বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

সংবাদ

ঈদের ফেরত যাত্রা: ১৪ এপ্রিলের টিকিট দিচ্ছে আজ
জাতীয়, সংবাদ

ঈদের ফেরত যাত্রা: ১৪ এপ্রিলের টিকিট দিচ্ছে আজ

ঈদে যেসব মানুষ ঘরে ফিরবে তাদের স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফেরার জন্য অগ্রিম ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ১৪ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তাদের আজ টিকিট সংগ্রহ করতে হবে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হলো।বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের অনলাইনে এই টিকিট কিনতে হচ্ছে। এবার রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয় এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্টান্ডিং টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিলযাত্রীরা ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন।...
ফিলিস্তিনি প্রেসিডেন্টের চিঠির জবাব দিলেন শেখ হাসিনা
আন্তর্জাতিক, জাতীয়, সংবাদ

ফিলিস্তিনি প্রেসিডেন্টের চিঠির জবাব দিলেন শেখ হাসিনা

গাজার কোনো অংশ পুনর্দখলের ইসরায়েলি পরিকল্পনা এবং গাজাবাসীকে তাদের নিজস্ব ভূখণ্ড থেকে বিতাড়িত করা এবং ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিদের একটি পৃথক স্বাধীন রাষ্ট্রের অধিকার প্রত্যাখ্যান করার বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, আমি এ সুযোগে গত ৮ অক্টোবর, ২০২৩ থেকে গাজা এবং পশ্চিম তীরে নিরবচ্ছিন্ন ইসরায়েলি গণহত্যায় শিশু, নারী ও পুরুষসহ নিরপরাধ মানুষের প্রাণহানির মর্মান্তিক ক্ষয়ক্ষতিতে ফিলিস্তিনের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।তিনি আরও বলেন, আমি ১৯ মার্চ, ২০২৪ তারিখে আপনার দূত এবং ফাতাহ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাকে লেখা চিঠির প্রাপ্তি স্বীকার করছি।বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য তার আহ্ব...
ফিলিস্তিনের জনগণের প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির সংহতি প্রকাশ: ঈদ বোনাস থেকে ৩৭ লক্ষ টাকা অনুদান দিলেন কর্মীরা
শিক্ষাঙ্গন, সংবাদ

ফিলিস্তিনের জনগণের প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির সংহতি প্রকাশ: ঈদ বোনাস থেকে ৩৭ লক্ষ টাকা অনুদান দিলেন কর্মীরা

ফিলিস্তিন এবং গাজার জনগণের কঠিন সময়ে সহানুভুতির হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। চলমান সংকটময় সময়ে এবং মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের কয়েকদিন আগে ফিলিস্তিনের জনগণের সহায়তায় ঈদের বোনাস হতে ৩৭ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মীরা।বুধবার, ৩ এপ্রিল ২০২৪, এই অনুদান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এর হাতে তুলে দেওয়া হয়। ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে অনুদানের চেক হস্তান্তর এবং সংহতিপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারপারসন, শিক্ষকসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার, ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ইফতার অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা হয়।অনু...
ইউআইটিএস ল’ ক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও ঈদ পূর্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএস ল’ ক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও ঈদ পূর্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের বিভাগীয় মুটকোর্ট রুমে অদ্য ০৩ এপ্রিল, ২০২৪ রোজ বুধবার, আইন অনুষদের মাননীয় ডিন এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, বিভাগীয় প্রধান রেহনুমা চৌধুরী, বিভাগীয় শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ঈদ পূর্ব মতবিনিময় সভার আয়োজন করা হয়।উক্ত সভায় আইন অনুষদের মাননীয় ডিন এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া সকলকে নিরাপদে ঈদ পালন করার এবং কোন প্রকার অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য সকলের প্রতি আহবান জানান। সেই সাথে সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।পরে উক্ত মতবিনিময় সভায় ইউআইটিএস ল’ ক্লাবের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হন শার্মিলা আঞ্জুম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রিয়াদ মিয়া। উক্ত ক্লাবটির এডভাইজর হিসেবে রয়েছেন আইন বিভাগের সম্মানিত শিক্ষক মেহেদী হাসান সরকার। বিশ্ববিদ্...
গরম আরও বাড়তে পারে, আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়ার আভাস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

গরম আরও বাড়তে পারে, আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়ার আভাস

দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী সপ্তাহে দেশে ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আপাতত সিলেট অঞ্চল ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হচ্ছে না। মঙ্গলবার সিলেটে ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।সারাদেশেই গরমে কষ্ট পাচ্ছে মানুষ। ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে মৃদু তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে অস্বস্তি।মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থা...
চট্টগ্রাম টেস্টে বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
খেলাধুলা, সংবাদ

চট্টগ্রাম টেস্টে বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। এ ম্যাচে ১৯২ রানে হেরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ।চতুর্থ দিন শেষেই হারের দুয়ারে ছিল বাংলাদেশ। শেষ দিনে প্রথম সেশনে জয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলে শ্রীলঙ্কা। ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে দিন শুরু করে ৩১৮ রানে শেষ হয় বাংলাদেশের শেষ ইনিংস।শেষ তিন উইকেট তুলে নিতে বুধবার ১৮ ওভার লাগে লঙ্কানদের। বাংলাদেশ যোগ করতে পারে ৫০ রান।একপ্রান্তে লড়াই করে লঙ্কানদের জয়ের অপেক্ষা একটু দীর্ঘায়িত করেন মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ১৪ চারে ১১০ বলে ৮১ রানে অপরাজিত থাকেন তিনি।আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান তাইজুল ইসলাম বিদায় নেন দিনের শুরুর দিকেই। কামিন্দু মেন্ডিসের বলে দুর্দান্ত রিফ্লেক্স ক্যাচ নেন নিশান মাদুশকা।পরে হাসান মাহমুদকে নিয়ে আরেকটু লড়াই করেন মিরাজ। ৪১ রানের জুটি শেষে হাসান বিদায় নেন লাহ...
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সংবাদ, সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইফুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।নিহত সাইফুর রহমান হচ্ছেন জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ঈশ্বরপুর নগরপাড়া গ্রামের হাসান আলীর ছেলে। নিহতের লাশ নিয়ে গেছে বিএসএফ।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন গরু চোরাচালানকারী গরু আনার জন্য গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায়।এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাইফুর রহমান ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্যরা পালিয়ে আসে। এ ঘটনার পর সাইফুরের লাশ বিএসএফ নিয়ে যায়।...
পাকিস্তানে বিরোধী দলীয় নেতা হলেন ইমরানঘনিষ্ঠ ওমর আইয়ুব
আন্তর্জাতিক, সংবাদ

পাকিস্তানে বিরোধী দলীয় নেতা হলেন ইমরানঘনিষ্ঠ ওমর আইয়ুব

পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির নতুন বিরোধী দলনেতা হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ওমর আইয়ুব। ইমরানের আস্থাভাজন হিসেবে পরিচিত ওমর আইয়ুব বর্তমানে পিটিআইর সাধারণ সম্পাদক পদে রয়েছেন।মঙ্গলবার (২ এপ্রিল) অধিবেশনপর্বে ইমরানের দলের সমর্থনে জয়ী বিরোধী সদস্যেরা ওমর আইয়ুবের নাম প্রস্তাব করেন। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিক তাতে সায় দিয়ে বিরোধী দলনেতা হিসেবে তার নাম ঘোষণা করেন।গত ৮ ফেব্রুয়ারি ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনের ফল প্রকাশ হয়। তাতে দেখা যায়, নওয়াজ শরিফ-শাহবাজ শরিফের পিএমএল-এন জিতেছে ৭৫টি আসনে। আসিফ আলি জ়ারদারি-বিলাবল ভুট্টো জ়ারদারির পিপিপি পেয়েছে ৫৪টি আসন। অন্য দিকে, পাক নির্বাচন কমিশন স্বীকৃতি বাতিল করায় দলগতভাবে ভোটে লড়তে না পারলেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গড়া দল পিটিআই সমর্থিত...
সারাহর কিডনি পাওয়া শামীমাও মারা গেলেন
জাতীয়, সংবাদ, স্বাস্থ্য

সারাহর কিডনি পাওয়া শামীমাও মারা গেলেন

মারা গেলেন ক্যাডাবেরিক ট্রান্সপ্ল্যান্ট বা ব্রেন ডেথ সারাহ ইসলাম থেকে কিডনি পাওয়া শামীমা আক্তার। ২০২৩ সালের ১৯ জানুয়ারিতে সারাহ ইসলামের অঙ্গদানের মাধ্যমে নতুন জীবন পেয়েছিলেন শামীমা। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে।মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীমার মৃত্যু হয়। এর ফলে সারাহর কিডনি পাওয়া দুই নারীরই মৃত্যু হলো। এর আগে গত অক্টোবরে হাসিনা নামে কিডনি পাওয়া অন্য এক নারী মারা যান।বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল শামীমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।অধ্যাপক হাবিবুর রহমান বলেন, প্রথমজন (হাসিনা) ফুসফুসের সংক্রমণে মারা গিয়েছিলেন। দ্বিতীয়জনও চলে গেলেন। এটি আমাদের জন্য খুবই কষ্টের। শেষ ছয় মাস আমাদের আওতার বাইরে ছিল শামীমা। সম্প্রতি তার ভাই জানায়, ক্রিটিন...
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান, সুনামি সতর্কতা
আন্তর্জাতিক, সংবাদ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান, সুনামি সতর্কতা

গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।এক জরুরি বার্তায় তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামি আঘাত হানতে পারে। তাইওয়ানে এর প্রভাব পড়তে পারে। উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে।অন্যদিকে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, বুধবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে তাইওয়ানের কাছে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে তাইওয়ানের কাছে মিয়াকোজিমা দ্বীপসহ জাপানের কয়েকটি দ্বীপে শিগগ...