মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩

সংবাদ

সিরাজগঞ্জে বাসচাপায় দুইজন সিএনজি যাত্রী নিহত
সংবাদ, সারাদেশ

সিরাজগঞ্জে বাসচাপায় দুইজন সিএনজি যাত্রী নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে উপজেলার মাদলা নামকস্থানে বাসচাপায় সিএনজি যাত্রী মা ও মেয়েশিশু নিহত হয়েছে। তারা হলো, ওই উপজেলার খুকনী জুগিবাড়ী গ্রামের সুধন সূত্রধরের স্ত্রী মিতু বিশ্বাস (৩০) ও তাদের মেয়ে ইচ্ছামনি (৭)। এ ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, বৃহস্প্রতিবার দুপুরের দিকে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস উল্লিখিত স্থানে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও শিশু মেয়ে নিহত হয় এবং ওই ৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় মা ও মেয়ে নি...
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না: জিএম কাদের
জাতীয়, সংবাদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না: জিএম কাদের

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টি থেকে নির্বাচিত ১১ সংসদ সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।জিএম কাদের বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে কষ্টে থাকায় ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না।জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিরতা চোখে না পড়লেও ভেতরে ভেতরে অস্থিরতা রয়েছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সাধারণ মানুষের আয় যেভাবে কমছে, সেভাবে জিনিসপত্রের দাম কমছে না। মানুষ কষ্টে আছে। ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে...
অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা- ২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।এসময় প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। পাশাপাশি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগৃহীত রচনা: দ্বিতীয় খণ্ড’ সহ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।বাংলা একাডেমি আয়োজিত এবারের বইমেলার প্রতিপাদ্য ‘পড়ো বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি মাঠে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়নও বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর ৬০১টি প্রতিষ্ঠানের পক্ষে মোট ৯০১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।...
ভারতের কেআইআইটি কর্তৃক বিশেষ সম্মাননা পেলেন ড্যাফোডিলের চেয়ারম্যান ড. সবুর খান
শিক্ষাঙ্গন, সংবাদ

ভারতের কেআইআইটি কর্তৃক বিশেষ সম্মাননা পেলেন ড্যাফোডিলের চেয়ারম্যান ড. সবুর খান

ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি)-এর দূরদর্শী প্রতিষ্ঠাতা এবং ভারতীয় লোকসভার সদস্য ড. অচ্যুতা সামন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খানকে একটি বিশেষ সম্মাননা প্রদান করেছেন । গত ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ড. অচ্যুতা সামন্ত নিজে স্মারকটি ড. মোঃ সবুর খানের হাতে তুলে দেন।।স্মারক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ সরঞ্জিত সিং এবং অলিউডের ভারতীয় অভিনেতা সব্যসাচী মিশ্র।কেআইআইটি -তে ড. সবুর খানের সাম্প্রতিক সফরের সময়, শিক্ষার ক্ষেত্রে তার অনুকরণীয় নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতির জন...
ফিলিস্তিনিদের সমর্থনে হুথির মূল টার্গেট যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক, সংবাদ

ফিলিস্তিনিদের সমর্থনে হুথির মূল টার্গেট যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে লোহিত সাগারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজসহ সব ধরনের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেখানে এই হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে হামলা-পাল্টা হামলার ঘটনায় এরই মধ্যে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে।হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আগ্রাসনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধ জাহাজ তাদের মূল লক্ষ্যবস্তু।ইরান সমর্থিত এই গোষ্ঠীটির ওপর এখন পর্যন্ত অন্তত নয়বার হামলা চালিয়েছে বাইডেন প্রশাসন। এতে বৈশ্বিক শিপিং ইন্ডাস্ট্রিতে একটি সংকট তৈরি হয়েছে। কাজে আসছে না মার্কিন নেতৃত্বাধীন টাস্কফোর্সও। হুথি বিদ্রোহীদের দাবি, ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই হ...
গাজায় বাড়ছে লাশের মিছিল, নিহত প্রায় ২৭ হাজার
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় বাড়ছে লাশের মিছিল, নিহত প্রায় ২৭ হাজার

গাজায় লাশের মিছিল দিন দিন বেড়েই চলেছে। নিত্যই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। সেখানে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে যে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের আল-আমাল হাসপাতালে তীব্র হামলা চালিয়েছে।গাজায় নিযুক্ত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার পরিচালক টমাস হোয়াইট বলেছেন, আমরা একটি স্বাস্থ্যকেন্দ্র এবং প্রধান আশ্রয়কেন্দ্র হারিয়েছি। খান ইউনিসের বহু মানুষ ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেখানেও ইসরায়েলি বাহিনীর হামলার কারণে লোকজন পালাতে বাধ্য হচ্ছে।এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের অস্থায়ী পদক্ষেপ বাস্তবায়নের জন্য গাজায় একটি যুদ্ধবিরতি প্রয়োজন। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবিও বলেছেন যে, যুদ্ধ...
বগুড়ায় প্রতিবেশী দুই নারীর লাঠির আঘাতে ১ জন খুন
সংবাদ, সারাদেশ

বগুড়ায় প্রতিবেশী দুই নারীর লাঠির আঘাতে ১ জন খুন

বগুড়ার গাবতলীতে বাড়ির উঠানে বেঁধে রাখা ভেড়ার পালের দড়ি খুলে দেওয়া নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশী দুই নারীর লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার লাঠিমারা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত আমজাদ ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে ও পেশায় একজন কৃষক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রায় ১৫ দিন আগে লাঠিমারা গ্রামে ববিতা বেগমের বাড়ির উঠানে দড়ি দিয়ে বেঁধে রাখা ভেড়ার পালের বাঁধন অজ্ঞাত কেউ খুলে দেয়। কয়েকঘণ্টা পর পালে থাকা ৮টি ভেড়া তিনি খুঁজেও পান। তিনি নিহত আমজাদের মেয়ে ফাতেমাকে দড়ির বাঁধন খুলে দেওয়ার জন্য সন্দেহ করেন ও উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। আজ বিকেলে আবারও ভেড়ার পালের দড়ি খুলে দেওয়ার জের ধরে ববিতা তার ব...
বাংলাদেশে আরবি ভাষা ল্যাব স্থাপনে আগ্রহী সৌদি আরব
জাতীয়, সংবাদ

বাংলাদেশে আরবি ভাষা ল্যাব স্থাপনে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের শূরা কাউন্সিলের স্পিকার আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল-শেখ। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে স্পিকার আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল-শেখ এ আগ্রহের কথা জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে সফররত তার নেতৃত্বাধীন সৌদি আরবের একটি প্রতিনিধিদল।সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, নারী ক্ষমতায়ন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।স্পিকার শিরীন শারমিন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এর ধারাবাহিকতায় সংসদ অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী...
বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি
খেলাধুলা, সংবাদ

বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে মাশরাফি নিজেই বিপিএল থেকে 'বিরতি' নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে কারণ হিসেবে দেখানো হয়েছে জাতীয় সংসদের সদ্য শুরু হওয়া অধিবেশন।অনেক বিতর্কের মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে ইনজুরি নিয়ে খেলছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজেও পারফর্ম করতে পারছিলেন না। সে কারণে এবার আসর থেকেই বিরতিতে গেছেন মাশরাফি।এদিকে মাশরাফির অনুপস্থিতির এই সময়ে দলের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে। দলের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।তবে রাজনৈতিক ব্যস্ততার মাঝখানে সুযোগ হলে 'নড়াইল এক্সপ্রেস' খ্যাত এই ক্রিকেটারকে আবারো দেখা যেতে পারে সিলেটের জার্সিতে, প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তার অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।...
একুশে বইমেলা শুরু আগামীকাল
জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

একুশে বইমেলা শুরু আগামীকাল

আগামীকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। মাসব্যাপী এ মেলা কাল বিকাল ৩টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবর্ষের কারণে এবারের বইমেলা হবে ২৯ দিন। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বইমেলার সার্বিক আয়োজনের দায়িত্ব বাংলা একাডেমির।উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি সচিব খলিল আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি সেলিনা হোসেন।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, একাডেমির পরিচালক (প্রশাসন) ও বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম।এ সময় উপস্...