মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩

সংবাদ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে তিন পর্যায়ের একটি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।অন্যদিকে ইসরায়েল সরকারের কট্টরপন্থী সদস্যরা হুমকি দিয়ে বলেছেন, পছন্দসই চুক্তি না হলে তাঁরা জোট ভেঙে দেবেন।হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া গতকাল মঙ্গলবার নিশ্চিত করেন, যুদ্ধ বন্ধসহ ইসরায়েল-ফিলিস্তিনি বন্দী-জিম্মি বিনিময়ের লক্ষ্যে গত সপ্তাহান্তে প্যারিসের বৈঠক থেকে আসা প্রস্তাবটি তিনি পর্যালোচনা করছেন।ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেন, তাঁরা যেকোনো আন্তরিক ও বাস্তব উদ্যোগ বা ধারণা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে শর্ত হলো, তা যাতে আগ্রাসনের সর্বাঙ্গীণ সমাপ্তি ঘটাতে পারে।হামাস আরও বলেছে, পরিকল্পনায় অবশ্যই গাজা থেকে দখলদার বাহিনীর পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে।ইসমাইল হানিয়া বলেন, চুক্তির ব্যাপারে একটি সমন্বি...
এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক, সংবাদ

এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আরও বড় দুঃসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি। আর তার মাত্র সপ্তাহখানেক আগেই গতকাল সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির সরকারি গোপনীয়তা আইনের অধীনে একটি বিশেষ আদালত এ রায় দেন।এর আগে গত বছরের ৫ আগস্ট তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা দিয়েছিলেন নিম্ন আদালত। এর পাশাপাশি ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল তাকে। বলা হয়েছিল, অনাদায়ে আরও ৬ মাস কারাগারে থাকতে হবে তাকে ও পাঁচ বছর কোনো নির্বাচন লড়তে পারবেন না তি...
আজ রাজধানীর বায়ু খুবই অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে থাকা দিল্লির পরেই ঢাকা
সংবাদ, স্বাস্থ্য

আজ রাজধানীর বায়ু খুবই অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে থাকা দিল্লির পরেই ঢাকা

বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাজধানী ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর। অন্যদিকে, বায়ুর একই রকম মান নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা ১৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।দূষণ তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর ২৮৮ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই শহরের স্কোর ২৭১ অর্থাৎ এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। এই অবস্থায় বয়স্ক, শিশু ও সংবেদনশীল লোকেরা স্বাস্থ্যযুকিতে রয়েছেন। তাই, বাইরে বের হওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।আইকিউএয়ার অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ...
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, বেড়েছে ২ ডিগ্রি
সংবাদ, সারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, বেড়েছে ২ ডিগ্রি

একদিনের ব্যবধানে পঞ্চগড়ের তাপমাত্রা ২ ডিগ্রি বেড়েছে। একই সঙ্গে কমে এসেছে কুয়াশাও। আজ বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫.৭ ডিগ্রি সেলসিয়াস।...
ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে এমআইইউ’র ভিসির শুভেচ্ছা
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে এমআইইউ’র ভিসির শুভেচ্ছা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি'২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের (একাডেমিক) কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, এমআইইউ-এর রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, ছাত্র-বিষয়ক বিভাগের সহকারী পরিচালক রফিকুল আমীন খান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।উল্লেখ্য, অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন কারিকুলাম প্রনয়ণ ও সিলেকশন কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন।...
রংপুরের কাছে ৮ রানে হেরেছে কুমিল্লা
খেলাধুলা, সংবাদ

রংপুরের কাছে ৮ রানে হেরেছে কুমিল্লা

রংপুর রাইডার্সের কাছে ৮ রানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ মঙ্গলবার সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুপুরের ম্যাচে হেরেছে ভিক্টোরিয়ান্সরা।টসে জিতে ব্যাটিং বেছে নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতেই দাপট দেখিয়েছিল রংপুর রাইডার্সের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে রংপুর।১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই খেই হারায় কুমিল্লা। দুই ওপেনারই সুবিধা করতে পারেননি।তবে তিনে নামা মাহিদুল ইসলাম অংকন হাল ধরেন। ৫৫ রানে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। তাওহীদ হৃদয় ২৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে এরপর আর কেউ সুবিধা করতে পারেননি।তাই কুমিল্লাকে ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।শুরুতে ব্যাট করতে নামা রংপুরের ওপেনার ব্রান্ডন কিং ১৪ রানে ফিরলেও হাল ধরেছিলেন অপর ওপেনার বাবর আজম। ফ...
বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী
জাতীয়, সংবাদ

বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানকে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।...
টানা চতুর্থ মেয়াদে স্পিকার হিসেবে শপথ নিলেন ড. শিরীন শারমিন চৌধুরী
জাতীয়, সংবাদ

টানা চতুর্থ মেয়াদে স্পিকার হিসেবে শপথ নিলেন ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার পদে পুনঃনির্বাচিত হয়ে শপথ নিয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিশেনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হন তিনি। পরে সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকারকে শপথবাক্য পাঠ করান।এদিন বিকাল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকুকে মনোনীত করে।২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে জাতীয় সংসদে আসেন শিরীন শারমিন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ২০১৩ সালে ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি।এরপর ...
আজ ঢাকা-খুলনা, কাল ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
সংবাদ, সারাদেশ

আজ ঢাকা-খুলনা, কাল ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সারাদেশে তাপমাত্রা বেড়ে ক্রমেই কমছে শীত, কমছে শৈত্যপ্রবাহ। আজ মঙ্গলবার খুলনা ও ঢাকা বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামীকাল বুধবার দেশের পাঁচটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে।ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন...
হামাস ফের প্রত্যাখ্যান করল ইসরাইলের প্রস্তাব
আন্তর্জাতিক, সংবাদ

হামাস ফের প্রত্যাখ্যান করল ইসরাইলের প্রস্তাব

ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সংঘাত বন্ধে ও গাজা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহারে কার্যকর নয়, এমন কোনো চুক্তি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে হামাস।সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসরাইলের দেওয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের।প্রতিবেদনে বলা হয়েছে— হামাস জানিয়েছে যে, কোনো বিনিময় চুক্তি প্রস্তাবের আগে অবশ্যই গাজায় ইসরাইলি হামলা বন্ধ করতে হবে এবং পুরো অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে।অন্যদিকে হামাসের কাসাম ব্রিগেডের এক উচ্চপদস্থ কর্মকর্তা তাহের আল-নুন জানিয়েছেন, হামাস গাজায় যুদ্ধ বন্ধে প্রস্তুত, তবে সেটি সম্পূর্ণ যুদ্ধবিরতি হতে হবে, সাময়িক যুদ্ধবিরতির কোনো প্রস্তাবে এটি সম্ভব নয়।সোমবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দেয়— এতে তারা স্পষ্ট করে জানায় যে, কোনো ধরনের বিরতির শ...