বুধবার, ফেব্রুয়ারি ৪

সংবাদ

ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী ইউকে প্রতিনিধি দল
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী ইউকে প্রতিনিধি দল

যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের ব্যারনেস মনজিলা উদ্দিন এবং গিল্ডফোর্ডের ইউনিভার্সিটি অফ সারের অধ্যাপক ইউ জিওং আজ শুক্রবার (১ মার্চ ২০২৪) বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আয়োজিত পারস্পরিক সহযোগিতামূলক বৈঠকে যোগ দেন।এতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের একাডেমিক প্রধান, ডিন, অ্যাসোসিয়েট ডিন, প্রক্টর এবং অধ্যাপকগণসহ ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, ডিআইইউ-এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন।ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল কে এম হাসান রিপন এর মাল্টিমিডিয়া উপস্থাপনা এবং জ্ঞানগর্ভ বৈঠকে মেটাভার্স, বৈশ্বিক ব্যবসার গতিশীলতা এবং সহযোগিতামূলক অধ্যয়নের জন্য উদ্যোক্ত বিষয়গুলি আলোচনায় উঠে আসে। এছাড়াও অংশীদারিত্বের সুযোগ এবং গতিশীলতা প্রোগ্রাম সম্পর্কেও আলোচনা করা হয়।ড্যাফোডিল ইন্টা...
বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত ৪৪: আইজিপি
জাতীয়, সংবাদ

বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত ৪৪: আইজিপি

বেইলি রোডের ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে অগ্নিকাণ্ডে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।আইজিপি বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহত হয়েছেন ৪৪ জন। রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে ১ জন, ঢামেক হাসপাতালে ৩৩ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনের মরদেহ রয়েছে।এর আগে রাত পৌনে ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আগুনের ঘটনায় ৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন।তিনি বলেছিলেন, আমি সংবাদ পেয়ে দ্রুত চলে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে দ্রুত যেতে বলেছেন। এখানে এসে যা দেখলাম ভয়াবহ অবস্থা। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপ...
এইউবিতে “PhD research, record keeping and scholarly writing” শীর্ষক সেমিনার
শিক্ষাঙ্গন, সংবাদ

এইউবিতে “PhD research, record keeping and scholarly writing” শীর্ষক সেমিনার

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে গতকাল “PhD research, record keeping and scholarly writing” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ পাঠ করেন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির Water Engineering-এর প্রফেসর আতাউর রহমান।মূল প্রবন্ধে বাংলাদেশী অস্ট্রেলিয়ান অধ্যাপক আতাউর রহমান বলেন, গবেষণা কর্মের প্রথম ধাপগুলো সুন্দরভাবে পরিকল্পনা করতে পারলে পরের কাজগুলো সহজ হয়। যেমন, সঠিক Topic ও supervisor নির্বাচন করা। তারপর গবেষনা পদ্ধতি চিহ্নিত করা এবং উচ্চমানের গবেষণা ডিজাইন বা নকশা করা। এইভাবে প্রতিটি ধাপ মাথায় রেখে স্ট্র্যাটেজি ঠিক করতে পারলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।উদ্বোধনী বক্তব্যে এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান তার বক্তব্যে বলেন, এই রকম প্রাজ্ঞ ও প্রসিদ্ধ একজন গবেষককে নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া গর্ব করতে পা...
ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ ও বসন্ত উৎসব অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ ও বসন্ত উৎসব অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক)-এর উদ্যোগে বসন্ত উৎসব ১৪৩০ বঙ্গাব্দ ও বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) জনাব আয়শা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই স্থান যেখানে সারা দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি একত্রিত হয়। প্রকৃত মানুষ হবার ক্ষেত্রে এই ভিন্ন ভিন্ন সংস্কৃতি আমাদের উপর বিশেষ প্রভাব ফেলে।" তিনি আরো বলেন, "বিশ্ববিদ্যালয় হচ্ছে ...
ঢাকায় দ্বাদশ যাকাত ফেয়ার শুরু হচ্ছে শনিবার
জাতীয়, ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ঢাকায় দ্বাদশ যাকাত ফেয়ার শুরু হচ্ছে শনিবার

'মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত' প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বাদশবারের মতো শুরু হচ্ছে যাকাত ফেয়ার। আগামী ২ ও ৩ মার্চ শনিবার ও রবিবার ঢাকার গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কমিউনিটি সেন্টারে ২ দিনব্যাপী এ যাকাত ফেয়ার অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির আহ্ববায়ক জনাব আরাস্তু খান।এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান এবং রহিমআফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব নিয়াজ রহিম, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে (সিজেডএম)-এর উদ্যোগে আয়োজিত এবারের ফেয়ারটি উদ্বোধন করবেন তত্ত...
বিদ্যুতের দাম বাড়ছে খুচরায় সাড়ে ৮, পাইকারিতে ৫ শতাংশ, ফেব্রুয়ারি থেকেই কার্যকর
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বিদ্যুতের দাম বাড়ছে খুচরায় সাড়ে ৮, পাইকারিতে ৫ শতাংশ, ফেব্রুয়ারি থেকেই কার্যকর

বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৮ দশমিক ৫০ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৫ দশমিক ০৭৪ শতাংশ বাড়ছে। নতুন দাম ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। দাম বাড়িয়ে বৃহস্পতিবারই (২৯ ফেব্রুয়ারি) গেজেট জারি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, বিদ্যুতে ভর্তুকিতে ডলারের তারতম্যটাই মূল বিষয়। গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। এবার বিদ্যুতের ভর্তুকি গিয়ে দাঁড়াবে ৪৩ হাজার কোটি টাকায়। সে কারণে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দাম সমন্বয়ে যেতে হবে। জ্বালানির দামের সঙ্গে সমন্বয় করতে হবে। আমরা ধীরে ধীরে কয়েক বছর ধরে মূল্য সমন্বয়ে যাবো।নিচের দিকে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৩৪ পয়সা বাড়ছে জানিয়ে তিনি বলেন, ওপরের দিকে ৭০ পয়সা বাড়বে। অর্থাৎ নিচের দিকে ৫ শতাংশ বাড়বে। ওপরের দিকে সাড়ে ৮ শতাংশের মতো। মাসের শেষে হয়তো ১০০ টাকায়...
৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
সংবাদ, সারাদেশ

৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

‘টাঙ্গাইল কমিউটার’ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বাসাইলে ট্রেনের ইঞ্জিন উদ্ধারের কাজ শেষ হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এর আগে সকাল সোয়া ৭টার দিকে বাসাইল উপজেলা সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে কয়েক‌টি স্টেশনে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা পড়ে। চরম বিপাকে পড়েন যাত্রীরা।জানা গেছে, টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থেকে ঢাকার উদ্দেশে সকাল ৭টার দিকে ছেড়ে যায়। বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এ সময় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যারা সকালে টাঙ্গাইল থেকে ঢাকায় গিয়ে অফিস করেন তারা বেশি বিপাকে পড়েন।মহেড়া রে...
টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ
সংবাদ, সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের বাসাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৭ টা ২০ মিনিটের দিকে উপজেলার সোনালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, টাঙ্গাইল স্টেশন থেকে ছেড়ে সোনালিয়া এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে।...
শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সেই ইসলামি বক্তার বিরুদ্ধে আরেক মামলা
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সংবাদ

শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সেই ইসলামি বক্তার বিরুদ্ধে আরেক মামলা

পবিত্র শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে আরও একটি মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনালে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ড. ইউসুফ জিলানি (৪৫) নামের একজন ইসলামি বক্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে।মামলায় আসামি করা হয়েছে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী এবং তার ইউটিউব চ্যানেলকে। আকরামুজ্জামান হচ্ছেন ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক। এদিকে বাদী ড. ইউসুফ জিলানি হচ্ছেন পাঁচলাইশ থানাধীন হামজারবাগ কাজি বিল্ডিং এলাকার হোসাইন আহমেদের ছেলে।মামলার ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ফয়েজ উদ্দিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পবিত্র শবে বরাত নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত পেয়েছেন বাদী। এ কারণে আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি সা...
রমজানে তারাবি ও সেহরিতে বিদ্যুতের সমস্যা হবে না : সংসদে প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

রমজানে তারাবি ও সেহরিতে বিদ্যুতের সমস্যা হবে না : সংসদে প্রধানমন্ত্রী

আসন্ন রমজান মাসে তারাবির নামাজ ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তারাবি-সেহরিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে নাটোর-১ আসনের স্বতন্ত্র এমপি আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা অনেক অর্থ ব্যয় করে বিদ্যুৎ উৎপাদন করি। ভর্তুকি দিয়ে তা বিতরণ করি। এখন বিশ্বব্যাপী জ্বালানি তেল, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ও পরিবহনসহ সবকিছুর দাম বেড়ে গেছে। তারপরও আমাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা রয়েছে।তিনি বলেন, এটা ঠিক যে যেহেতু আমাদের জ্বালানি তেল ও এলএনজির সংকট আছে, ফলে সময় সময়ে…। তাছাড়া জানেন যে, এগুলো যান্ত্রিক ব্যাপার…। কোনো কোনো সময় বিভিন্ন কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পায় বা ব্...