতের নায়েবে আমিরের

|| নিজস্ব প্রতিবেদক ||টঙ্গীর বিশ্ব ইজতেমায় আগমনের জন্য তাবলিগ জামাতের বর্তমান বিশ্ব আমির মাওলানা সা'দ কান্ধলভীকে ভিসা দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নায়েবে আমির আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ-সংক্রান্ত এক চিঠি পাঠান তিনি।চিঠিতে তিনি বলেন, মাওলানা সা'দ কান্ধলভীর বাংলাদেশে আগমন নিশ্চিত হলে কমপক্ষে ২০ হাজার বিদেশি মেহমান বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। এদের মধ্যে প্রায় ২/৩ হাজার আরব দেশের রাজ পরিবারের সদস্যও থাকবেন।তিনি আরও বলেন, গত ৮ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সা'দ কান্ধলভীকে বিশ্ব ইজতেমায় আসতে না দিয়ে বাংলাদেশের মানসম্মানের অপূরণীয় ক্ষতি করেছে।প্রধান উপদেষ্টা বরাবর লেখা চিঠিতে মুফতি ইজহারুল ইসলাম তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, আশাকরি, আপনি দ...
মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল হাই সাইফুল্লাহ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল হাই সাইফুল্লাহ

|| নিজস্ব প্রতিবেদক ||মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। শনিবার (১৬ নভেম্বর) দগত রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী গাড়িটি। এতে পরিবারসহ তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন।সাইফুল্লাহ চোখে, বুকে ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।পেজে বলা হয়েছে, আমাদের সকলের প্রিয় দাঈ, বর্তমান সময়ের সাহসী কন্ঠস্বর, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়ে মুচড়ে দেয়।তিনি বুকে, চোখে ...
খাজা ওসমান ফারুকীর কুরআন দর্শন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

খাজা ওসমান ফারুকীর কুরআন দর্শন

মানবতার শান্তি, উন্নতি ও মুক্তির সনদ ঐশীগ্রন্থ আল-কুরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। এর প্রতিটি শব্দের পরতে পরতে মানব কল্যাণের কথা নিহিত রয়েছে। এই কুরআনের প্রতিটি বাক্য ও শব্দ গভীর তাৎপর্যপূর্ণ। তাই যুগ যুগ ধরে এর গভীর মর্মার্থ উদ্ধারে মুসলিম মনীষীরা সাধনা করছে।কুরআন ইসলামের ধর্মীয় বিশ্বাসের মূল উৎস, ধর্মের রুহ ও মানব আত্মার সঞ্জীবনী। তাই প্রত্যেকের জন্য কুরআন বোঝা, কুরআনের মর্ম অনুধাবন করা এবং যে লক্ষ সামনে রেখে মানবজাতিকে কুরআন দান করা হয়েছে তা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টায় সচেষ্ট থাকা ।পবিত্র কুরআনুল কারিম আমরা সবাই কম-বেশি তিলাওয়াত করি, অনুবাদ ও তাফসির পড়ি, কিন্তু কুরআনের সঙ্গে আমাদের বন্ধনটা কেমন যেন প্রাণহীনই থেকে যায়।৩০ পারা কুরআন আমাদের কাছে অধরা রহস্য মনে হয়। কুরআনের নুকুশ তথা বাহ্যিক শব্দগুলোর অর্থ ও ব্যাখ্যা-বিশ্লেষণ আমরা জানলেও কুরআনের মর্ম...
ওমরাহ পালনে সৌদি আরবের নতুন নির্দেশনা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

ওমরাহ পালনে সৌদি আরবের নতুন নির্দেশনা

|| নিউজ ডেস্ক ||পবিত্র ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। নির্দেশনা অনুযায়ী, মক্কার মসজিদুল হারামে ওমরাহর তাওয়াফ ও সাঈ শেষ করে শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেয়া হয়েছে এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা ও শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।এছাড়া ওই নির্দেশনায় ওমরাহ পালনকারীদের পায়ের যত্ন নিতে বলা হয়েছে। আরামদায়ক জুতা পরিধান করতে এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেয়া হয়েছে। ক্লান্তি এলে বিরতি নিয়ে বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ওমরাহর সফরে ভারী খাবার এড়িয়ে চলতে এবং পর্যাপ্ত পানি পান করতে বলা হয়েছে।সৌদি আর...
সিরাজগঞ্জের বেলকুচিতে সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

|| আসাদুল ইসলাম | বেলকুচি থানা প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সেন ভাঙ্গাবাড়ী বাজার জামে মসজিদের তিনতলা ভবনের  নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে নির্ধারিত জায়গায় ভিত্তি স্থাপনের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন বেলকুচি উপজেলা তাবলীগ জামাতের আমীর মুফতি মাওলানা রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সেন ভাঙ্গাবাড়ী কবরস্থান সংলগ্ন মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন, সেন ভাঙ্গাবাড়ী বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা লিয়াকত আলী, বাজার জামে মসজিদের খতিব মাওলানা আল-আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম।এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শ...
ইসলামি বইমেলার সময় বাড়লো ১০ দিন, চলবে ২০ নভেম্বর পর্যন্ত
ধর্ম ও দর্শন, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

ইসলামি বইমেলার সময় বাড়লো ১০ দিন, চলবে ২০ নভেম্বর পর্যন্ত

|| নিউজ ডেস্ক ||পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামি বইমেলার সময় দশদিন বাড়নো হয়েছে। গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা ১০ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামি বইমেলার আয়োজক কমিটির সদস্য ও গার্ডিয়ান প্রকাশনীর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান।প্রতি বছরই ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম চত্ত্বরে ইসলামি বইমেলা হয়। তবে প্রতি বছর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে মেলার আয়োজন করা হলেও এবারের ইসলামি বইমেলা আগের চেয়ে বেশ বড় পরিসরে পূর্ব গেইটে অনুষ্ঠিত হচ্ছে।এবারের মেলায় মূলধারার প্রায় ৮৫টি ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, আছে ১৫১টি স্টল যা অন্য বছরের তুলনায় অনেক বেশি।এবারের ইসলামি বইমেলার রূপেও ব্যাপ...