মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩

সংবাদ

ইউসিআর ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিল মানারাত ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউসিআর ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিল মানারাত ইউনিভার্সিটি

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত ইউসিআর হাফ ম্যারাথন ২০২৪ দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শুক্রবার ভোরে (৯ ফেব্রুয়ারি'২৪) রাজধানীর হাতিরঝিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডির) পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও আশুলিয়া ক্যাম্পাসের স্পোর্টস ক্লাবের মডারেটর সাঈদ ইসলাম, ছাত্র বিষয়ক বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল মতিন প্রমুখ। আল্ট্রা ক্যাম্প রানারস (ইউসিআর) এ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করে।দেশের স্বাস্থ্য সচেতন মানুষদের মাঝে দিন দিন ম্যারাথন দৌড় প্...
আটরশির দুই ভাইয়ের দ্বন্দ্বের যে সমাধান দিলেন উচ্চ আদালত
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সংবাদ

আটরশির দুই ভাইয়ের দ্বন্দ্বের যে সমাধান দিলেন উচ্চ আদালত

ফরিদপুরের আটরশি দরবার শরীফের দুই পীরজাদার দ্বন্দ্ব শেষ পর্যায় গড়ায় উচ্চ আদালতে। দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি সুরাহা করে দিয়েছেন। জাকের পার্টির সম্মেলন এবং আটরশির ওরশ শান্তিপূর্ণভাবে ভিন্ন ভিন্ন দিনে করতে দুই ভাইকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক শুনানি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।এ মামলাসংক্রান্ত আইনজীবীরা জানান, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ফরিদপুরের পীরজাদা মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বাধীন জাকের পার্টি ইসলামী সম্মেলন করতে পারবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার অন্য ভাই পীরজাদা মাহফুজুল হককে আলাদাভাবে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিলে আটরশির ওরশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।জাকের পার্টির সম্মেলন ও আটরশির ওরশ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে হাইকোর্ট জাক...
শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন এ কে আজাদ
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন এ কে আজাদ

বেসরকারি শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ।ব্যাংকটির পরিচালক পর্ষদের ৩৭৩তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। একই সভায় মোহাম্মদ ইউনুছ পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত এবং মহিউদ্দিন আহমেদ ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।বুধবার (৭ ফেব্রুয়া‌রি) ব্যাংকটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদ দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী। যিনি ১৯৫৯ সালে ফরিদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে অনার্স ডিগ্রি নেওয়ার পর থেকেই ব্যবসা-বাণিজ্য শুরু করেন। পাট, বস্ত্র, চা এবং তৈরি পোশাকশিল্প ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থেকে এ সব খাতের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম ও প...
রমজান উপলক্ষে চার পণ্যে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রমজান উপলক্ষে চার পণ্যে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি

পবিত্র রমজান মাসে বাজার সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালে আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে খেজুরে আমদানি শুল্ক ১০ শতাংশ, চালে রেগুলেটরি ডিউটি ২০ শতাংশ, তেলে মূসক ৫ শতাংশ ও চিনিতে শুল্ক প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পৃথক চার প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।এর আগে গত ২৯ জানুয়ারি এসব পণ্যে শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন নিজ কার্যালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে।এরও আগে ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ ...
উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ
আবহাওয়া, সংবাদ

উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ

উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী শুক্রবার সকাল থেকে শনিবার (১০ ফেব্রুয়ারি) সক...
পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক, সংবাদ

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

পাকিস্তানে ১৬তম জাতীয় পরিষদের সদস্য নির্বাচন শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে দেশটিতে। বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। ভোট গ্রহণের জন্য পাকিস্তাজুড়ে ৯০ হাজার ৬৭৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। খবর ডনের।সব মিলিয়ে ১৭ হাজার ৮১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। এর মধ্যে ১২ হাজার ৬৯৫ জন প্রাদেশিক পরিষদের আসনে এবং ৫ হাজার ১২১ জন জাতীয় পরিষদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।ভোটাররা জাতীয় পরিষদে ২৬৬ জন প্রার্থীকে নির্বাচিত করবেন, যারা পরে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। পাশাপাশি ভোটাররা তাদের নিজ নিজ প্রাদেশিক পরিষদে প্রতিনিধিও নির্বাচন করবে। প্রধানমন্ত্রী নির্বাচনের একই প্রক্রিয়ায় প্রাদেশিক প্রধান নির্বাহীদের নির্বাচন করবে ভোটাররা। দুটি বিধানসভার প্রতিটির জন্য একটি করে ভোটাররা মোট দুইটি ভোট দেবেন।দেশটিতে মো...
আজ পাকিস্তানে ভোট
আন্তর্জাতিক, সংবাদ

আজ পাকিস্তানে ভোট

নতুন সরকার নির্বাচনে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সহিংসতা এবং ভোটে কারচুপির দাবির মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আজ লাখ লাখ পাকিস্তানি ভোট দিতে যাচ্ছেন। জনপ্রিয় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করার প্রায় দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।বর্তমানে কারাগারে রয়েছেন ইমরান খান এবং তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। তবে দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন। অনেক বিশ্লেষকই বলছেন, এটি পাকিস্তানের সবচেয়ে কম বিশ্বাসযোগ্য নির্বাচনগুলোর একটি।দেশটির ৯০ হাজার ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এসব ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখের বেশি সেনা, আধাসামরিক এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।এই নির্বাচনে ১২ কোটি ৮০ লাখ মানুষ ভোট দেবে যাদের মধ্...
উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির
জাতীয়, সংবাদ

উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান এই আহ্বান জানান।সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর: বাসস।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষাকে অর্থবহ করতে হলে গবেষণার প্রতি জোর দিতে হবে।তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক উন্নয়নের ফলে বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপ্রধান...
মিয়ানমারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে
জাতীয়, সংবাদ

মিয়ানমারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে

অভ্যন্তরীণ বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে গৃহযুদ্ধে মিয়ানমার জান্তা সরকারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে ঢুকেছে। ফলে এখন পর্যন্ত অনুপ্রবেশকারী সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে। তবে এসব সদস্যকে নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে।বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পালিয়ে আসাদের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনা, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন। তারা টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে প্রবেশ করেছে।এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপির সদস্য সংখ্যা ছিল ১১৩। পরে আরও দুজনকে রিসিভ করলে সে সংখ্যা হয় ১১৫। এরপর একসঙ্গে আরও ১১৪ জন প্রবেশ করেন। এতে মোট সংখ্যা দাঁড়ায় ২২৯ জনে। পরে বিভিন্ন সময়ে আশ্রয় নেওয়া জান্তা সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যদ...
সব ধরনের দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

সব ধরনের দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাডুডু থেকে শুরু করে সব ধরনের দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে হবে। আমাদের দেশীয় খেলাগুলো যেন হারিয়ে না যায়, তার জন্য সবাই মিলে উদ্যোগ নিতে হবে। মাধ্যমিক পর্যায়ে শুধু ক্রিকেট-ফুটবল না, সব ধরনের খেলাধুলার প্রতি বিশেষভাবে নজর দিতে হবে।বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি রাজশাহীতে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা মেধাবী। সুযোগ করে দিলে তারা আরো ভালো করতে পারবে। সব ধরনের খেলাকে আমাদের হাতে আনতে হবে। আমাদের কিছু দেশীয় খেলা, সেই ডাংগুলি থেকে শুরু করে, বিভিন্ন খেলাধুলা আগে প্রচলিত ছিল। সেগুলো আমাদের আবার চালু করা উচিত।তিনি আরও বলেন, আমাদের নিজস্ব দেশীয় খেলাগুলো, হাডুডু থেকে শুরু করে সবগুলো খেলা সক্রিয় রাখতে উদ্যোগ নিতে হবে। দেশীয় খেলা...