মানারাত ইউনিভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের ছয় সদস্যকে সংবর্ধনা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ছয় সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের ৮২তম সভায় এ সংবর্ধনা প্রদান করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ আতিকুল ইসলাম।সংবর্ধনা পাওয়া ওই ছয় সদস্য হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান এমপি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সিটি ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ড. সেলিম মাহমুদ এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য...
