বুধবার, ফেব্রুয়ারি ৪

সংবাদ

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী

রমজানে নিত্যপণ্য দাম নিয়ে সংযমের পরিবর্তে কিছু অসাধু ব্যবসায়ী আরও লোভী হয়ে ওঠেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (০৬ মার্চ) রাজধানীর উত্তরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতরে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি।সরকারপ্রধান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানে সংযমের পরিবর্তে আরও লোভী হয়ে ওঠে। এসব ব্যবসায়ী, চোরাকারবার ও ঈদে জাল টাকা রোধে ব্যবস্থা নিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‌্যাব। এছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে তারা। জঙ্গি ও সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি ফিরে এসেছে। র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।শেখ হাসিনা বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। র‌্যাবক...
এখনও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

এখনও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ঢাকার বাতাসের মানের উন্নতি না হওয়ায় এখনও তা বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় নবম স্থানে রয়েছে ঢাকা।ভিয়েতনামের হ্যানয়, ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৮৬, ১৭৬ ও ১৮৪ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এ...
রমজানে কাবা চত্বরে যাওয়া নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব
আন্তর্জাতিক, ধর্ম ও দর্শন, সংবাদ

রমজানে কাবা চত্বরে যাওয়া নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

পবিত্র কাবা চত্বরে শুধুমাত্র ওমরাহ পালনকারীরাই যেতে পারবেন বলে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এ নির্দেশনা দেওয়া হয়েছে।সৌদির দুটি পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ পালনকারীরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সেটি নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব সাধারণ মুসল্লি কাবায় নামাজ আদায় করতে চান তাদের নামাজের জন্য নির্দিষ্ট স্থানে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।ওমরাহ পালনের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াও অনেক সহজ করেছে সৌদি আরব। এখন ব্যক্তিগত ভিসা, ট্যুরিস্ট ভিসাধারীরাও ওমরাহ পালনের সুযোগ পাবেন। এছাড়া মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারকেও যাওয়ার সুযোগ পাবেন তারা।বর্তমানে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি। আকাশ, নৌ ও স্থল যে কোনো দিক দিয়েই ভিসাধারীরা সৌদিতে প্রবেশ করতে পারবেন। এছাড়া নারীদে...
ইউআইটিএস-এ বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএস-এ বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাব-এর উদ্যোগে আজ মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক কারিকুলারের মধ্যেই রয়েছে কিভাবে একজন নৈতিক, দক্ষ ও আদর্শবান মানুষ হওয়া যায়, তার উপায়। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা পূর্ণতা পায় এক্সট্রা কারিকুলারের মাধ্যমে। বিজনেস স্টাডিজ বিভাগের বিজনেস ক্লাব সেই এক্সট্রা কারিকুলাম পরিচালনা করে থাকে।তিনি বলেন, একজন মানুষের নৈ...
ছুটির তালিকা সংশোধন, রমজানেও খোলা থাকবে মাদরাসা
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

ছুটির তালিকা সংশোধন, রমজানেও খোলা থাকবে মাদরাসা

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ৭ মার্চ থেকে সারাদেশের সব মাদরাসায় ছুটি শুরুর কথা থাকলেও স্কুলকলেজের পর এবার মাদরাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী—২১ মার্চ পর্যন্ত মাদরাসায় ক্লাস-পরীক্ষা চলবে।মঙ্গলবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তারের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।প্রজ্ঞাপনে বলা হয়, দেশের তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাসমূহের জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।মাদরাসা শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের কপি যুক্ত করে অফিস আদেশ জারি করেছে। অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা আ...
রমজানে ব্যাংকের নতুন সময়সূচি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রমজানে ব্যাংকের নতুন সময়সূচি

আসন্ন রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয় এবং ব্যাংকের অফিসিয়াল কার্যাবলী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকে।রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে...
বেইলি রোডে রাজউক-এর অভিযানে নবাবী ভোজ এবং সুলতান’স ডাইন সিলগালা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বেইলি রোডে রাজউক-এর অভিযানে নবাবী ভোজ এবং সুলতান’স ডাইন সিলগালা

রাজধানীর বেইলি রোড এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নবাবী ভোজ ও সুলতান’স ডাইন নামের দুটি রেস্তোরাঁ সিলগালা করে দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে অভিযান শুরু করেন রাজউকের কর্মকর্তারা। অভিযানের খবর পেয়ে নবাবী ভোজের কর্মকর্তা-কর্মচারীরা রেস্তোরাঁ বন্ধ করে সরে পড়েন। পরে রাজউকের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা রেস্তোরাঁটি সিলগালা করে দেন।সরেজমিনে দেখা যায়, দুইতলা একটি ভবনের নিচতলায় নবাবী ভোজ রেস্তোরাঁটি অবস্থিত। ভবনটির ওপরের তলায় পোশাকের একটি ব্র্যান্ডের শোরুম আছে।সুলতান’স ডাইনের বিষয়ে রাজউকের কর্মকর্তারা বলেন, রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে তাঁরা দাবি করেছেন, তাঁদের সব কাগজপত্র আছে। তাই আপাতত রেস্তোরাঁটি সিলগালা করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।গত বৃহস্পতিবার রাত...
১৮ ঘণ্টা পরও নেভেনি এস আলম সুগার মিলের আগুন
সংবাদ, সারাদেশ

১৮ ঘণ্টা পরও নেভেনি এস আলম সুগার মিলের আগুন

দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে জ্বলছে চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন। তবে আগুন নিয়ন্ত্রণে থাকায় ফায়ার সার্ভিসের জনবল কমানো হয়েছে ঘটনাস্থল থেকে।মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।তিনি বলেন, ‘রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কিন্তু কারখানার ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা আগুন নির্বাপণে এখন সাতটি ইউনিট ব্যবহার করছি।’এর আগে রবিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাতে যোগ দেয় নৌ, বিমান ও কোস্টগার্ড।সর্বশেষ রাত ৯টার দিকে সেনাবাহিনীর একটি কোম্পানি (১৫০ সদস্যের) আগুন নেভানোর কাজ...
সৌদিতে বাংলাদেশির হাতে বাংলাদেশি নিহত
অপরাধ, আইন ও আদালত, আন্তর্জাতিক, সংবাদ

সৌদিতে বাংলাদেশির হাতে বাংলাদেশি নিহত

সৌদি আরবে নিজ জেলার প্রতিবেশীদের হাতে সাব্বির হোসেন (২৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।রবিবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে।নিহত সাব্বির কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।পারিবারিক সূত্র জানায়, সৌদিতে পাশের কক্ষে থাকা অন্য বাংলাদেশিদের সঙ্গে সাব্বিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কিল-ঘুসির শিকার হন সাব্বির। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিচার দিতে তিনি কফিলের (মালিক) কাছে যাচ্ছিলেন। এতে প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরেন। এতে মৃত্যু হয় সাব্বিরের।নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন ও সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রবাসী সাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।...
সিরাজগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সংবাদ

সিরাজগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে তমাল নামের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।শিক্ষার্থীদের অভিযোগ, মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরিফ ভাইভা চলাকালীন কোনো কারণ ছাড়াই তমালের ডান পায়ে গুলি করেন। পরে তমালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।সোমবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।আহত তমাল বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ‘ভাইভা চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষক রায়হান শরিফ তমালের ডান পেয়ে গুলি করেন। ওই শিক্ষকের শাস্তি দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।’শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আ...