ইসরায়েলে ৪০টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রায় ৪০টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সংগঠন জানিয়েছে, তারা আপার গ্যালিলি এলাকার মাউন্ট মেরন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সে সময় ইসরায়েলের সাসা, কাফার হোশেন, দোভিফ এবং সাফসুফা শহরে সাইরেন বেজে উঠেছে। খবর: এএফপি, আল জাজিরা।হিজবুল্লাহ বলছে, তারা লেবাননের পূর্বাঞ্চলে হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসী অভিযান শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সংঘাতের খবর পাওয়া যাচ্ছে।এর আগে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক স...
