মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩

সংবাদ

আবহাওয়ার খবর: ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
আবহাওয়া, সংবাদ

আবহাওয়ার খবর: ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ তথ্য তুলে ধরা হলো।গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (সীতাকুণ্ড): ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস।গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া): ৮ ডিগ্রি সেলসিয়াস।আজকের সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া): ৯ ডিগ্রি সেলসিয়াস।আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা: ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে...
বেলকুচি মডেল কলেজের সভাপতি পরিবর্তন, রেজার স্থলে নতুন সভাপতি হাফিজুর
সংবাদ, সারাদেশ

বেলকুচি মডেল কলেজের সভাপতি পরিবর্তন, রেজার স্থলে নতুন সভাপতি হাফিজুর

সিরাজগঞ্জের বেলকুচি মডেল কলেজের গভর্নিং বডির সভাপতির পদ পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে বাদ দিয়ে তদস্থলে নতুন সভাপতি করা হয়েছে বেলকুচি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী হাফিজুর রহমানকে।সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত পত্রে এ তথ্য জানা গেছে।বেলকুচি মডেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীম হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় নতুন সভাপতি নিয়োগের একটি চিঠি আমি হাতে পেয়েছি।অধ্যক্ষের কাছে প্রেরিত পত্রে বলা হয়েছে, অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ সাজ্জাদুল হক রেজা-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে জনাব মোঃ হাফিজুর রহমান-কে মনোনয়ন দেওয়া হলো।হাফিজুর রহমান অত্র কলেজের গভর্নিং বডির অবশিষ্ট...
আনসার-ভিডিপিকে স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আনসার-ভিডিপিকে স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বাহিনীটিকে আরও স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সরকার। সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরের আনসার-ভিডিপির ৪৪তম জাতীয় সমাবেশে তিনি একথা বলেন।সকাল ১০টার পর গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ছাদখোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন বিভিন্ন কন্টিনজেন্টের জমায়েত।প্রধানমন্ত্রীকে প্যারেডের মাধ্যমে সালাম জানায় আনসারের বিভিন্ন ইউনিট। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন তিনি। এ সময় বাহিনীতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের ১৮০ জনকে আনসার পদক পরিয়ে দেন সরকারপ্রধান।আনসার একাডেমীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে রক্ষায় আনসার ও গ্রাম প্রত...
ঢাকায় ইরানের ইসলামী বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয়, সংবাদ

ঢাকায় ইরানের ইসলামী বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইরানের ইসলামী বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ‘ইরানের ইসলামী বিপ্লব ও এর নয়া বার্তা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভূশি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও ইসলামী ফাউন্ডেশনের গভর্ণর ড. কফিল উদ্দিন সরকার সালেহি। আলোচনা সভা...
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম আরও বেগবান করতে হবে: রাষ্ট্রপতি
জাতীয়, সংবাদ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম আরও বেগবান করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম আরো বেগবান করতে হবে।সোমবার (১২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৪তম জাতীয় সমাবেশ’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৪তম জাতীয় সমাবেশ’ উপলক্ষ্যে এ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা ও জনসম্পৃক্ত বাহিনী। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সকল প্রয়োজনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় আত্মত্যাগকারী বীর আনসার সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।মোঃ ...
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুরের সফিপুরে তিনি সমাবেশে যোগ দেন। সেখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন।নানা আয়োজনে সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ হচ্ছে। উদযাপনে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সমাবেশে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. নূরুল হাসান ফরিদী, বাহিনীর উপমহাপরিচালক, অন্যান্য কর্মকর্তা ও আনসার- ভিডিপির সদস্যরা।এছাড়া আরও উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন ...
শবে বরাত ২৫ ফেব্রুয়ারি
ধর্ম ও দর্শন, সংবাদ

শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

রোববার সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু। সে হিসাবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর আনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে।শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাতই শবে বরাত...
ইবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে ভোলা জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। রবিবার (১১ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ওয়ালি উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ভূতপূর্ব আহ্বায়ক অনিল মোঃ মোমিন, সহ-সভাপতি মোঃ জোবায়ের, সাধারণ সম্পাদক সৈয়দ ওসমান বিন হাসনাইন, সহ-সাধারণ সম্পাদক বিন ইয়ামিন সিফাত, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী হায়দার শরিফ ও মূসা কালিমুল্লাহ, অর্থ সম্পাদক মোঃ শামীম, সহ-অর্থ সম্পাদক মোঃ মাহদী হাসান, দপ্তর সম...
ইউআইটিএস আইন বিভাগের ক্লাস পরিদর্শনে বিওটি চেয়ারম্যান সুফি মিজান
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএস আইন বিভাগের ক্লাস পরিদর্শনে বিওটি চেয়ারম্যান সুফি মিজান

রাজধানীর স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের ক্লাস পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে তিনি আইন অনুষদের ডিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, ডাবল গোল্ড মেডালিস্ট, এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়ার আমন্ত্রণে আইন বিভাগের ক্লাস পরিদর্শনে আসেন।ক্লাসে বক্তব্য দিচ্ছেন বিওটি চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।সুফি সাহেব ডিন মহোদয়ের সাবলিল পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্লাসে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয় তিনি মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন। পরে তিনি ক্লাসে পাঠদান ও শিক্ষার্থীদের মনোযোগ দেখে সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি শিক্...
পাকিস্তানে সব কটি আসনে ফল ঘোষণা, অধিক আসনে জয়ী ইমরানের পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা
আন্তর্জাতিক, সংবাদ

পাকিস্তানে সব কটি আসনে ফল ঘোষণা, অধিক আসনে জয়ী ইমরানের পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানে সাধারণ পরিষদ নির্বাচনে তিন দিন ধরে ফলাফল ঘোষণা করা হলো। আজ রোববার বাংলাদেশ সময় বেলা একটার দিকে দেশটিতে সবকটি আসন ২৬৪টিতে ফল ঘোষণা করা হয়েছে।গত বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শেষ হয় ভোট গ্রহণ। এরও প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার ভোর থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)।ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের প্রায় সবাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থন নিয়ে নির্বাচনে লড়েছেন।পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৬৪ আসনের মধ্যে সবচেয়ে বেশি ১০১ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন) ৭৫ আসনে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপ...