Thursday, October 15

ধর্ম ও দর্শন

খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের কর্মসূচি ঘোষণা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের কর্মসূচি ঘোষণা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। এছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম, সকাল ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে খালিশপুর ঈদগাহ ময়দান ও বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাতের আয়োজন করা হবে। অন্যান্য মসজিদ ও ঈদগাহে সংশ্লিষ্ট পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারণ করবে।ঈদের দিন সকল স...
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার দায়িত্বশীল ধর্মীয় সেবকদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঐতিহাসিক কার্যক্রমের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও বিহার অধ্যক্ষকে এই ভাতার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত হবে বলে আশা করছে সরকার।সরকারের নির্ধারিত কাঠামো অনুযায়ী, এই প্রকল্পের আওতায় ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে মাসিক সম্মানী...
মানিকগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ শুরু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||পবিত্র রমজান মাসকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাঠানো খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসে ইফতারের আয়োজনকে সহায়তা করার লক্ষ্যে সদর উপজেলার মোট ৫৮টি মাদ্রাসা ও এতিমখানার জন্য এই খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে খেজুরের কার্টন তুলে দেওয়া হয়েছে।প্রশাসন জানায়, প্রতিটি কার্টনে ২৪টি করে প্যাকেট রয়েছে এবং প্রতিটি প্যাকেটে ১ কেজি করে উন্নতমানের খেজুর রাখা হয়েছে। তালিকাভুক্ত বাকি ৩২টি প্রতিষ্ঠানের জন্য উপহার বিতরণ আগামী রবিবার পর্যায়...
লাইলাতুল ক্বদর আমাদের জন্য আল্লাহর এক বিশেষ নেয়ামত
ধর্ম ও দর্শন, সর্বশেষ

লাইলাতুল ক্বদর আমাদের জন্য আল্লাহর এক বিশেষ নেয়ামত

|| ডা. আনোয়ার সাদাত ||লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রাত, যার মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি। অর্থাৎ এ রাতের ইবাদতের মর্যাদা তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি সময়ের ইবাদতের সমান। আল্লাহ–তাআলা বলেন, “লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।” (সুরা কদর, আয়াত: ৩)আল্লাহর রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি ইমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজে দাঁড়াবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।” (সহিহ বুখারি, হাদিস: ১৯০১; সহিহ মুসলিম, হাদিস: ৭৬০)।এই রাতের ইবাদতের মর্যাদা এত বেশি যে সম্মানিত ফেরেশতাগণও এ রাতে আল্লাহর অনুমতিতে পৃথিবীতে অবতরণ করেন। হাদিসে এসেছে, “লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা এত সংখ্যায় অবতরণ করে যে তাদের সংখ্যা পাথরকুচির চেয়েও বেশি।” (মুসনাদে আহমাদ, হাদিস:ররররঈীঈরীরৌঅস ১০৭৩৫)রাসুল (সা.) বলেছেন, “তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধা...
ইবাদতের বসন্ত ও আত্মশুদ্ধির অনন্য সোপান এতেকাফ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

ইবাদতের বসন্ত ও আত্মশুদ্ধির অনন্য সোপান এতেকাফ

|| মাওলানা মোঃ আব্দুস সাত্তার ||রমজানের রহমত ও মাগফিরাতের দিনগুলো পেরিয়ে আজ ২০ রমজান শেষ হচ্ছে। আজ সূর্যাস্তের পর থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজানের শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ‘এতেকাফ’। মহান আল্লাহর নৈকট্য লাভ, পাপমোচন এবং মহিমান্বিত রাত ‘লাইলাতুল কদর’ প্রাপ্তির আশায় মুমিন মুসলমানরা আজ ইফতারের আগমুহূর্তে মসজিদে প্রবেশ করবেন। জাগতিক সকল কোলাহল ও ব্যস্ততা ত্যাগ করে মহান রবের দরবারে নিজেকে সঁপে দেওয়ার এক অনন্য সুযোগ এই এতেকাফ।পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইব্রাহিম (আ.) ও ইসমাইল (আ.)-কে নির্দেশ দিয়েছিলেন তাঁর ঘরকে তওয়াফকারী ও এতেকাফকারীদের জন্য পবিত্র রাখতে। এতেকাফের গুরুত্ব সম্পর্কে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অত্যন্ত সুস্পষ্ট। উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) ওফাত পর্যন্ত রমজানের শেষ দশকে নিয়মিত এতেকাফ করেছেন। এটি মূলত সুন্নতে মুয়াক্কাদায়ে কেফায়া, যা মহল...
মানিকগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল ও ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে মানিকগঞ্জ শহরের ডায়মন্ড কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, পৃথিবীতে ইসলামের জয়যাত্রা ও অস্তিত্বের ফয়সালা হয়েছিল ঐতিহাসিক বদরের রণাঙ্গনে। জাহেলিয়াতের অন্ধকার দূর করে শান্তির বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হয়েছিল এই বদরের প্রান্তর থেকেই।তিনি উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শান্তিকামী ছিলেন, কিন্তু তৎকালীন অমুসলিম শক্তির ষড়যন্ত্র ও নির্যাতনের মুখে ইসলামকে রক্ষার তাগিদে যুদ্ধ অনিবার্য...
মির্জগঞ্জে যুব সমাজের উদ্যোগে কুরআন খতম, দোয়া ও গণ ইফতার অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মির্জগঞ্জে যুব সমাজের উদ্যোগে কুরআন খতম, দোয়া ও গণ ইফতার অনুষ্ঠিত

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার অন্তর্গত ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী কুরআন খতম, দোয়া ও গণ ইফতারের আয়োজন করা হয়েছে।আজ শনিবার (৭ মার্চ) স্থানীয় মহিষকাটা বাজারের কিছু তরুণ যুবক একত্রিত হয়ে এক ব্যতিক্রমধর্মী দোয়া ও গণ ইফতারের আয়োজন করেন।দোয়া ও গণ ইফতারে প্রায় ২ হাজার লোক এক সাথে ইফতার করেন। ইফতারের আগ মুহূর্তে সবার জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।দোয়ায় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি'র) সভাপতি জনাব শাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার। আরও উপস্থিত ছিলেন এইচ এম শামীম,খান মোঃ শাহজাদা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহরাব মুসুল্লী, মোঃ মিজানুর রহমান খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।ইফতারে ভুনা খিচুড়ি, শরব...
নাগেশ্বরীতে সুজন বন্ধু ৮১-এর ইফতার ও মতবিনিময় সভা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সুজন বন্ধু ৮১-এর ইফতার ও মতবিনিময় সভা

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে সুজন বন্ধু ৮১ ব্যাচ এসএসসির উদ্যোগে ৭মার্চ নাগেশ্বরী দয়াময়ী পাইলট ডিএম একাডেমী হলরুমে দোয়া ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎আলহাজ্ব ফরহাদ হোসেন মিন্টু ও আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন এর সার্বিক সহযোগিতায়, আলহাজ্ব কে এম আবু তালেব-এর অর্থায়নে সুজন বন্ধু নাগেশ্বরীর ৮১ এসএসসি ব্যাচের বন্ধুদেরকে নিয়ে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা হয়েছে। এ সময় মুসা কালিমুল্লাহ পেয়ারার উপস্থাপনা ও পরিচালনায় হজ্বযাত্রী বন্ধুদের মাঝে পুস্কার বিতরণ করা হয়। সম্পদ নয় সম্পর্ক যেন অটল থাকে এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবারে বন্ধুদেরকে নিয়ে এ আয়োজন করা হবে বলে জানান সুজন বন্ধু ৮১-এর সদস্যরা।...
সিয়াম মানুষকে পরিশুদ্ধ করে খাঁটি মুমিনে পরিণত করে
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সিয়াম মানুষকে পরিশুদ্ধ করে খাঁটি মুমিনে পরিণত করে

|| ডা. আনোয়ার সাদাত ||সিয়াম অর্থ বিরত থাকা আর রোজা অর্থ পোড়ানো, মূলত দুটি অর্থ একই লক্ষ্য ও উদ্দেশ্য। সকাল থেকে সন্ধা পর্যন্ত সকল প্রকার পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থাকার সাথে সাথে সকল প্রকার অন্যায় ও পাপ কর্ম, গালি গালাজ ইত্যাদি পরিহারের মাধ্যমে আগুন যেমন খাদ যুক্ত সোনাকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে, ঠিক তেমনিভাবে রোজাও মানুষকে একজন খাঁটি মুমিনে পরিণত করে। এজন্য হাদিসে রোজাকে ঢাল স্বরুপ বলা হয়েছে। ঢাল যেমন মানুষকে আত্মরক্ষা করতে সাহায্য করে তেমনি রোজাও মানুষকে আত্মরক্ষা করে সকল অন্যায় থেকে।রাসুলুল্লাহ (সাঃ) বলেন, "রোজা ঢাল স্বরুপ। তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা না বলে বা হৈচৈ না করে। কেউ যদি তাকে গালমন্দ করে বা বিবাদে প্ররোচিত করতে চায়, তবে সে যেন বলে আমি রোজাদার। "- বুখারী।রোজার মাধ্যমে মানুষ আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করতে পারে। মানুষ সংযমী হতে শেখে। তাই বাস্তবে আমরা ...
বেলকুচিতে এমপি আলীমের উদ্যোগে ১২৫০ শ্রমিকের মাঝে ইফতার বিতরণ
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে এমপি আলীমের উদ্যোগে ১২৫০ শ্রমিকের মাঝে ইফতার বিতরণ

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলীমের উদ্যোগে বেলকুচিতে সহস্রাধিক শ্রমিকের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বেলকুচির আলহাজ সিদ্দীক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই ইফতার বিতরণ করা হয়।পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১ হাজার ২৫০ জন রিকশা-ভ্যান চালক ও সাধারণ মেহনতি মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ উপলক্ষে গণমানুষের নেতা আমিরুল ইসলাম খান আলীম, এমপি বলেছেন, সাধারণ শ্রমজীবী মানুষ যারা দিনভর হাড়ভাঙা খাটুনি খাটেন, তাদের সাথে রমজানের আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ। তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছি...