বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট
জাতীয়, সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এ কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গভীর রাতে শুরু হওয়া এ যানজট ১৭ কিলোমিটার এলাকাজুড়ে বিরাজ করছে।মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী থেকে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কে এ যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে ভোরে সেতুর উপর ২২ নম্বর পিলারের কাছে একটি ডাবল ডেকার বাস বিকল হয়ে যাওয়ার পর সেটি উদ্ধারে ৫ মিনিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়কে পরিবহনের চাপ আরও বেড়ে যায়।সোমবার সেতুর ওপর বাস বিকল ও সেতুতে টোল আদায় বন্ধ থাকার কারণে যানজট সৃষ্টি হয়। পরে রাত যত গভীর হয়েছে যানজটের আকার ততো বেড়েছে বলে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এছাড়াও সেতুর ওপর পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফা...
চাঁদ দেখা যায়নি সৌদিতে, ঈদ বুধবার
ধর্ম ও দর্শন, সংবাদ

চাঁদ দেখা যায়নি সৌদিতে, ঈদ বুধবার

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার (১০ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ইসলাম ধর্মাবলম্বীরা এবার ৩০টি রোজা রাখার সুযোগ পাচ্ছেন। খবর গালফ নিউজের।ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা ও মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাফতরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনেও নিশ্চিত করা হয়েছে এই তথ্য।সাধারণত চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। সৌদি আরব ও আশপাশের দেশগুলোতে সোমবার (৮ এপ্রিল) ২৯ রমজান সম্পন্ন হলো। কিন্তু সন্ধ্যায় সেখানে চাঁদ দেখা না গেলে মঙ্গলবারও রোজা রাখার সিদ্ধান্ত হয়। আর ঈদ হবে বুধবার।এর আগে, জ্যোতির্বিদরা পূর্বাভাস দিয়ছিলেন, সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোতে বুধবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে। তাদের হিসাব–নিকাশ ছিল, এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হতে পারে।উল্লেখ্য, এবার সবার আগে ঈদুল ফ...
‘ঈদুল ফিতর ধর্ম-বর্ণ নির্বিশেষে সহনশীলতার বার্তা নিয়ে আসে’: ঢাবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সংবাদ

‘ঈদুল ফিতর ধর্ম-বর্ণ নির্বিশেষে সহনশীলতার বার্তা নিয়ে আসে’: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।সোমবার (৮ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে তিনি এসব কথা বলেন। এতে তিনি ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ উপলক্ষে তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।তিনি আরও বলেন, মাহে রমজানে...
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মো. হাসানুজ্জামান (৪৬) নাম এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) অনুমানিক ভোর সাড়ে ৫টার সময় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেছেন।হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের শমসের আলীর ছেলে। তিনি ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী সাধন কুমার জানান, হাসানুজ্জামান ভোরে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের বাসা থেকে তার নিজ কর্মস্থল সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ বাসস্ট্যান্ড নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার সজোরে ধাক্কা লাগে। সেখানে মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়ে যান তিনি। এসময় পেছন দিক থেকে দ্রুতগতির এক ট্রাক তাকে চাপা দেয়। এতে ...
হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ের মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন ‘রংধনু’ আবাসিক হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেলটির ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন। তিনি জানান, সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জানা যায়, সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন। আর তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন...
উত্তরবঙ্গে ঈদ যাত্রায় স্বস্তি, মহাসড়কে নেই ভোগান্তি
জাতীয়, সংবাদ

উত্তরবঙ্গে ঈদ যাত্রায় স্বস্তি, মহাসড়কে নেই ভোগান্তি

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রিয়জনদের সঙ্গে উৎসব পালন করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। যার ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তবে গাড়ির চাপ বাড়তে থাকলেও এই মহাসড়কে এখনো কোথাও কোনও ধীরগতি বা যানজটের মতো অবস্থার সৃষ্টি হয়নি। একদম স্বাভাবিক গতিতে চলাচল করছে সকল প্রকার যানবাহন।সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। অন্যান্য বছরের চেয়ে যানবাহন অনেকটা বেড়েছে। কিছুটা বেড়েছে গতকালের চেয়েও। তবে অন্যান্য সময়ের মতোই একদম স্বাভাবিক গতিতে সকল যানবাহন চলাচল করছে। যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে চলাচল করা কাউকে কোনও ভোগান্তি পোহাতে হচ্ছে না। মহাসড়কজুড়ে তৎপর থাকতে দেখা গেছে পুলিশকে।ঢাকা থেকে বেলকুচিগামী জেনিন পরিবহনের সুপারভাইজার সুলতান বলেন, ঈদের আগে এই সময়ে সিরাজগঞ্জের মহাসড়ক এতোটা ফাঁকা পাব ভাবতেই পারিনি। ঈদে...
ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়, সংবাদ

ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক নিতে (আমদানি) ব্রাজিলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (এপ্রিল ৮) সকালে গণভবনে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে বাংলাদেশ সীমিত আকারে তৈরি পোশাক রফতানি করছে। ব্রাজিল যদি বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করে সেটা তাদের জন্য আরও সাশ্রয়ী হবে।তিনি বলেন, দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্কে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য বিশেষ করে পাটজাত ও চামড়াজাত পণ্য আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।আসন্ন জি টুয়েন্টি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্...
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়
জাতীয়, সংবাদ

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়

ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এনিয়ে ঈদের ছুটির আগেই টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।সোমবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।বঙ্গবন্ধু সেতু অফিস সূত্রে জানা গেছে, গত রবিবার (৭ এপ্রিল) রাত ৬টা থেকে সোমবার (৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৯ হাজার ৭৮০টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।এরমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৮৫ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৫০ টাকা।এছাড়া সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৬৯৪ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আ...
আরটিভি ইসলামিক আইকন বাংলাদেশ’র রানার্স আপ মুফতি ফজলুল হক জামালী
জাতীয়, সংবাদ

আরটিভি ইসলামিক আইকন বাংলাদেশ’র রানার্স আপ মুফতি ফজলুল হক জামালী

মেধা, নদীর স্রোত একে বালির বাঁধে আটকানো যায় না। ফজলুল হক জামালী দেশবাসীকে এটি আবার প্রমাণ করে দেখালেন।আর টিভি ইসলামিক আইকন বাংলাদেশ থেকে রানার্স আপ হয়েছেন জামালপুরের কৃতি সন্তান, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মুফতি ফজলুল হক জামালী। জামালপুরবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।ফজলুল হক জামালি শিক্ষা জীবন পুরোপুরি কৃতিত্বে ভরা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজী অনুষদে পরপর দুবার ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।সেখানে ভর্তি না হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়ে শীর্ষস্থান ধরতে না পারলেও প্রথম সারির একজন হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন।তার মেধা বিকাশের প্রতিবন্ধকতা ঘাটে ঘাটে থাকলেও বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনে তাকে কেউ আর পিছনে ফেলতে পারেনি। ঠিকই তিনি শীর্ষস্থান দখল করেন।কিন্তু তিনি যোগদান করতে গিয়ে আবারো আটকে য...
যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ৩ সদস্যসহ আটক ৪
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ৩ সদস্যসহ আটক ৪

বান্দরবানের রুমায় ৩ কেএনএফ সদস্য ও থানচিতে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত গাড়িসহ এক চালককে আটক করেছে যৌথ বাহিনী।রবিবার (৭ এপ্রিল) রাতে থানচি ও রুমায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেন বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন।এদিকে রুমা-থানচি উপজেলায় কেএনএফ’র লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে অভিযানে যুক্ত হয়েছে সাঁজোয়া যান। এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি মোকাবিলায় রবিবার (৭ এপ্রিল) রাতে আনা হয়েছে বিশেষ সাঁজোয়া যান। যা দিয়ে এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।এই সাঁজোয়া যান হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্র সজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীর যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়।এ ব্যাপারে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, গতকাল রবিবার গভীর রাতে থানচিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফ’র ৩ সদস্যকে আটক করে। তাদের ...