রবিবার, মার্চ ১

ধর্ম ও দর্শন

বরিশালে ৭ মাসে পুরো কোরআন মুখস্থ করলেন আব্দুল্লাহ
ধর্ম ও দর্শন, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বরিশালে ৭ মাসে পুরো কোরআন মুখস্থ করলেন আব্দুল্লাহ

|| নিউজ ডেস্ক ||বরিশালে মাত্র সাত মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন শিশু মুহাম্মদ আব্দুল্লাহ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উজিরপুরে মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা মিলনায়তনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ইফতার মাহফিলের আয়োজন করেন মাদরাসা কর্তৃপক্ষ।মাদরাসাটির পরিচালক হিসেবে রয়েছেন হাফেজ ক্বারী মোহাম্মদ আবদুল্লাহ। তাঁর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানে মনোরম পরিবেশ ও শিক্ষাদানের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবকরা। তাঁরা সাত মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ায় শিশু মুহাম্মদ আবদুল্লাহর প্রশংসা করেছেন।সাধারণত একজন শিক্ষার্থীর কোরআন হিফজ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময়ের প্রয়োজন হয়। সেখানে মহান আল্লাহর মেহেরবানিতে আবদুল্লাহ মাত্র সাত মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করতে পেরেছে।সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ আবদু...
এবার জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা ফিতরা নির্ধারণ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

এবার জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা ফিতরা নির্ধারণ

|| নিউজ ডেস্ক ||দেশে এ বছর জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা।মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়।সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ওই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা তার বাজারমূল্য দিয়ে সাদা...
হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল
ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

|| নিউজ ডেস্ক ||আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। চলবে ৩১ মে পর্যন্ত।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়। সচিব নাসরীন জাহান সভায় সভাপতিত্ব করেন।সভায় জানানো হয়, এ বছর ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করবেন। হজ যাত্রীদের পরিবহণ ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর ৫০ শতাংশ অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন এবং সৌদি এয়ারলাইন্স ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫ শতাংশ অবশিষ্ট ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী পরিবহণ করবে। এ বছর ১ লাখ ৬৭ হাজার ৮২০টাকা বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে।সভায় ফ্লাইট সিডিউল, বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্যান্য তথ্য প...
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

|| নিউজ ডেস্ক ||গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩৭ মিনিটে শুরু হওয়া এ মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার দোয়া বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।এর আগে, রবিবার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। পরে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় হেদায়েতি বয়ান। এ বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ।এদিকে, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি ইজতেমার ময়দানে এসে উপস্থিত হয়েছেন। তারা সারারাত ইজতেমা মাঠে অবস্থান করেছেন এবং শেষ মুহূর্তের আমল ও মোনাজাতে শামিল হয়েছেন।বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের এ আখেরি মোনাজ...
ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালন
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালন

|| নিজস্ব প্রতিবেদক ||যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের জন্য সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত। মহান আল্লাহ তাআলার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর মগ্ন থাকবেন ইবাদত বন্দেগিতে।হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।এদিন সন্ধ্যার পর থেকেই রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিরা দলে দলে নফল ইবাদত। মসজিদগুলোতে বয়ান শুনছেন মুসল্লিরা। চলে যাওয়া স্বজনদের রূহের মাগফেরাত কামণায় করছেন দোয়া। কবরস্থানগুলোতেও ভীড় করছেন অনেকেই।...
বেলকুচিতে হাফেজদের সংবর্ধনা, ক্বেরাত, হামদ-নাত ও ইসলামিক সংগীত অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে হাফেজদের সংবর্ধনা, ক্বেরাত, হামদ-নাত ও ইসলামিক সংগীত অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||মরহুম আলহাজ্ব হাফেজ আব্দুল হামিদ (রহ.) স্মৃতি পদক ফাউন্ডেশনের উদ্যোগে এবং তরুণ যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে ২০২৪-২০২৫ সালের ১৫ টি মাদ্রাসার ৬৭ জন হাফেজদের সংবর্ধনা, ক্বেরাত, হামদ-নাত, ইসলামিক সংগীত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রতিবছরের ন্যায় এ বছর ও ১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি., রোজ বৃহস্পতিবার, সময় সকাল ১০.০০ ঘটিকা থেকে সারাদিন ব্যাপি মধ্যে চালা কেন্দ্রীয় জামে মসজিদে হাফেজদের সংবর্ধনা ক্বেরাত, হামদ-নাত, ইসলামিক সংগীত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আসাদুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল আউয়াল সাহেব, প্রভাষক, বেলকুচি সরকারি কলেজ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক জনাব আঃ রাজ্জাক মন্ডল।প্রধান আলোচক...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

|| ফরিদপুর প্রতিনিধি ||বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই উরস শরীফ উৎযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে খাজাবাবার রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে উরস শরীফের আনুষ্ঠিকতা শুরু হয়।মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন বিশ্ব জাকের মঞ্জিলে। প্রতিবছরের মত এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার বিশাল জামাতের পর বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানিক ভাবে শুরু হয়।বিশ্...
আল্লাহর উপর ভরসার সুফল
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আল্লাহর উপর ভরসার সুফল

|| ধর্ম ডেস্ক ||আল্লাহ তাআলার উপর ভরসা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তার প্রতি ভরসা করা ছাড়া কোনো ঈমানদার বান্দা এক মূহূর্তও অতিবাহিত করতে পারেন না। কেননা, আল্লাহ আমাদের ‍সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তাই যে তার ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট হয়ে যান।পবিত্র কুরআনের বাণী: 'যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।'(সুরা তালাক, আয়াত: ০৩)মহান খোদা তাআলার উপর ভরসা করলে রিজিকের সুপ্রশস্থতাসহ অন্যান্য সকল কাজে সুফল পাওয়া যায়। তবে ভরসার সাথে সাথে যথাযথ পদক্ষেপ নেওয়াও জরুরি। এ বিষয়ে মহানবী (সা.) তার উম্মাহর জন্য সুসংবাদ প্রদান করেছেন।হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা কর, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যেভাবে পাখিদের দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের ...
সকাল সন্ধ্যার যে দোয়ায় আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতের জিম্মাদার হন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সকাল সন্ধ্যার যে দোয়ায় আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতের জিম্মাদার হন

|| ধর্ম ডেস্ক ||হযরত আবু দারদা (রা.) বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দোয়া ৭ বার পাঠ করবে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের জিম্মাদার হবেন। দোয়াটি হলো—حَسْبِيَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِউচ্চারণ : হাসবিয়াল্লাহু লা-ইলা'হা, ইল্লা' হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল-আ'রশির আজীম।অর্থ : আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁর উপরেই আমি ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি।(সূরা তওবা, আয়াত : ১২৯; সুনানে আবু দাউদ, হাদিস : ৫০৮১)...
শিশুদের হজে নেওয়া নিষিদ্ধ করলো সৌদি আরব
ধর্ম ও দর্শন, সর্বশেষ

শিশুদের হজে নেওয়া নিষিদ্ধ করলো সৌদি আরব

|| আন্তর্জাতিক ডেস্ক ||২০২৫ সালে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রতিবছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। হজযাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যেকোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’সৌদির হজ মন্ত্রণালয় বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের অগ্রাধিকার দেয়া হবে, যারা এর আগে হজ করেননি।চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে ন...