বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের
শিক্ষাঙ্গন, সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে ডেপুটেশনে কর্মরত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আবু তাহের।মঙ্গলবার (১৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সাময়িক সময়ের জন্য অধ্যাপক আবু তাহেরকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১২(২) ধারা অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।২০২০ সালের ০৩ সেপ্টেম্বর ইউজিসিতে ডেপুটেশনে যোগদানের পূর্বে অধ্যাপক ড. মো. আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লিয়েনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়াও...
সোনার দাম কমেছে
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

সোনার দাম কমেছে

রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা।স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।...
ফেনী শহরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’র উদ্বোধন
ধর্ম ও দর্শন, সংবাদ, সারাদেশ

ফেনী শহরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’র উদ্বোধন

ফেনী শহরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডের পশ্চিম মাথায় সোনালী ব্যাংকের সামনে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ফিতা কেটে এ দৃষ্টিনন্দন ভাস্কর্যটির উদ্বোধন করেন।ভাস্কর্যটিতে দেখা যায়, নিচের অংশে সাত হাজার এলইডি লাইট ব্যবহার করে মহান আল্লাহ তায়ালার ৯৯টি নাম প্রজ্জলন করা হয়েছে। উপরে তিন দিক থেকে বৃহদায়তনের তিনটি এলইডি স্কীনে পবিত্র কাবা শরীফে কোরআনের তেলাওয়াত সম্প্রচার চলছে। ভাস্কর্যটি উদ্বোধনের পর ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে আবেগ-উচ্ছ্বাস দেখা গেছে।ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয় এ ইসলামিক ভাস্কর্য। এর নাম দেওয়া হয় ‘শান্তি চত্বর’।উদ্বোধনকালে এ দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর মিজান রোডটি ইসলামিক কার...
জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্সী ইউনিভার্সিটির শ্রদ্ধা
শিক্ষাঙ্গন, সংবাদ

জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্সী ইউনিভার্সিটির শ্রদ্ধা

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সকালে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রতিনিধি দল। রবিবার (১৭ মার্চ ২০২৪) প্রত্যুষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু এবং ১৫ অগাস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন বিজনেস অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন। কালক্রমে তাঁর হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান পায় আজকের বাংলাদেশ।...
শেষ ম্যাচেও টস হার বাংলাদেশের, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
খেলাধুলা, সংবাদ

শেষ ম্যাচেও টস হার বাংলাদেশের, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

প্রথম দুই ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। সিরিজের ফাইনালে ম্যাচে টসভাগ্য হয়নি সহায় বাংলাদেশের। কয়েন নিক্ষেপে জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে, আগে বোলিং করবে বাংলাদেশ।আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচে ১-১ সমতায় থাকার কারণে এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।সিরিজের প্রথম দুটি ম্যাচ ছিল দিবারাত্রির। রাতের বেলায় যে দল বোলিং করতো, তাদেরকে লড়াই করতে হতো অতিরিক্ত শিশিরের সঙ্গে। কারণ, ম্যাচ দুটিতে দেখা গেছে, রাতে অতিরিক্ত শিশিরে মাঠের আউটফিল্ড ভিজে যাচ্ছিল। ফলে বোলাররা ভেজা বল নিয়ে ভালোভাবে বল করতে পারছিলেন না।তবে আজকের ম্যাচটি দিনের বেলায় হওয়ার কারণে স্বস্তিতে আছে উভয় দলই। এই ম্যাচে যে দল ভালো খেলতে, ভাগ্যের শিকে ছিঁড়তে পারবে তারাই। সিরিজ জয়ের সমান সু...
নানা কর্মসূচিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

নানা কর্মসূচিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচিতে উদযাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪। আজ রবিবার (১৭ মার্চ ২০২৪) দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।কর্মসূচিসমূহের মধ্যে ছিল রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী, দোয়া অনুষ্ঠান এবং কেক কাটা।সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু করেন।এ সময় অন্যদে...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করেছে ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করেছে ইউআইটিএস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। আজ রবিবার (১৭ মার্চ, ২০২৪), সকাল ১১ টায় রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মোঃ ইয়াছিন আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক শুভ দাস, জনসংযোগ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্ত...
জবি ছাত্রী অবন্তিকার সহপাঠী আম্মানকে গ্রেফতারের নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সংবাদ

জবি ছাত্রী অবন্তিকার সহপাঠী আম্মানকে গ্রেফতারের নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী ও আইন বিভাগের (২০১৮-১৯) সেশনের শিক্ষার্থী রায়হান সিদ্দীক আম্মানকে সাময়িক বহিষ্কার ও দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।শনিবার (১৬ মার্চ) ভোর পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাইরুজ অবন্তিকার মৃত্যুর কারণ হিসেবে তার সুইসাইড নোটে দেওয়া আইন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচের) অভিযুক্ত শিক্ষার্থী রায়হান সিদ্দীক আম্মানকে (আইডি নং-বি ১৮০৫০১০১৬) সাময়িক বহিষ্কার ও দ্রুত গ্রেফতারের নির্দেশ এবং অভিযুক্ত শিক্ষার্থীকে সহায়তাকারী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলামকে সাময়িক বরখাস্ত ও প্রক্টরিয়াল বডি থেকে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্...
গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় ৩৬ জন নিহত
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় ৩৬ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর আল জাজিরার।নুসিরাত শরণার্থী শিবির থেকে কিছুটা দূরে মধ্য গাজার বাড়িটিতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বোমা হামলায় একটি পরিবারের বাড়ি ধ্বংস হয়েছে এবং নিহতদের মধ্যে শিশুও রয়েছে।গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামলায় ১২শ’র বেশি মানুষ নিহত হয়। জিম্মি করে নিয়ে যায় আরও ২৪২ জনকে। ওই দিন থেকে পাল্টা আক্রমণে তীব্র আক্রোশে গাজার ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস...
রেড জোনে থাকা ‘পদ্মা ব্যাংক’ একীভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রেড জোনে থাকা ‘পদ্মা ব্যাংক’ একীভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে

বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে এটিই হবে দেশের ব্যাংকিং খাতের প্রথম একীভূতকরণ।বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আপতত পদ্মা ব্যাংককে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।পদ্মা ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতাম সোনালী ব্যাংকের সাথে একীভূত হচ্ছে। কিন্তু আজ আমরাও শুনছি এক্সিম ব্যাংকের কথা। শিগগিরই বিষয়টি পরিষ্কার হবে।সংশ্লিষ্ট সূত্র বলছে, শিগগিরই এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। কেন্দ্রীয়সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।সম্প্রতি প্রকাশিত বাংলা...