বুধবার, ফেব্রুয়ারি ৪

সংবাদ

ডিবিতে অভিযোগ দিলেন তিশার বাবা
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

ডিবিতে অভিযোগ দিলেন তিশার বাবা

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা মো. সাইফুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন।রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।অভিযোগের বিষয়ে তিশার বাবা সাইফুল ইসলাম জানান, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে আমাকে বলেন, আপনি কি তিশার আব্বু বলছেন? আমি হ্যাঁ বললে তিনি বলেন, আপনি বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলবো।তিশার বাবা ডিবির কাছে আরও অভিযোগ করেন, আমার মোবাইলে দুটি নম্বর থেকে রাত ১টা ১৯ ও ১টা ১৫ মিনিটের দিকে কল আসে। গভীর রাতে ঘুমিয়ে যাওয়ায় সকালে উঠে ওই দুই নম্বরের মিসড কল দেখতে পাই।বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ডিবিপ্রধান ম...
রোজায় পণ্য সরবরাহ ও দাম নিয়ে বিভ্রান্তি দূর করার প্রস্তুতি চলছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রোজায় পণ্য সরবরাহ ও দাম নিয়ে বিভ্রান্তি দূর করার প্রস্তুতি চলছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

রোজায় ভোক্তা পর্যায়ে পণ্য সরবরাহ ও দাম নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না থাকে, সেটা দূর করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, মাসখানেক ধরে আমরা যে চেষ্টা করছি, রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগেই সেটার বাস্তবায়ন হবে।রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, আমাদের জাতীয় যে কমিটি আছে, জাতীয় টাস্কফোর্সের বৈঠক আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) হবে। সেখানে তেলের দাম পুনর্নির্ধারণ করতে পারবো বলে আমরা আশা করছি। বাকি পণ্যগুলোর ইন্ডিকেটিভ (নির্দেশক) মূল্য, সেটা ২০ ফেব্রুয়ারি আমাদের জাতীয় টাস্কফোর্সের যে বৈঠক আছে, সেই কমিটিতে বসে করা হবে।‘আমি আগেও বলেছি, আমাদের সবকিছু রমজানকে কেন্দ্র করে। রমজান শুরু হবে ১১ মার্চ। বাকি সময়টা আমাদের প্রস্তুতির জন্য। আমরা চেষ্টা করবো, বৈঠকে একটা দামও নির্ধার...
ডিআইইউতে অনুষ্ঠিত হলো সিডিএসটিএফ এর প্রথম আসর
শিক্ষাঙ্গন, সংবাদ

ডিআইইউতে অনুষ্ঠিত হলো সিডিএসটিএফ এর প্রথম আসর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভল- সিডিএসটিএফ এর প্রথম জাঁকজমকপূর্ণ আসর। আজ রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম রহমানের উপস্থিতিতে আসরটির সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের উপজীব্য করে আয়োজিত এই স্টোরিটেলিং ফেস্টিভ্যালের ইতি টানা হয়।এর আগে, গতকাল ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আফতাব হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে দুইদিনব্যাপী এই ফেস্টিভ্যালটির যাত্রা শুরু হয়। যেখানে অনন্য এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা ও ড্যাফোডিল ইন্টারনেশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা বিভাগের স...
প্রয়োজনে নিত্যপণ্য পরিবহনে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

প্রয়োজনে নিত্যপণ্য পরিবহনে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রয়োজনে নিত্যপণ্য পরিবহনে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।বাজারে কারসাজি ও মজুমদারি কমে এসেছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘কেউ এগুলো করার চেষ্টা করছে আপনাদের মাধ্যমে বা কোথাও থেকে পাচ্ছি না। বিভিন্ন জায়গায় অভিযান চলছে। ট্রান্সপোর্ট, ট্রাকে পণ্য সরবরাহ, বিভিন্ন বাজার ব্যবস্থাপনা-এ জায়গাগুলোতে অনেক উন্নতি হয়েছে। কারওয়ান বাজারসহ আমাদের যে পাইকারি বাজারগুলো রয়েছে, সেখানে ব্যবস্থাপনা এবং মাল পরিবহন কিন্তু অনেক স্মুথ হয়েছে। আমরা আরও ভালো করতে চাই।’তিনি বলেন, ‘একটা বিষয় আমরা হয়তো এ সপ্তাহে লক্ষ্য করবো। সামনে রমজান এবং ঈদ কেন্দ্র করে প্রতি ট্রাকের যে পণ্য পরিবহন ভাড়া, সেটা যাতে বেড়ে না যায়। এটা আমার দৃষ্টিতে ছিল না, গত ব...
একুশের মেলায় এলো শাকির সবুরের নতুন বই ‘ছোট্ট কাল মাছ’
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

একুশের মেলায় এলো শাকির সবুরের নতুন বই ‘ছোট্ট কাল মাছ’

অমর একুশে বইমেলায় এসেছে প্রতিথযশা শিক্ষাবিদ, সাহিত্যিক ও অনুবাদক শাকির সবুরের নতুন বই সমকালীন ইরানের খ্যাতিমান শিশুকিশোর গল্পকার সামাদ বেহরাঙ্গির শ্রেষ্ঠ গল্প 'মাহি সিয়াহে কুচুলু'-এর বাংলা অনুবাদ 'ছোট্ট কালো মাছ'। গল্পটি বাংলা একাডেমির শিশু-কিশোর সাহিত্য ম্যাগাজিন 'ধানশালিকের দেশ'-এর এপ্রিল-জুন ২০২২ সংখ্যায় প্রকাশিত হয়। গল্পটি বাংলাভাষী শিশু-কিশোরদের জন্য ঝিঙেফুল বই আকারে প্রকাশ করল।বাংলা একাডেমির অমর একুশে বই মেলায় ঝিঙেফুল-এর স্টল ৬৫৭, ৬৫৮, ৬৫৯ নম্বরে বইটি পাওয়া যাচ্ছে।শাকির সবুর (অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সনামধন্য অধ্যাপক। প্রতিথযশা এ শিক্ষাবিদ বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।টাঙ্গাইল জেলার বাসাইলের এ কৃতি সন্তান অধ্যাপনার পাশাপাশি অনুবাদ, গবেষণা ও মৌলিক ...
আলোকিত মানুষ তৈরিতে কাজ করে যাচ্ছে গারাঙ্গিয়া দরবার : ইআবি ভিসি
শিক্ষাঙ্গন, সংবাদ

আলোকিত মানুষ তৈরিতে কাজ করে যাচ্ছে গারাঙ্গিয়া দরবার : ইআবি ভিসি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, আলোকিত সোনার মানুষ তৈরিতে কাজ করে যাচ্ছে গারাঙ্গিয়া দরবার শরীফ। এই আধাত্মিক দরবারের প্রাণপুরুষ মরহুম বড় হুজুর ও ছোট হুজুর (রহ:) এর অক্লান্ত পরিশ্রম ও সাধনায় লাখো মানুষ আলোর পথ খুঁজে পেয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া আধ্যাত্মিক দরবার গারাঙ্গিয়া আলীয়া কামিল মাদ্রাসার তিনদিন ব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।উপাচার্য অধ্যাপক আব্দুর রশীদ আরো বলেন, অলিকুল শিরোমণি হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রহ)আধাত্মিকতা চর্চা, আল্লাহর নৈকট্য লাভ ও আদর্শ মানুষ তৈরির বাগান হিসেবে গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসাকে স্মৃতি হিসেবে রেখে গিয়েছেন। সেই মাদ্রাসা ও খানকা সুভাষ ছড়াচ্ছে আজ দেশ থেকে দেশান্তরে।তিনি কুরআনের এই আয়াতের ব্যাখা দিয়ে আরো বলেন, (ওয়া...
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৩২ অভিবাসী
আন্তর্জাতিক, সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৩২ অভিবাসী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩২ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির ইমিগ্রেশন বিভাগ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সেতিয়া আলমের তেল পাম বাগানে একটি বসতিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে।ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) জাফরি এমবোক তাহা বলেন, ভোর ২টা ৩৮ মিনিটে শুরু হওয়া অভিযানে ১৩০ ইন্দোনেশিয়ান এবং দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। ১৩০ জন ইন্দোনেশিয়ার মধ্যে ৭৬ জন পুরুষ, ৪৬ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে।জাফরি আরও বলেন, অধিদপ্তরের গোয়েন্দা তথ্য এবং অভিযোগের ফলাফলে দেখা গেছে, গত চার বছর ধরে অবৈধ বসতি স্থাপন করে অভিবাসীরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এলাকাটি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। অভিযানের সময় কেতুয়া কাম্পুং (গ্রাম প্রধান) দাবি করেছেন, তারা ০.৬ হেক্টর জমির ভাড়ার জন্য প্রতি মাসে প্রায় ৬ হাজার রিঙ্গিত ভাড়া দিয়ে আসছিল।এই অবৈধ বসতিতে বিভিন্ন দোকান, খাবারের ...
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল মানারাত ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সংবাদ

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল মানারাত ইউনিভার্সিটি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ দেয়া হয় জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বলেন, বিগত সেমিস্টারে ৩৬ জন ছাত্র-ছাত্রীকে মেধার ভিত্তিতে ২৫%, ৫০% ও ১০০% পর্যন্ত বৃত্তি দেয়া হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি'২৪) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভবন মিলনায়তনে স্প্রিং সেমিস্টার ২০২৪-এর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান জমকালো এ নবীনবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মেধাবৃত্তি পাওয়া ছাত্র-ছাত্রীদের হাতে চেক তুলে দেন।অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান মানারাত ইউনিভার্সিটিকে শিক্ষা ...
বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা, আজকের বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’
আবহাওয়া, সংবাদ

বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা, আজকের বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’

বায়ুদূষণের তালিকায় শীর্ষ স্থানে উঠেছে রাজধানী ঢাকা। মান অনুযায়ী ঢাকার বাতাস আজ 'দুর্যোগপূর্ণ'। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৯৪। অর্থাৎ এখানকার বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’।দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের শহর দিল্লির স্কোর হচ্ছে ২৪৪, অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’।এদিকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। শহরটির দূষণ স্কোর ২৩৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচ...
মৃত্যুর আগের দিনও মজা করেন নাভালনি, ছিলেন চনমনে
আন্তর্জাতিক, সংবাদ

মৃত্যুর আগের দিনও মজা করেন নাভালনি, ছিলেন চনমনে

সদ্য প্রয়াত রাশিয়ার কারাবন্দী বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে শেষবারের মতো টেলিভিশনের পর্দায় হাসিমুখে দেখে গেছে। নিজের অর্থ ফুরিয়ে যাওয়া এবং বিচারকের বেতন নিয়ে মজা করছিলেন তিনি।গত বৃহস্পতিবার শেষবারের মতো টিভির পর্দায় দেখা যায় নাভালনিকে। সেদিন তিনি কারাকক্ষ থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে সাক্ষ্য দেন। পরনে ছিল কয়েদির পোশাক। তাঁকে তখন সুস্থ ও উৎফুল্ল দেখাচ্ছিল। ভিডিওতে আদালতের কর্মকর্তাদের দেখেও মনে হয়েছে, তাঁরা যুক্তিতর্ক উপভোগ করছেন।এর এক দিন পরই রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, ৪৭ বছর বয়সী নাভালনি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।নাভালনি এক দশকের বেশি সময় ধরে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।হাস্যরসের জন্য পরিচিত ছিলেন নাভালনি। গত বৃহস্পতিবারের শুনানিতেও তাঁকে চিরচেনা এ রূপেই দেখা যায়।নাভালনি আদালতকে বলেন, ‘মহামান্য,...