শনিবার, ফেব্রুয়ারি ২৮

ধর্ম ও দর্শন

হাতিরঝিলে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হাতিরঝিলে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||রাজধানী ঢাকার হাতিরঝিল থানা এলাকায় ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় ইসলামী ঐক্য আন্দোলন হাতিরঝিল থানা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।থানা শাখার আহবায়ক জনাব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দোলনের অন্যতম উপদেষ্টা জনাব মোস্তফা আমিনুল হোসাইন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আন্দোলনের মুহতারাম কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। তিনি তার বক্তব্যে বলেন, "রমজান কেবল উপবাস থাকার মাস নয়, বরং এটি মুমিনের জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের প্রশিক্ষণ কেন্দ্র। পবিত্র কুরআনের শিক্ষাকে ধারণ করে ব্যক্তি ও সমাজ জীবনে ইনসাফ কায়েম করাই রোজার প্রকৃত দাবি"।তিনি আরও উল্লেখ করেন যে, র...
বাসসের চেয়ারম্যানের পক্ষে পাইকগাছায় ইফতার বিতরণ কর্মসূচি
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বাসসের চেয়ারম্যানের পক্ষে পাইকগাছায় ইফতার বিতরণ কর্মসূচি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শুক্রবার বাদ আছর ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা–বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক–এর যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আলম চঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসার প্রায় ২৫০ শিক্ষার্থীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানে শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদার, লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান করিম গাইন, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা ...
শাহজাহানপুরে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শাহজাহানপুরে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর শাহজাহানপুরে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে শাহজাহানপুর থানাধীন হলি আইডিয়াল স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। বক্তব্যে তিনি বলেন, রোজা কেবল না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের একটি মহান মাস। সমাজের প্রতিটি স্তরে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।হলি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।এছাড়াও স্কুলের শিক্ষকমণ্ডলী ও ওলামায়ে কেরামগণ আলোচনা সভায় অংশগ্...
পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আমীর মাওলানা আব্দুল কাদের। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। ইসলামের আদর্শ ও রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে পারলেই প্রকৃত মুক্তি সম্ভব। একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া জাতির মুক্তি নেই—মরহুম মাওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর এই কালজয়ী উদ্ধৃতি স্মরণ করে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সালাম আইয়ুবী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ...
কুষ্টিয়ায় ইবি তালাবার তালিম-তারবিয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইবি তালাবার তালিম-তারবিয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||পবিত্র রমজান মাস উপলক্ষে ‘তালিম-তারবিয়াত ও ইফতার মাহফিল ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৮ম রমজানে কুষ্টিয়ার নারিকেল তলাস্থ দিগন্ত মিলনায়তনে শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।শাখা সেক্রেটারি এস এম শামীম ও সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বরেণ্য শিক্ষক ও মাদ্রাসার শিক্ষাবিদগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম মাওলা ও অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ আল মাহদী, আস-সিরাহ আন-নববিয়্যাহ বিভাগে...
উত্তরায় ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিলে মুমিনদের আত্মশুদ্ধির আহ্বান
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

উত্তরায় ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিলে মুমিনদের আত্মশুদ্ধির আহ্বান

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||"মুমিন জীবনে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য" শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল আয়োজন করেছে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মহানগরীর অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মহিব্বুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, “রমজান কেবল উপবাস থাকার নাম নয়, বরং এটি মুমিনের জীবনে আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। বর্তমান সময়ে সমাজে যে নৈতিক অবক্ষয় ও অরাজকতা চলছে, তা থেকে মুক্তি পেতে রমজানের শিক্ষাকে ব্যক্তিগত ও...
ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে বেলকুচিতে জমে উঠেছে ইফতার বাজার
ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে বেলকুচিতে জমে উঠেছে ইফতার বাজার

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||পবিত্র রমজান মাসের শুরুতেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে ইফতারি কেনাবেচা। প্রতিদিন দুপুর গড়াতেই মুখরিত হয়ে উঠছে ইফতারির অস্থায়ী দোকানগুলো। উপজেলার মুকুন্দগাঁতী বাজার, চালা ও বেলকুচি বাসস্ট্যান্ড এলাকাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন উৎসবমুখর পরিবেশ। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বুন্দিয়া, জিলাপি, নিম্কি, পিঁয়াজু, বেগুনি, চপ, আলুর দম এবং ছোলার পাশাপাশি রকমারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে বেলকুচির ঐতিহ্যবাহী শাহী জিলাপি এবং মাঠার দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মৌসুমি বিক্রেতাদের পাশাপাশি স্থায়ী হোটেল-রেস্তোরাঁগুলোতেও ইফতারি তৈরির ধুম পড়েছে।বিক্রেতা মো. মোসলেম উদ্দিন বলেন, "প্রতিবারের মতো এবারও আ...
সলঙ্গায় জমজমাট ইফতারি বাজার
ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় জমজমাট ইফতারি বাজার

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিদিনই বাড়ছে জমজমাট ইফতারি বাজারের বেচাকেনা। রমজানের প্রথম দিন থেকেই ইফতার বাজারে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। সদরের থানামোড়, মাদ্রাসা মোড়, ডিমহাটা মোড়, আলিম হোটেলের সামনেসহ সলঙ্গা অঞ্চলের বিভিন্ন বাজারে দুপুর থেকে ইফতার সামগ্রী কেনাবেচা শুরু হলেও বিকেলে জমে ওঠে পুরোপুরি।ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মুড়ি-মাখা, খেজুর ঘোল দই মিস্টিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী ইফতার আইটেমে ভরে ওঠে দোকানগুলো।বিক্রেতারা জানান, এবার রমজানের প্রথম দিন থেকেই ক্রেতাদের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবারের চাহিদা ছিল চোখে পড়ার মতো। অনেক দোকানে বিকেল গড়ানোর আগে কিছু জনপ্রিয় আইটেম শেষ হয়ে যায়।ব্যবসায়ীরা আশা করছেন, রমজানজুড়ে এমন ক্রেতা সমাগম অব্যাহত থাকলে তাদের ব্যবসা ভালো হবে। তবে ক্রেতাদের দাবি, ...
বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বংশালে ইসলামী ঐক্য আন্দোলন বংশাল থানা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।বংশাল থানা শাখার আমীর আলহাজ্ব মুহাম্মদ সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান।মাহফিলের আলোচনায় বক্তারা মাহে রমজানের ফজিলত, আত্মশুদ্ধি এবং ইসলামী সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মাওলানা ফারুক আহমাদ, ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মহিব্বুল্লাহ ভূঁঞা এবং ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।বক্তারা বলে...
রাজধানীর শাহ আলীতে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজধানীর শাহ আলীতে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর শাহ আলী থানা ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল ও দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দারসুল কুরআন পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। কুরআন ও সুন্নাহর আলোকে সমসাময়িক প্রেক্ষাপট বিশ্লেষণ করে তিনি উপস্থিত কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।শাহ আলী থানা শাখার আমীর মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আসলামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক প্রমুখ।বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং ইসলা...