বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

সংবাদ

ইউআইটিএসে সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮২তম জন্মদিন উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮২তম জন্মদিন উদযাপন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর ৮২তম জন্মদিন আজ ১২ মার্চ'২৪। এ শুভ দিবসটি উপলক্ষে সোমবার (১১ মার্চ, ২০২৪), দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, শুরুতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য কামনা ও পারস্পারিক সৌহার্দ্য বজায় রাখার জন্য পরম করুনাময় আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত পেশ করেন। পরে মাননীয় চেয়ারম্যান উপস্থিত সকলকে নিজ হাতে মিষ্টি খাওয়ান।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, সায়েন্স অ্যান্...
উত্তরার কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ, সারাদেশ

উত্তরার কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।সোমবার (১১ মার্চ) দিনগত রাত ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ঢাকা স্টেশনের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাত ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। বর্তমানে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।...
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।সে হিসেবে আজ রাতেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলিমরা তারাবির নামাজ আদায় শুরু করবেন এবং শেষরাতে সাহরি খাবেন।সন্ধ্যায় ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক করে জাতীয় চাঁদ দেখা কমিটি।এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।...
রমজানে স্কুল বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রমজানে স্কুল বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।সোমবার (১১ মার্চ) সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আবেদনটির ওপর আজই শুনানি হতে পারে।এর আগে গত ১০ মার্চ রমজানজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদা খানম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান।গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিকা আংশিক সংশোধন করে রমজানে ১৫ ...
সুপ্রিম কোর্টে মারামারি: তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

সুপ্রিম কোর্টে মারামারি: তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও মারামারির ঘটনায় তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়েছে আইন মন্ত্রণালয়। তারা হলেন- সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ, কাজী বশির ও শামা আক্তার।রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১১ মার্চ) আইন মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ থেকে তাদের বরখাস্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট কাজী বশির আহমেদ ও অ্যাডভোকেট শ্যামা আক্তারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে অত্র মন্ত্রণালয়ের বিগত ১২/০৬/২০১৭ খ্রি. তারিখের ০৯/সলিসিটর/২০০৯-৪৬ নং, ১৯/১০/২০১৭ খ্রি. তারিখের ০৯/সলিসিটর /২০০৯-৮৬ নং ও ০৭/০৭/২০১৯ খ্রি. তারিখের ০৯/সলিসিটর/২০০৯-৬৩ নং স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিলক্রমে তাদের সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্ব...
সৌদিতে রোজা শুরু আজ
আন্তর্জাতিক, ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদিতে রোজা শুরু আজ

পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। ফলে আজ সোমবার (১১ মার্চ) রমজানের প্রথম দিন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটি। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও এদিন রোজা শুরু হয়েছে। খবর খালিজ টাইমস।এর আগে, প্রথম দেশ হিসেবে রমজানের তারিখ ঘোষণা করেছে ওয়েশিনিয়ার দেশ অস্ট্রেলিয়া। আজ সোমবার (১১ মার্চ) শা'বানের শেষ দিন। ফলে মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেশটি।অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি, ফেডারেল কাউন্সিল অফ ইমামস, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এবং ফতোয়া ও শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের এ তথ্য নিশ্চিত করে।এরপর রমজানের তারিখ ঘোষণা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতেও মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে বলে ঘোষণা করা হয়। এরপর একইদিনে রোজা পালনের ঘোষণা দেয় ওই অঞ্চলের আরেক দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপ...
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশ, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশ, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

আসন্ন রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। তবে রায়ের কপি না পাওয়ায় এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। রায়ের কপি পাওয়ার পর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সরকারের অবস্থান। এখনো রায়ের কপি পাওয়া যায়নি। রায়ের কপি পেলে এটর্নি জেনারেলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।’এদিকে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল সোমবার আপিল বিভাগে আবেদন করা হবে।এর আগে এদিন দুপুরে রমজানে প্রাথম...
ইবিতে রমজানের মাহাত্ম্য শীর্ষক বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে রমজানের মাহাত্ম্য শীর্ষক বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত

সৈয়দ ওসমান বিন হাসনাইন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের তত্ত্বাবধানে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় রমজানের মাহাত্ম্য শীর্ষক বিতর্ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ বারোয়ারী বিতর্ক সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। বিচারক হিসেবে ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন সাজ্জাতুল্লাহ শেখ, মডারেটর হিসেবে ছিলেন আসলাম ইবনে আহমাদ ও টাইম কিপার ছিলেন মোঃ শামীম।বিতার্কিকদের মধ্যে ছিলেন স্বাস্থ্য সুরক্ষায় রমযান বিষয়ে গাজী আনাস, নিয়মতান্ত্রিক জীবন গঠনে রমযান বিষয়ে মোঃ আবু জার, সামাজিক অ...
ইবির দাওয়াহ বিভাগের নতুন সভাপতি ড. মোঃ রহিম উল্লাহ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবির দাওয়াহ বিভাগের নতুন সভাপতি ড. মোঃ রহিম উল্লাহ

সৈয়দ ওসমান বিন হাসনাইন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ রহিম উল্লাহ। শনিবার সকালে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।ইবির একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ বিভাগটির সভাপতি হিসেবে সফলভাবে তার দায়িত্বের মেয়াদকাল শেষ করে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।৯ মার্চ'২৪ সকাল ১১টায় দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাকক্ষে আয়োজিত সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে আল থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী , বিশেষ অতিথি ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড মোহাম্মদ আফাজ উদ্দিন প্রফে...
রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট

পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫ দিন বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার (১০ মার্চ) রুলসহ এ আদেশ দেন।গত ৮ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে রমজানের সময় ১৫ দিন বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার কথা বলা হয়।অন্যদিকে, রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।উভয় সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি।আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ ও মাহমুদা খানম...