ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার মাদারগঞ্জ কালাডাঙ্গা এলাকায় অবস্থিত ব্রহ্মপুত্র নদের তীরে ৫ এপ্রিল রোজ শনিবার ভোর থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আচার অষ্টমী স্নান ও গঙ্গা পূজা উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।প্রাচীন বিশ্বাস ও ধর্মীয় আচার অনুসরণ করে কচাকাটা থানার মাদারগঞ্জ মাঝিপাড়া ঘাট থেকে কালাডাঙ্গা ব্রহ্মপুত্র নদঘাট পর্যন্ত প্রায় চার হাজার নারী-পুরুষ পুণ্যার্থীর ঢল নামে। পিতা-মাতা, পূর্বপুরুষ ও আত্মীয়স্বজনের আত্মার মুক্তি কামনায় এবং নিজেদের পাপ মোচনের উদ্দেশ্যে তাঁরা অংশ নেন এই মহাস্নানে।অষ্টমী স্নান ও গঙ্গা পূজায় কচাকাটা, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী থানার অন্তর্গত প্রায় ১২ থেকে ১৩টি ইউনিয়নের পুণ্যার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই...









